Sign in

North Bengal Rain Forecast: দুর্যোগ চলবেই! ৬০ কিমিতে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডব, কবে থামবে বৃষ্টি? জানুন আপডেট

উত্তরবঙ্গে দুর্যোগ চলবেই! ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং থেকে কোচবিহার—কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে এবং কবে কমবে এই দুর্যোগ? বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন।

Published on: Mar 24, 2026, 18:56:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে! ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে কয়েকটি জেলায়। শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে একাধিক জায়গায়। জেনে নিন আপনার জেলায় বৃষ্টি কবে কমবে এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট।

উত্তরবঙ্গে দুর্যোগ চলবেই পরপর কয়েকদিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
উত্তরবঙ্গে দুর্যোগ চলবেই পরপর কয়েকদিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

উত্তরবঙ্গের কোন জেলায় কবে বৃষ্টি হবে?

১) বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

২) বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই তিনটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে।

আরও পড়ুন: SC on Chingrighata Metro Work: ‘উন্নয়ন আটকানোর জেদ…’, চিংড়িঘাটা মেট্রো মামলায় মমতা সরকারকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

৩) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই তিনটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।

আরও পড়ুন: Rain Forecast in South Bengal Update: ২ দিন ‘শান্ত’, পরের ৩ দিন ঝড়-বৃষ্টি জেলায়-জেলায়, দক্ষিণবঙ্গে পারদ নেবে ইউ-টার্ন

৪) শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝড়ের জন্য। ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝড় বইবে। আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

৫) রবিবার উত্তরবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Income Tax Rules Change: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর নিয়ম: ফর্ম ১৬ নিয়ে বড় আপডেট, যা না জানলেই সমস্যা!

৬) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More