Sign in

‘চিরদিনই তুমি যে আমার…’-এর জন্য প্রিয়াঙ্কা নন, প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী! পরে কেন হল নায়িকা বদল?

রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত সুপারহিট ছবি 'চিরদিনই তুমি যে আমার…' আজও দর্শকদের মনের মণিকোঠায় বিশেষ জায়গা করে রয়েছে। কিন্তু জানলে অবাক হবেন এই ছবিতে প্রথমে প্রিয়াঙ্কার কাজ করার কথাই ছিল না। এই ছবির পরিচালক রাজ প্রথমে শুভশ্রীকে বেছে নিয়েছিলেন। তাহলে কেন হয়েছিল নায়িকা বদল?

Published on: Apr 23, 2026, 09:16:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত সুপারহিট ছবি 'চিরদিনই তুমি যে আমার…' আজও দর্শকদের মনের মণিকোঠায় বিশেষ জায়গা করে রয়েছে। এই ছবির হাত ধরেই মেগার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। তাঁদের জুটিও দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু জানলে অবাক হবেন এই ছবিতে প্রথমে প্রিয়াঙ্কার কাজ করার কথাই ছিল না। এই ছবির পরিচালক রাজ প্রথমে শুভশ্রীকে 'চিরদিনই তুমি যে আমার…'-এর জন্য বেছে নিয়েছিলেন। তাহলে কেন হয়েছিল নায়িকা বদল? একবার রাহুল এই ঘটনাটি প্রকাশ করেছিলেন।

‘চিরদিনই…'-জন্য প্রিয়াঙ্কা নন, প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী! পরে কেন হল নায়িকা বদল?
‘চিরদিনই…'-জন্য প্রিয়াঙ্কা নন, প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী! পরে কেন হল নায়িকা বদল?

আরও পড়ুন: রেকর্ড গড়ল সময় রায়নার এই বিশেষ ভিডিয়ো! 'আমি আজ যা হয়েছি…', যা বললেন তিনি

তিনি বলেছিলেন, ‘প্রথমত বলি ‘চিরদিনই তুমি যে আমার’-এ প্রিয়াঙ্কা কিন্তু কাস্ট ছিল না। তখন আমার নায়িকা হিসেবে মোটামুটি ভাবে শুভশ্রীকে এক প্রকার মনোনীত করা হয়েই গিয়েছিল। কিন্তু আমি অডিশনে সিলেক্ট হওয়ার পর রাজের মনে হয়েছিল শুভশ্রী যেহেতু একটু লম্বা-চওড়া, আর আমি যেহেতু ছোটখাটো চেহারার মানুষ, সেখানে ওঁকে সুডেন্ট আর আমাকে মেকানিক কতটা মানাবে?’

তিনি আরও বলেছিলেন, ‘সেই সময় রাজ-ই আমাকে বলেছিল, ’তোর চোখে আর কি কেউ আছে?' সেই সময় আমি আর প্রিয়াঙ্কা এক সঙ্গে ধারাবাহিকে কাজ করতাম। তখন আমি প্রিয়াঙ্কাকে বলেছিলাম, 'যা গিয়ে একবার অডিশন দে'। প্রিয়াঙ্কা যায়, অডিশন দেয় এবং ওঁকে সকলের খুবই পছন্দ হয়। এমন নয় যে শুভশ্রী অপছন্দ ছিল। শুভশ্রীকে সকলে খুবই পছন্দ করেছিলেন। কিন্তু আমাদের চেহারা অনুযায়ী আমাদের একসঙ্গে মানাচ্ছিল না। তখন প্রিয়াঙ্কা আবার 'বাজিমাত' (এই ছবির হাত ধরে নায়িকা হিসেবে শুভশ্রীর ডেবিউ হয়েছিল টলিপাড়ায়)-এর জন্য মনোনীত হয়ে গিয়েছিল। তখন এসভিএফ-এর শ্রীকান্তদা
আর মণিদা ছবি দুটির নায়িকা বদল করলেন। বাজিমাত'-এর মাধ্যমে শুভশ্রীকে লঞ্চ করা হল। আর প্রিয়াঙ্কা চলে এল ‘চিরদিনই…’তে।' রাহুল শেষে বলেছিলেন, ‘ভাবা যায় সেই শুভশ্রীর সঙ্গেই কিছু বছর পর রাজের বিয়ে হবে।’

আরও পড়ুন: শুভশ্রী-কন্যা ইয়ালিনির সামার স্পেশাল লুকে দেখে মুগ্ধ সৌরসেনী! কী কমপ্লিমেন্ট দিলেন নায়িকা

প্রসঙ্গত, এই ছবির পর রাহুল- প্রিয়াঙ্কার প্রেমের খবর প্রকাশ্যে আসে। তারপর তাঁরা বিয়ে করেন। এরপর ছেলে সহজের জন্ম হয়। কিন্তু মাঝে রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কে ফাটল দেখা দেয়। যদিও পরে ছেলের জন্য ফের এক হন তাঁরা। আর তারপরই শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের।

কিছুদিন আগে ২৯ মার্চ তালসারিতে 'ভোলেবাবা পাড় করেগা…' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে প্রয়াত হন রাহুল। তাঁর মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ ওঠে। এরপর কলকাতা ও তালসারিতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আর্টিস্ট ফোরামের সঙ্গে এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা। তবে এখনও সবটাই বিচারাধীন।'