Sign in

Dilip Ghosh on Sabyasachi Friend: 'অনেকেরই বান্ধবী….', সব্যসাচী-ঘনিষ্ঠ টিনার বাড়িতে ৩ কেজি সোনা মিলতে তোপ দিলীপের

Dilip Ghosh on Sabyasachi Friend: প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের 'ঘনিষ্ঠ' নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে বিপুল সোনা উদ্ধার করা হয়েছে। সেই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ মুখ খুললেন।

Published on: Jun 24, 2026, 13:49:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dilip Ghosh on Sabyasachi Friend: কারও বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি-কোটি টাকা উদ্ধারের অভিযোগ উঠেছে। আবার কারও বান্ধবীর বাড়ি থেকে তাল-তাল সোনা মিলেছে বলে জানানো হয়েছে। আর তা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘অনেকেরই বান্ধবী পালিয়ে গিয়েছে। কী করা যাবে। আইনের ব্যাপার। তো সিআইডি দেখছে। সিআইডি খুঁজে দেখছে। অনেকের বান্ধবী ধরা পড়েছেন। অনেকের বান্ধবীকে খোঁজা হচ্ছে। বান্ধবী কালচার তো তৃণমূল কংগ্রেসে ব্যাপক ছিল। এখন বোঝা যাচ্ছে। অপা ছিল। আরও কারও কারও বেরোবে। আরও কারও টাকা নিয়ে চলে গিয়েছে। এই ধরনের অভিযোগ এসেছে।’

দিলীপ ঘোষ এবং টিনা ভৌমিক সাহা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই ও সংগৃহীত)
দিলীপ ঘোষ এবং টিনা ভৌমিক সাহা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই ও সংগৃহীত)

তিন কেজির মতো সোনা উদ্ধার টিনার বাড়ি থেকে

আর দিলীপ সেই মন্তব্য করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের 'ঘনিষ্ঠ' (সব্যসাচীর বান্ধবী বলে দাবি করা হয়েছে) বলে তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে বিপুল সোনা উদ্ধারের ঘটনার পরে। সোমবার রাতে টিনার বাড়ি ও বাবার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সঙ্গে ছিলেন সব্যসাচীও। সূত্রের খবর, তিন কেজির মতো সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: Mahua Moitra on Suvendu Adhikari: 'পুরো রাত কেঁদেছিলাম', পাশে শুধু শুভেন্দু ছিলেন, পুরনো কথা ফাঁস করলেন মহুয়া

উপহার হিসেবে পেয়েছেন, দাবি টিনার

যদিও তৃণমূল নেত্রী দাবি করেছেন, যে গয়না উদ্ধার করা হয়েছে, তার বেশিরভাগটাই পারিবারিক। দেড় দশক আগে যখন বিয়ে হয়েছিল, সেইসময় উপহার বাবদ প্রচুর সোনা পেয়েছিলেন। সেইসঙ্গে বিবাহবার্ষিকীতেও পেয়েছিলেন সোনা। আর যে সোনা আছে, তার বিলও আছে। সবকিছু আয়কর রিটার্নের ফাইলও দেখানো আছে বলে দাবি করেছেন টিনা।

আরও পড়ুন: Abhishek Banerjee Foreign Travel Case: তাড়াতাড়ি বিদেশে যেতে দেওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে খেলেন জোরদার ধাক্কা

তোলাবাজির যোগ নেই তো? তদন্তে পুলিশ

প্রাথমিকভাবে পুলিশ অবশ্য অনুমান করছে যে টিনার সোনার সঙ্গে সব্যসাচীর যোগ আছে। সব্যসাচী অবশ্য দাবি করেছেন, ওই সোনা তাঁর নয়। তাঁর কোনও যোগ নেই। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। টিনা পেশায় প্রাথমিক শিক্ষিকা। তাঁর কাছে কীভাবে এত সোনা এল, তোলাবাজির টাকায় সোনা কেনা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: WB Monsoon Rain Forecast Latest Update: ২.৪ ডিগ্রি পড়ল পারদ, আরও ঝড়-বৃষ্টি বাড়বে কলকাতায়? কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

২০২১ সালের পরে সব কেনা হয়েছে, দাবি শুভেন্দুর

তারইমধ্যে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় তিনি দাবি করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরে সামনে এসেছে আরও একজনের বান্ধবীর কথা। প্রচুর পরিমাণে সোনা উদ্ধার করা হয়েছে। আর পুরোটাই ২০২১ সালের পরে কেনা হয়েছে বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More