PAGE 14

Bangla Photos Gallery

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র জানিয়েছেন, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সময়সীমা পেরিয়ে গেলে মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিশ পাঠানো হবে। জানতে চাওয়া হবে যে কেন শীর্ষ আদালতের রায় কার্যকর হয়নি। তাই কেন আদালত অবমাননার মামলা করা হবে না, তা জানান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

আদালতের ভয়ে রথের দিনেই বকেয়া DA-র ঘোষণা রাজ্যের? নাহলে শনিবার থেকেই ‘খেলা’

Published 475d ago
প্রতি মাসেই ব্যাঙ্কগুলিতে কোন কোন তারিখে ছুটি থাকবে, তার একটি তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২৫ সালের জুলাই মাসে ব্যাঙ্কগুলিতে কতদিন ছুটি থাকবে, তা নিয়েও প্রকাশ করা হয় একটি তালিকা। দেখে নেওয়া যাক, তারিখের ভিত্তিতে জুলাই মাসে কোন কোন রাজ্যে ব্যাঙ্ক কতদিন বন্ধ থাকছে।

২০২৫ জুলাইতে ব্যাঙ্ক কতদিন ছুটি! রইল তারিখের লিস্ট

Published 475d ago
আগামী ২৮ জুন, ২০২৫ সালে সকাল ৯ টা ২০ মিনিটে শনিদেব ও বুধদেব একে অপরের সঙ্গে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করতে চলেছেন। তারফলে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ। এর দ্বারা ভাগ্য ফিরতে চলেছে একাধিক রাশির জাতক জাতিকার। লাকি কারা দেখে নিন।

জুনে ভাগ্যের চাকা ঘোরাবেন দণ্ডনায়ক শনিদেব! লাকির লিস্টে কি আপনার রাশিও?

Published 475d ago
রাত পোহালেই রথ। আর আগামিকাল ২৭ জুন, ২০২৫ সাল কেমন কাটবে, তার হদিশ দিচ্ছে রাশিফল। জ্যোতিষমতে দেখে নিন আগামিকাল ২০২৫ সালে, শুক্রবার রথের দিনটি ১২ রাশির জন্য কেমন কাটতে চলেছে। রইল জ্যোতিষমত।

আগামিকাল ২০২৫ রথযাত্রার দিনে আপনার ভাগ্যে কী আছে? রইল ২৭ জুন ২০২৫ রাশিফল

Published 475d ago
রথের রশিতে টান দিন আর জীবনের সব দুঃখ-কষ্ট দূর করে নিন। রথযাত্রার এই শুভ দিনে আপনার জীবন আনন্দে ভরে উঠুক।

প্রিয়জনকে জানান রথযাত্রার শুভেচ্ছা, কী লিখবেন? রইল সেরা ১০ বার্তার খোঁজ

Updated 475d ago
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ রাজযোগের কথা বহু সম.ই শোনা গিয়েছে। এবার আসছে হংস রাজযোগের কথা। আসছে হংস রাজযোগ। জ্যোতিষ গণনা বলছে, গুরু কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই রাজযোগ তৈরি হচ্ছে। এই রাজযোগের নির্মাণের মূল কাণ্ডারী হলেন গুরু বৃহস্পতি। এই রাজযোগের হাত ধরে কারা লাকি, দেখা যাক।

আসছে হংস মহাপুরুষ রাজযোগ! মিলবে গুরুর কৃপা, লাকির লিস্টে মিথুন সহ আর কারা?

Published 475d ago
যে টেস্ট ম্যাচটা জেতার কথা ছিল, তাতে হেরে গিয়েছে ভারত। আর সেই ধাক্কা সামলে ওঠার আগেই নয়া বিপদের সামনে পড়তে চলেছে টিম ইন্ডিয়া। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সম্ভবত দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় টেস্টে ফের বুমরাহকে খেলানো হতে পারে। যে টেস্ট শুরু হবে আগামী ১০ জুলাই থেকে। (ছবি সৌজন্যে রয়টার্স)

বুমরাহ নেই দ্বিতীয় টেস্টে, গম্ভীরদের জীবনকে ‘নরক’ করতে পেসারকে ফেরাল ইংল্যান্ড

Published 475d ago
রবিবার বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম বর্ধমান এবং সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না, সেখানে সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

নিম্নচাপ কাঁটায় রথে ভারী বৃষ্টি ৫ জেলায়, জুলাইয়ের গোড়ায় ভাসবে বাংলা, কোথায় ঝড়?

Published 475d ago
উল্লেখ্য, পাকিস্তানের কাছে এখনও পর্যন্ত একটাও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। আমেরিকা, রাশিয়া, চিন, ভারত, ফ্রান্স, ব্রিটেন, ইজরায়েল, উত্তর কোরিয়ার মতো পারমাণবিক দেশগুলির কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পাকিস্তান একমাত্র পরমাণু শক্তিধর দেশ, যাদের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই।

আমেরিকায় আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টায় পাকিস্তান: রিপোর্ট

Published 475d ago
রংপুরের এরিয়া কমান্ডার তথা ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মহম্মদ কামরুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধিদলটিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। লন্ডন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে আন্তঃবাহিনী কার্যক্ষমতার উপর জোর দেওয়া হচ্ছে। এর জন্য সমন্বিত বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর নজর দেওয়া হয়েছে।

এয়ার ডিফেন্স সিস্টেমের খোঁজে ব্রিটেনে দল পাঠাল বাংলাদেশ, কী পরিকল্পনা ঢাকার?

