বিমানের বিজনেস ক্লাসে মহারাজের সঙ্গে সেলফি সস্ত্রীক অরিজিতের! কোথায় চললেন তাঁরা?

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরিজিৎ সিং বাংলার এমন দুই জনপ্রিয় মুখ যাঁরা দেশ তথা বিশ্বের দরবারে বাংলাকে অন্য এক নতুন জায়গা দিয়েছে। একজন তাঁর গান দিয়ে সকলকে কখন হাসিয়েছে, আবার কখনও কাঁদিয়েছে। একজন ব্যাটে ছক্কার তুফান তুলে দেশের হাতে এনে দিয়েছে নানা ট্রফি। আর এবার তাঁরা ধরা দিলেন একসঙ্গে।

Published on: Dec 19, 2025, 20:08:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরিজিৎ সিং বাংলার এমন দুই জনপ্রিয় মুখ যাঁরা দেশ তথা বিশ্বের দরবারে বাংলাকে অন্য এক নতুন জায়গা দিয়েছে। একজন তাঁর গান দিয়ে সকলকে কখন হাসিয়েছে, আবার কখনও কাঁদিয়েছে। একজন ব্যাটে ছক্কার তুফান তুলে দেশের হাতে এনে দিয়েছে নানা ট্রফি। আর এবার তাঁরা ধরা দিলেন একসঙ্গে।

বিমানের বিজনেস ক্লাসে মহারাজের সঙ্গে সেলফি সস্ত্রীক অরিজিতের! কোথায় চললেন তাঁরা?
বিমানের বিজনেস ক্লাসে মহারাজের সঙ্গে সেলফি সস্ত্রীক অরিজিতের! কোথায় চললেন তাঁরা?

আরও পড়ুন: ‘ধুরন্ধর’-এর আইটেম সং-এ নাচলেন নিক! ‘জিজু'র নাচ দেখে উচ্ছ্বসিত রণবীর কী বিশেষ মন্তব্য করলেন?

বিমানের বিজনেস ক্লাসে নিজস্বীতে নজর কেড়েছেন তাঁরা। দক্ষিণ আফ্রিকাগামী এক বিমানে তাঁদের এক সঙ্গে দেখা যায়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে SA20 লিগ। সেখানেই প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দেখা মিলবে মহারাজের। অন্যদিকে, সেই একই বিমানের বিজনেজ ক্লাসে দাদার সঙ্গে দেখা হয়ে যায় সস্ত্রীক অরিজিৎ সিংয়ের। তারপর আর কী, সেলফিতে বাজিমাত। এখন এটা স্যোশাল মিডিয়ার অন্যতম হট টপিক। তবে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে করে অরিজিৎ কোথায় যাচ্ছেন স্ত্রীকে নিয়ে তা অবশ্য স্পষ্ট ভাবে জানা যায়নি।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে বয়সের ফারাক অনেকটাই! বাবার কোলে থাকা এই খুদে এখন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা! বলুন তো ইনি কে?

আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মা হলেন কমেডি কুইন ভারতী! গোলার পর মেয়ে হল না ছেলে?

ছবিতে দাদার পরনে ছিল সাদা টি -শার্ট ও কালো জ্যাকেট। অন্যদিকে অরিজিৎও পরেছিলেন সাদা টি -শার্ট। তবে কালো নয় বরং ডেনিমের জ্যাকেটে নজর কেড়েছিলেন গায়ক। তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল অরিজিৎ পত্নী কোয়েল রায়। অরিজিৎ ও সৌরভ দু'জনের মাথাতেই ছিল টুপি। অরিজিৎ কালো রঙের টুপি পড়ে ছিলেন। অন্যদিকে, সৌরভ পরেছিলেন সাদা রঙের ক্যাপ। তাঁরা একসঙ্গে সেলফি তোলেন। তাঁদের এই সেলফি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: 'লোক মা-বাবাকে মিথ্যে বলে সিনেমা দেখতে যেত, আমি মন্দিরে যেতাম…', আধ্যাত্মিকতা নিয়ে যা বললেন শুভশ্রী

প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে লহ গৌরাঙ্গের নাম রে… সেখানে শ্যামাসঙ্গীতের পর প্রথমবারের জন্য কীর্তন করতে শোনা যাবে অরিজিৎকে। ছবিটি বড়দিনের আবহে মুক্তি পাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে সময়ের সমাবর্তনের তিনটি সময়ের গল্প তুলে ধরা হবে। এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, দিব্যজ্যোতি দত্ত, ইশা সাহা, আরাত্রিকা মাইতি, অলোকানন্দা গুহ, ব্রাত্য বসু, খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টপাধ্যায় -সহ আরও অনেকে রয়েছেন।