‘ভারতের যা কিছু প্রয়োজন..’, SU-57 যুদ্ধবিমান ঘিরে দিল্লিকে বড় অফার মস্কোর
এসইউ-৫৭ হল একটি দ্বৈত-ইঞ্জিন, পঞ্চম প্রজন্মের স্টিলথ মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্ট (যুদ্ধবিমান), যাকে আমেরিকান এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটের বিরুদ্ধে ক্রেমলিনের জবাব হিসেবে দেখা হয়।
ভারত ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে এবার মস্কোর তরফে এল এক বড় 'অফার'। রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের এসইউ -৫৭ স্টিলথ যুদ্ধবিমানের প্রযুক্তি ভারতকে হস্তান্তরের অফার দিয়েছে মস্কো। তারা ভারতের যুদ্ধবিমানের প্রয়োজনীয়তার দিকটিতে নজর রেখে তা যোগান দিতে সমর্থ বলেও জানিয়েছে রাশিয়া। এই তথ্য জানিয়েছেন এক রাশিয়ান অফিশিয়াল।

রাশিয়ার অফিশিয়াল সার্জেই চেমেজভ, দুবাইতে এক এয়ার শোতে যোগ দিয়ে জানিয়েছেন, ভারত ও রাশিয়ার মধ্যে পোক্ত সম্পর্ক রয়েছে। আর ভারতের প্রতিরক্ষাকে সমর্থন যোগাতে তৈরি রয়েছে রাশিয়া। উল্লেখ্য, সার্জেই চেমেজভ হলেন, রাশিয়ান সরকারের মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিইও। তিনি বলেন,' ভারত এবং রাশিয়া বহু বছর ধরে অংশীদার। এমনকি যখন ভারত নিষেধাজ্ঞার আওতায় ছিল, তখনও আমরা দেশটিকে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্ত্র সরবরাহ করেছিলাম। আজও, আমরা পূর্ববর্তী বছরগুলির মতো একই পদ্ধতি অব্যাহত রেখেছি, ভারতকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করছি এবং সহযোগিতা বিকাশে আমাদের পারস্পরিক স্বার্থ নিশ্চিত করছি।' সাফ বার্তায় তিনি বলে দিয়েছেন, ‘ভারতের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে, এবং ভারতের যা কিছু প্রয়োজন, আমরা সমর্থন করার জন্য প্রস্তুত রয়েছি।’ উল্লেখ্য, এর আগে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের রাশিয়া সফরের পর এই বার্তা এল মস্কোর তরফে। জয়শঙ্কর সেই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন।
(গুরু বৃহস্পতি ও চন্দ্রের চালে ব্যাপক ধামাকা! ৩ রাশিতে সৌভাগ্যের ফোয়ারা ছুটবে, লাকি কারা? )
(Kitchen Vastu Tips:আপনার রান্নাঘর কি নোংরা থাকে? এর সঙ্গে কোন গ্রহের প্রভাব জড়িত? এর ফলে কী ঘটে! )
( Lucky Zodiac Signs: তুলায় যাবেন বুধ! নভেম্বরেরশেষলগ্নে ধুন্ধুমার লাভ এই ২ রাশির)
এএনআই-র তথ্য অনুসারে, রোস্টেকের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশন (ইউএসি) এর মহাপরিচালক ভাদিম বাদেখা বলেছেন যে এসইউ-৫৭ সম্পর্কে ভারতের উদ্বেগ এবং প্রযুক্তিগত দাবিগুলিকে ইতিবাচকভাবে দেখা হয়েছে। উল্লেখ্য, এসইউ-৫৭ হল একটি দ্বৈত-ইঞ্জিন, পঞ্চম প্রজন্মের স্টিলথ মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্ট (যুদ্ধবিমান), যাকে আমেরিকান এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটের বিরুদ্ধে ক্রেমলিনের জবাব হিসেবে দেখা হয়। রাশিয়ান যুদ্ধবিমানটি আকাশপথে শ্রেষ্ঠত্ব এবং আক্রমণ মিশনের জন্য তৈরি, যা আকাশপথে এবং স্থল উভয় লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।
E-Paper

