Gold-Money promise before TN Election: বিধানসভা ভোটে জিতলেই মেয়েদের ৮ গ্রাম সোনা, মাসে ২৫০০ টাকা, প্রতিশ্রুতি তারকার

বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এলেই মহিলাদের আট গ্রাম সোনা দেওয়া হয়েছে। মহিলাদের মাসিক ২,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিধানসভা নির্বাচনের আগে এমনই সব প্রতিশ্রুতি দিলেন তারকা। তাছাড়াও আর কী কী প্রতিশ্রুতি দেওয়া হল?

Published on: Mar 07, 2026 10:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক অভাবনীয় নির্বাচনী ইস্তাহার বা প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন বিজয়। দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার এখন তাঁর রাজনৈতিক দল ‘তামিলনাগা ভেট্রি কাজাগাম’-এর প্রধান। রাজনীতিতে পা রেখেই তিনি রাজনৈতিক দলগুলোকে টেক্কা দিতে জনমোহিনী প্রকল্পের ডালি সাজিয়ে বসেছেন। তাঁর সবচেয়ে বড় প্রতিশ্রুতি— ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের জন্য সোনার কয়েন এবং প্রতিটি পরিবারের জন্য মাসিক নগদ অর্থ প্রদান।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের সোনা থেকে ভাতার প্রতিশ্রুতি থালাপতি বিজয়ের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের সোনা থেকে ভাতার প্রতিশ্রুতি থালাপতি বিজয়ের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

সোনার কয়েন ও মাসিক ভাতার ঘোষণা

বিজয় ঘোষণা করেছেন যে, যদি তাঁর দল TVK তামিলনাড়ুর ক্ষমতায় আসে, তবে মহিলাদের মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। কিন্তু এখানেই চমকের শেষ নয়। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে, রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য ৮ গ্রামের একটি সোনার কয়েন (এক ভরি) উপহার দেওয়া হবে। দক্ষিণ ভারতে বরাবরই ‘ডোল রাজনীতির’ চল রয়েছে, কিন্তু বিজয়ের এই 'গোল্ড কার্ড' খেলা তামিল রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

আরও পড়ুন: Local Trains Cancelled in Howrah-Sealdah: হাওড়া, শিয়ালদা থেকে ৪০ লোকাল ট্রেন বাতিল; তালিকায় বর্ধমান, ডানকুনিও; কোনগুলো?

শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান

শুধুমাত্র বিনামূল্যে সামগ্রী নয়, থালাপতি বিজয় নজর দিয়েছেন তরুণ প্রজন্মের উপরেও। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাঁর সরকার গঠন হলে তামিলনাড়ুর প্রতিটি শিক্ষিত বেকার যুবক-যুবতীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যতক্ষণ না চাকরি মিলছে, ততক্ষণ তাঁদের জন্য বিশেষ বেকার ভাতার ব্যবস্থা করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিজয়ের কথায়, 'তামিলনাড়ুর উন্নয়ন হবে সাধারণ মানুষের ক্ষমতায়নের মাধ্যমে।'

আরও পড়ুন: SKY on T20 World Cup 2026 Final: 'সবাই একই লাইন মুখস্থ করে ঝাড়ছে', ফাইনালের আগে NZ অধিনায়ককে পালটা তোপ সূর্যের

ডিএমকে ও এআইএডিএমকে-কে চ্যালেঞ্জ

তামিলনাড়ুর রাজনীতি গত কয়েক দশক ধরে ডিএমকে এবং এআইএডিএমকের হাতেই আবর্তিত হয়েছে। কমল হাসান বা রজনীকান্তের মতো তারকারা সেভাবে ছাপ ফেলতে না পারলেও বিজয়ের এই রাজনৈতিক উত্থানকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে রাজনৈতিক মহল। বিজয়ের এই মেগা প্রতিশ্রুতি সরাসরি বর্তমান শাসক দল ডিএমকেকে চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। কারণ ডিএমকে বর্তমানে মহিলাদের মাসিক ১,০০০ টাকা করে অনুদান দেয়, সেখানে বিজয় ২,৫০০ টাকার পাশাপাশি সোনার গয়না দেওয়ার কথা বলছেন।

আরও পড়ুন: Mamata on President Murmu's allegation: 'রাষ্ট্রপতিকে পলিটিক্স বেচতে পাঠিয়েছে BJP, ট্র্যাপড উনি', মুর্মুকে পালটা মমতার

বিজয় ও তাঁর রাজনৈতিক আদর্শ

নিজের রাজনৈতিক সভায় বিজয় স্পষ্ট করেছেন যে, তাঁর দল জাতি-ধর্মের উর্ধ্বে উঠে 'তামিল অস্মিতা' এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করবে। তিনি বলেন, ‘আমি এখানে স্রেফ রাজনীতি করতে আসিনি, আমি এসেছি মানুষের সেবা করতে এবং তামিলনাড়ুকে দুর্নীতির হাত থেকে মুক্ত করতে।’ তবে নির্বাচনের আগে এই ধরনের প্রতিশ্রুতি ভোটারদের কতটা প্রভাবিত করবে, তা সময়ই বলবে। তবে বিজয়ের এই 'সোনার চাল' তামিলনাড়ুর নির্বাচনী লড়াইকে যে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে, তাতে কোনো সন্দেহ নেই। সিনেমার পর্দার সুপারস্টার কি পারবেন তামিলনাড়ুর রাজনৈতিক মঞ্চের আসল 'কিং' হতে? উত্তরের অপেক্ষায় এখন গোটা দেশ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More