বাড়িঘর পরিষ্কার করার সময় ভুলেও করবেন না এই কাজ, হতে পারে মারাত্মক ক্ষতি
প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করা দৈনন্দিন একটি কাজের মধ্যেই পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলে নেগেটিভ এনার্জি আপনার ধারে কাছে আসতে পারবে না। কিন্তু আপনি কি জানেন ঘর বাড়ি পরিষ্কার করার সময় কিছু নিয়ম মেনে চলতে হয় আপনাকে?
প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করা দৈনন্দিন একটি কাজের মধ্যেই পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলে নেগেটিভ এনার্জি আপনার ধারে কাছে আসতে পারবে না। কিন্তু আপনি কি জানেন ঘর বাড়ি পরিষ্কার করার সময় কিছু নিয়ম মেনে চলতে হয় আপনাকে? বাস্তুশাস্ত্রমতে, এই নিয়মগুলি যদি আপনি না মানতে পারেন তাহলে হতে পারে সমূহ বিপদ।
বাড়িঘর পরিষ্কার করার সময় ভুলেও করবেন না এই কাজ
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির মূল দরজা থেকে শুরু করতে হবে ঘর পরিষ্কার করার কাজ। এরপর বিভিন্ন ঘর একের পর এক মুছতে হবে। মোছার সময় হাত যাতে ক্লকওয়াইজ ঘোরে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে।
বাস্তুশাস্ত্র মতে, ভোরবেলা ঘর মোছার জন্য সবথেকে সঠিক সময় বলে মনে করা হয়। এই সময় যদি আপনি ঘর পরিষ্কার করেন তাহলে পজিটিভ এনার্জি আপনার বাড়িতে আসবে। যত বেলা হবে ততই আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ হবে।
বেলা ১২টার পর ঘর একেবারেই মুছবেন না। এতে সংসারের ক্ষতি হয় বলে মনে করা হয়। আর সন্ধ্যার পর অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর একেবারেই ঘর পরিষ্কার করবেন না তাতে গৃহলক্ষ্মী কুপিত হন। তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ঘর পরিষ্কার করার কাজ সেরে নিতে।
News/Astrology/বাড়িঘর পরিষ্কার করার সময় ভুলেও করবেন না এই কাজ, হতে পারে মারাত্মক ক্ষতি