Gold and Silver Prices Crashed: সোনার দামে বিশাল পতন! একধাক্কায় ৮০৮৯ টাকা কমল দর, রুপো সস্তা হল ১৩০০০ টাকার বেশি
মধ্যবিত্তের মুখে হাসি! সোনার দামে বিশাল পতন, একধাক্কায় দর কমল ৮০৮৯ টাকা। পাল্লা দিয়ে সস্তা হয়েছে রুপোও, এক লাফে দাম কমল ১৩০০০ টাকার বেশি। আজকের লেটেস্ট বাজার দর জেনে নিন এই প্রতিবেদনে।
সোমবার একধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। সপ্তাহের প্রথম কর্মদিবসে বাজার খোলার সময় এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম কমে গিয়ে ১,৪০,১৫৮ টাকায় ঠেকে। আগেরদিন বাজার বন্ধের সময় ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৪৪,৪৯২ টাকা। সেখান একধাক্কায় তিন শতাংশ পতন হয়। তবে সেখানেই থামেনি সোনার নিম্নমুখী গ্রাফ। একটা সময় ৫.৫৯ শতাংশ বা ৮,০৮৯ টাকা কমে ১,৩৬,৪০৩ টাকায় নেমে যায় ১০ গ্রাম সোনার দাম। তারপর কিছুটা উত্থান হয়েছে হলুদ ধাতুর। আপাতত ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,৩৭,৭৬৯ টাকা। যা গত সেশনের থেকে ৬,৭২৩ টাকা বা ৪.৬২ শতাংশ কম।

রুপোর দামেও বড়সড় পতন হল
একইভাবে রুপোর দামেও ব্যাপক পতন হয়েছে। আজ বাজার খোলার সময়ই চার শতাংশের মতো পতন হয় রুপোর। তার ফলে গত সেশনে এমসিএক্স সূচকে যে রুপোর দাম ২,২৬,৭৭২ টাকা ছিল, সেটাই সোমবার বাজার খোলার সময় দাঁড়ায় ২,১৭,৭০২ টাকা। তারপরও জারি থাকে পতন। ছয় শতাংশের মতো কমে গিয়ে ২,১৩,১৬৬ টাকায় ঠেকে যায় এক কিলোগ্রাম রুপোর দাম। অর্থাৎ পতন হয় ১৩,৬০৬ টাকার মতো। আপাতত এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২,১৫,৭৫০ টাকা। যা আগেরদিনের থেকে ১১,০২২ টাকা কম।
কোন কোন কারণে এরকম অবস্থা হল বাজারের?
১) মুদ্রাস্ফীতি ও সুদের হার: মার্কিন ফেডারেল রিজার্ভ-সহ বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ইঙ্গিত দিয়েছে যে অদূর ভবিষ্যতে সুদের হার কমানোর কোনও সম্ভাবনা নেই। উচ্চ সুদের হারের কারণে বিনিয়োগকারীরা সোনা থেকে মুখ ফিরিয়ে ডলার বা বন্ডের দিকে ঝুঁকছেন, কারণ সোনা থেকে সরাসরি কোনও সুদ পাওয়া যায় না।
২) তেল ও মুদ্রাস্ফীতির চাপ: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়ছে। জ্বালানির দাম বাড়লে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি কঠোর মুদ্রানীতি গ্রহণ করছে, যা সোনার দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
৩) বাধ্যতামূলক বিক্রি: শেয়ার বাজারে বড় ধরনের লোকসান সামাল দিতে অনেক বড় বড় বিনিয়োগকারী তাঁদের হাতে থাকা সোনা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। একে বাজার বিশ্লেষকরা 'ফোর্সড সেলিং' হিসেবে অভিহিত করছেন। লিকুইডিটি বা নগদ টাকার সংকট মেটাতে সোনার এই ব্যাপক বিক্রি বাজারে যোগান বাড়িয়ে দিয়েছে এবং দাম কমিয়ে দিয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


