Indian Army Chief warning to Pakistan: 'পাককেই ঠিক করতে হবে ওরা ভূগোলে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে', হুংকার ভারতীয় সেনার
Indian Army Chief warning to Pakistan: পাকিস্তানকে কড়া ভাষায় স্পষ্ট বার্তা দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি সাফ জানিয়েছেন যে পাকিস্তানকেই ঠিক করতে হবে যে ওরা ভূগোলে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে।
Indian Army Chief warning to Pakistan: পাকিস্তান ভূগোলের অংশ থাকবে নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে - সেটা ইসলামাবাদকেই ঠিক করতে হবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার নয়াদিল্লিতে মানেকশ সেন্টারে 'ইউনিফর্ম আনভেলড' অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, গত বছর যে পরিস্থিতিতে 'অপারেশন সিঁদুর' চালানো হয়েছিল, সেরকম যদি ফের হয়, তাহলে ভারতীয় সেনা কীভাবে জবাব দেবে। সেই প্রশ্নের প্রেক্ষিতে একেবারে কড়া ভাষায় ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আপনারা যদি আগে আমার কথা শুনে থাকেন, আমি যা বলেছি... তা হল, পাকিস্তান যদি জঙ্গিদের আশ্রয় দিতে থাকে এবং ভারত-বিরোধী কার্যকলাপ অব্যাহত রাখে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভূগোলের অংশ হতে চায়, নাকি ইতিহাসের।’

অপারেশন সিঁদুরের বর্ষপূর্তির কয়েকদিন পরেই কড়া বার্তা
আর ভারতীয় সেনাপ্রধান সেই বার্তা দিয়েছেন অপারেশন সিঁদুরের (পহেলগাঁও জঙ্গি হামলার পরে গত বছর ৬-৭ মে'র মধ্যরাতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত) বর্ষপূর্তির কয়েকদিন পরেই। সেদিনও ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিল যে সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলবে। আজও সেই বার্তা দিলেন ভারতের সেনাপ্রধান।
‘কিছু সীমান্ত কখনও অতিক্রম করা উচিত নয়’
এমনিতে অপারেশন সিঁদুরের বর্ষপূর্তির দিনে ভারতীয় সেনার তরফে একটি ছবি পোস্ট করা হয়েছিল। তাতে লেখা হয়েছিল, 'কিছু সীমান্ত কখনও অতিক্রম করা উচিত নয়। ভারত ভোলে না। যখন মানবতার সীমানা অতিক্রম করা হয়, তখন তার উপযুক্ত জবাব দেওয়া হয়। ন্যায়বিচার করা হয়। ভারত ঐক্যবদ্ধ।' একইভাবে ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার তরফেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল।
অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সেনাপ্রধান
আবার গত এপ্রিলে ভারতের সেনাপ্রধান বলেছিলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপের দিকে ভারতের অগ্রগতির সবচেয়ে শক্তিশালী মাধ্যম অপারেশন সিঁদুর ছিল। কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রের একীকরণ এবং সমন্বয়ের লক্ষ্য অর্জন করতে হবে।’ সেনাপ্রধান 'অপারেশন সিঁদুর'-র পরে গঠিত যুদ্ধ তথ্য সংগঠন এবং মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা বিভাগ সম্পর্কেও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'আমাদের প্রচেষ্টার ১৫ শতাংশ অপপ্রচার অভিযানের মোকাবিলার উপর কেন্দ্রীভূত ছিল।'
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


