Sign in

Turkey-Cyprus-India Equation: পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, তুরস্কের ঘুম উড়িয়েছে ভারত

দখল থাকা উত্তর সাইপ্রাসে তুর্কি সেনার উপস্থিতি এবং দ্বীপটির রাজনৈতিক বিভাজন বহু দশকের পুরনো সমস্যা। এমন পরিস্থিতিতে সাইপ্রাস যদি ব্রহ্মোসের মতো দূরপাল্লার ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পায়, তাহলে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Published on: May 30, 2026, 11:02:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভূমধ্যসাগরীয় অঞ্চলে নতুন করে কূটনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। ভারত, সাইপ্রাস ও গ্রিসের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ার সম্ভাবনা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে তুরস্কে। সাইপ্রাস বা গ্রিসের হাতে পৌঁছতে পারে ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মোস’। এমন জল্পনা সামনে আসতেই তুরস্কের কৌশলগত মহলে আলোচনা শুরু হয়েছে।

সাইপ্রাস বা গ্রিসের হাতে পৌঁছতে পারে ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মোস’, তাতে ঘুম উড়েছে তুরস্কের (REUTERS)
সাইপ্রাস বা গ্রিসের হাতে পৌঁছতে পারে ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মোস’, তাতে ঘুম উড়েছে তুরস্কের (REUTERS)

সম্প্রতি সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। তার কিছুদিন পরেই সাইপ্রাস সফরে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই দুই সফরের পর ভারত ও সাইপ্রাসের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি রোডম্যাপ তৈরির খবর সামনে আসে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাইপ্রাস ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কামিকাজে ড্রোন কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিষয়টি তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ কারণ সাইপ্রাসের সঙ্গে দীর্ঘদিন ধরে তুরস্কের সঙ্গে বিরোধ চলছে। দখল থাকা উত্তর সাইপ্রাসে তুর্কি সেনার উপস্থিতি এবং দ্বীপটির রাজনৈতিক বিভাজন বহু দশকের পুরনো সমস্যা। এমন পরিস্থিতিতে সাইপ্রাস যদি ব্রহ্মোসের মতো দূরপাল্লার ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পায়, তাহলে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

তুরস্কের একাংশের কৌশলবিদদের মতে, ভারতের সঙ্গে গ্রিস ও সাইপ্রাসের ঘনিষ্ঠতা শুধু অস্ত্র কেনাবেচার বিষয় নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণের অংশ। কারণ গ্রিস ও তুরস্কের মধ্যেও সমুদ্রসীমা, জ্বালানি অনুসন্ধান এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই কারণে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, “সাইপ্রাস আসলে অজুহাত, আসল লক্ষ্য গ্রিসের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি।” যদিও এই বিষয়ে ভারত, গ্রিস বা সাইপ্রাস সরকার এখনও কোনও আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে ভারত আন্তর্জাতিক অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। ফিলিপিন্স-সহ একাধিক দেশের কাছে ব্রহ্মোস রফতানির পর এবার ইউরোপীয় অঞ্চলেও ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আগ্রহ বাড়ছে। এই পরিস্থিতিতে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতাকে শুধু অস্ত্রচুক্তি নয়, বরং ভারতের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে। তুরস্কের দৃষ্টিতে সেটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More