Sign in

'নিরাপদে ও ভালো আছেন...,' যুদ্ধে আহত ইরানের নয়া সুপ্রিম লিডারকে নিয়ে বিশেষ বার্তা প্রেসিডেন্ট পুত্রের

ভারতীয় সময় রবিবার গভীর রাতে ইরানের নয়া সুপ্রিম লিডার হিসেবে আয়াতোল্লা সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেইকে বেছে নেওয়া হয়।

Published on: Mar 24, 2026, 01:00:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যুদ্ধে ইরানের নয়া সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই পুত্র মোজতবা খামেনেই আহত হলেও বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ আছেন।’এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পুত্র এবং সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান। তাঁর এই মন্তব্য এমন সময়ে এল, যখন ইরানের নতুন নেতার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে। কারণ, তিনি তার বাবা প্রাক্তন সুপ্রিম লিডার আলি খামেনেইর মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করলেও এখনও প্রকাশ্যে কোনও বক্তব্য দেননি বা তার উপস্থিতি হননি।

যুদ্ধে আহত ইরানের নয়া সুপ্রিম লিডার (AFP)
যুদ্ধে আহত ইরানের নয়া সুপ্রিম লিডার (AFP)

মোজতবাকে নিয়ে যখন চারিদিকে নানা খবর ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই সময় বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় ইউসেফ পেজেশকিয়ান বলেন, তিনি মোজতবা খামেনেইর আহত হওয়ার খবর শুনেছিলেন এবং বিষয়টি নিশ্চিত করতে পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি লেখেন, ‘আমি শুনেছিলাম মোজতবা খামেনেই আহত হয়েছেন। আমি কিছু বন্ধুদের কাছে জানতে চাই, যাদের সঙ্গে যোগাযোগ ছিল। তাঁরা আমাকে জানিয়েছে, আল্লাহর রহমতে তিনি নিরাপদে ও ভালো আছেন।’ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সি মোজতবাকে ‘রমজান যুদ্ধের আহত প্রবীণ যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছে। তবে তাঁর আঘাতের ধরন বা পরিস্থিতি সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার প্রথম দিনই মোজতবা খামেনেই আহত হন। পত্রিকাটি এ তথ্য জানিয়েছে তিনজন ইরানি ও দুইজন ইজরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে, যারা পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

ভারতীয় সময় রবিবার গভীর রাতে ইরানের নয়া সুপ্রিম লিডার হিসেবে আয়াতোল্লা সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেইকে বেছে নেওয়া হয়। নিয়ম মেনেই ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তাঁদের সিদ্ধান্তে সিলমোহর দেয়। এই পদ মোজতবাকে সমগ্র দেশের শাসন পরিচালনার অধিকার দিল। দেশের যাবতীয় বিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে। ঠিক যেমনটা পিতা আয়াতোল্লা আলি খামেনেইর ক্ষেত্রে ছিল। এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, 'নির্ণায়ক ভোটের মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ আয়াতোল্লা সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেইকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পবিত্র আইনি ব্যবস্থার তৃতীয় নেতা হিসেবে নিযুক্ত করেছে।' উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলায় তাঁর বাবার পাশাপাশি মোজতবা খামেনেইর মা এবং স্ত্রীও নিহত হয়েছেন।