Published 475d ago
যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যারোস্পেস নিরাপত্তা পরামর্শক অ্যান্থনি ব্রিকহাউস ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছিলেন, পাইলটরা প্রয়োজনে ম্যানুয়ালি জরুরি ব্যবস্থা চালু করতে পারেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, তথ্য আদান-প্রদান বন্ধ হওয়ার আগে বোয়িং ড্রিমলাইনার বিমানটি আকাশে ৬২৫ ফুট উচ্চতায় উঠেছিল।

এয়ার ইন্ডিয়ার বিমানটি কেন দুর্ঘটনার কবলে পড়েছিল? তদন্তে এল বড় সাফল্য

Published 475d ago
প্রতি বছরের মতো এ বছরও শুরু হতে চলেছে জগন্নাথদেবের রথযাত্রা। এই রথযাত্রা ভারতের অন্যতম পবিত্র যাত্রা। আপনিও যদি এই যাত্রায় যোগ দিতে চান তবে সম্পূর্ণ বিবরণ এবং বিশেষ জিনিসগুলি শিখুন।

এই আচার ছাড়া জগন্নাথের রথযাত্রা অসম্পূর্ণ, জেনে নিন রথযাত্রার প্রথম দিনের বিধি

Published 475d ago
ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে। এদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে খবর পাওয়া গেছে। বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রাজিলে রাষ্ট্রীয় ভোজসভায় আমন্ত্রণ জানানোর কারণেই জিনপিং এই পদক্ষেপ নিয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। বিশেষ বিষয় হল, এক দশকের মধ্যে এবারই প্রথম চিনা প্রেসিডেন্ট সম্মেলনে উপস্থিত থাকবেন না।

মোদীকে নৈশভোজে আমন্ত্রণ জানানোয় লুলায় ক্ষুব্ধ জিনপিং? যাবেন না ব্রিকস সম্মেলনে

Published 475d ago
অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে শেহবাজের কথোপকথনে ফের সেটার ইঙ্গিত পাওয়া গেছে। পাক প্রধানমন্ত্রীর কথায়, সব অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের সঙ্গে 'অর্থবহ আলোচনায়' প্রস্তুত তারা। এদিকে সম্প্রতি আবার মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে এক আলোচনার সময়ও তিনি একই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

ফের 'কাঁদতে কাঁদতে' আমেরিকার কাছে ভারত নিয়ে আবেদন পাকিস্তানের, কী বললেন শেহবাজ?

Published 475d ago
এই আলোচনা চলাকালীন ভারতীয় দূত বলেন, 'বর্তমান পরিস্থিতি শিশুদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের বিশ্বে বর্তমানে সংঘাত ও সন্ত্রাসী হামলা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এর শিকার হচ্ছে শিশুরা। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধ ২৫ শতাংশ বেড়েছে এবং যৌন সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে ৩৫ শতাংশ বেড়েছে।'

শিশুরাও নিরাপদ নয় পাকিস্তানে, UNSC-র মঞ্চে পড়শির দুমুখো চেহারা তুলে ধরল ভারত

Published 475d ago
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের তাঁদের সিলেবাস থেকে পাকিস্তান সংক্রান্ত অপ্রয়োজনীয় অধ্যায় সরিয়ে ফেলতে বলা হয়েছিল। পাকিস্তানকে অযথা মহান দেখানো হয়, এমন বিষয়বস্তু পড়ানো হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়ে।

রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে পাক-চিন ও ইসলামের পাঠ্যক্রম বাদ দিতে পারে DU

Published 476d ago
পরে বুধবার ওই মহিলাকে জিটিবি হাসপাতালে রেফার করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে তারা। রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিউ উসমানপুর থানায় দায়ের করা হয়েছে।

দিল্লির সরকারি হাসপাতালে যৌন নির্যাতনের শিকার মহিলার মৃত্যু চিকিৎসাধীন অবস্থায়

Published 476d ago
টলিউডের পয়লা সারির অভিনেত্রীদের তালিকায় পয়লা সারিতে নাম আসে ঋতাভরী চক্রবর্তীর। একাধিক হিট প্রোজেক্ট উপহার দিয়েছেন তিনি বাংলার দর্শকদের। এখন অবশ্য, টলিউড শুধু নয়, বলিউডেও পা রেখে ফেলেছেন ঋতাভরী। বৃহস্পতিবার ২৬ জুন অভিনেত্রীর ৩২ বছরের জন্মদিন। জানেন কি কোন স্কুলের ছাত্রী ছিলেন ঋতাভরী, কতদূর লেখাপড়া করেছেন তিনি?

ঝুলিতে একগুচ্ছ হিট! ক্লাস টেনে অভিনয় শুরু, কতদূর লেখাপড়া করেন ঋতাভরী, কোন স্কুল

Published 476d ago
ইরানের ওপর হামলার পর থেকেই ট্রাম্প দাবি করে এসেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমেরিকা। তবে বৃহস্পতিবার নেদারল্যান্ডসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলির ক্ষয়ক্ষতি নিয়ে নিজেও সংশয় প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য 'অসম্পূর্ণ'।

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইস্যুতে ট্রাম্পকে স্বস্তি দিল CIA? সামনে নয়া দাবি

Published 476d ago
খবর পেয়ে উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত এবং হিমাচলের রাজস্ব বিভাগও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত ২ মৃত শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও অধিকাংশ শ্রমিক নিখোঁজ। এই আবহে নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে অভিযান জারি আছে। তবে খারাপ আবহাওয়ার জন্য সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকেও।

হড়পা বানের তাণ্ডবে হিমাচলে মৃত্যু ২ জনের, নিখোঁজ আরও প্রায় ২০

Published 476d ago