Dipankar Das: ২০২৬ শুরু হতে না হতেই একের পর এক খারাপ খবর শুনতে পাওয়া যাচ্ছে টলি পাড়ার অন্দর থেকে। গত ২৯ মার্চ রাহুলের মৃত্যু, তারপরেই উৎসব মুখোপাধ্যায় নিখোঁজ হয়ে যাওয়ার খবরে উদ্বিগ্ন গোটা টলিউড ইন্ডাস্ট্রি। এবার আবার এক প্রযোজকের মৃত্যুতে শোকেস্তব্ধ গোটা টলিউড।

টলিপাড়ায় ফের শোকের ছায়া
খুব সম্প্রতি শুরু হয়েছে ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’ নামের একটি ছবির শ্যুটিং। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সোহম মজুমদার। অভিনয় করতে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায় এবং রুকমা সহ আরও অনেককে। এই সিনেমারই প্রযোজনা সংস্থা অষ্টবিনায়ক ফিল্মসের সঙ্গে যুক্ত ছিলেন দীপঙ্কর দাস।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ২১ এপ্রিল দীপঙ্কর দাস হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন। শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রযোজককে মৃত বলে ঘোষণা করেন। প্রযোজকের হঠাৎ মৃত্যুতে বাতিল করে দেওয়া হয় সিনেমার পরবর্তী অংশের শ্যুটিং।
সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, ২১ তারিখ অর্থাৎ মঙ্গলবার প্রতিদিনের মতো শুটিং শুরু হয়েছিল। কিন্তু প্রযোজকের মৃত্যুর খবর শুনে খুব স্বাভাবিকভাবেই সবকিছু বন্ধ করে দেওয়া হয়। এদিন বিশ্বনাথ বসু এবং সাহেব চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল যা বাতিল করে দেওয়া হয়।
প্রসঙ্গত, সিনেমাটি পরিচালনা করছেন সুচন্দ্রা ভানিয়া এবং চন্দ্রোদয় পাল। ছবিটি প্রযোজনা করছিলেন প্রিয়দর্শিনী দাস মজুমদার এবং দীপঙ্কর দাস। এই শুটিং শুরু হওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই প্রযোজকের মৃত্যুতে সিনেমার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।