PAGE 12

Bangla Photos Gallery

এই বুলেট ট্রেনের জন্য বাকি যে রুটগুলিতে সার্ভে চলছে, এবং ডিটেলড প্রজেক্ট রিপোর্ট তৈরি হচ্ছে, সেগুলি হল, দিল্লি-বারাণসী, বারাণসী-হাওড়া, মুম্বই-নাগপুর, মুম্বই-হায়দরাবাদ,চেন্নাই-বেঙ্গালুরু-মাইসুরু, দিল্লি-চণ্ডীগড়-অমৃতসর রুট।

১৪ ঘণ্টার সফর ৩-৪ ঘণ্টায় পার! দেশের এই রুটের বুলেট ট্রেন ছুটবে ৩৩৫ টি গ্রাম দিয়ে

Published 495d ago
অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানালেন রাজ্য সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে, এখনই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে রাজ্যকে। আগামী ডিসেম্বরের মধ্যে যাতে কমিশন সুপারিশ জমা দেয়, তা নিশ্চিত করতে হবে। আর নয়া বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

'১ জানুয়ারি থেকে বাংলায় সপ্তম বেতন কমিশন কার্যকর করুন, দেরি হলেই ৫০% টাকা….'

Published 495d ago
পুলিশ জানতে পেরেছে বিলাল ২১ টি ইমেল আইডি তৈরি করেছে। জেরায় বিলাল বলছে, সে তার বিভিন্ন ভ্লগের জন্য এমন আইডি তৈরি করেছিল। তার দাবি, সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চায়। আর তার জন্যই এমনটা করছিল। অফিসার সূত্রের খবর, গুজরাটের সুরতের একটি প্রাইভেট সংস্থায় কর্মরত বিলাল। সেখান থেকে সে মাস গেলে ১.২৫ লাখ টাকা রোজগার করে। জানা যায় বিলালের বাবা একজন পোশাক ব্যবসায়ী। বিলাল, এর আগে, দুবাই ও বাহারিনেও গিয়েছে। দ্বাদশ শ্রেণি পাশ করে ৬ মাসের সফ্টওয়্যার ডেভেলপমেন্টেরও কোর্স করেছে বিলাল। তাঁর আইটিতে আগ্রহ রয়েছে বলেও জানা গিয়েছে। (প্রতীকী ছবি)

ভুয়ো পড়ুয়া সেজে IITতে ২ সপ্তাহ! লাখ টাকা বেতন প্রাপ্ত বিলাল কে? তুঙ্গে রহস্য

Published 495d ago
শুরু হয়েছে জুলাই মাসে। প্রতি মাসের শুরুতেই অর্থভাগ্য চমকাতে অনেকেই কিছু না কিছু পরিকল্পনা করে থাকেন। সেদিক থেকে অনেকেই লটারিতে নিজের ভাগ্য পরীক্ষা করে নেন। আজ ১ জুলাই ২০২৫ সালে দেখে নিন মেষ থেকে মীন, এই ১২ রাশির  লটারির দিক থেকে জুলাই মাসে ভাগ্য কেমন কাটতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

জুলাই ২০২৫-এ লটারিতে বাজিমাত করবে কোন কোন রাশি? রইল ভাগ্যফল

Published 495d ago
আর তারপরও ভারতের নাম আসছে না এই তালিকায়। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের দেশের সামরিক বাহিনীর কাছে থাকা ট্যাঙ্কের সংখ্যা প্রায় ৪৩৪০টি। আর তারপর তালিকায় পঞ্চম স্থানে আছে ভারত। ভারতের সেনাবাহিনীর কাছে আছে ৪২০১টি ট্যাঙ্ক। চিনের থেকে ভারত পিছিয়ে থাকলেও পাকিস্তানের থেকে ভারত অনেকটা এগিয়ে এই ক্ষেত্রে।

বিশ্ব ট্যাঙ্ক পাওয়ারে ভারতের থেকে পিছিয়ে পাকিস্তান, বাংলাদেশ দাঁড়িয়ে কত নম্বরে?

Published 495d ago
কসবা গণধর্ষণকাণ্ডের আবহে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদরা একের পর এক আলটপকা মন্তব্য করে চলেছেন। এরই মাঝে এবার 'ছোট ঘটনা' বিতর্কে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচিতে আজ মানস বলেন, ' ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল।' তবে কোন ঘটনাকে তিনি 'ছোট' বলেছেন, তা স্পষ্ট নয়।

কসবা গণধর্ষণ কাণ্ডের আবহে এবার 'ছোট ঘটনা' বিতর্কে মমতার মন্ত্রী মানস

Published 495d ago
কলকাতায় আইটিসি লিমিটেডের তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবা ক্যাম্পাসে অনুমোদন দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিউ টাউনের অ্যাকশন এরিয়া থ্রি'তে আইটিসি লিমিটেডের বিশ্বমানের ক্যাম্পাস তৈরির ১৭ একরের জমি বরাদ্দ করেছে হিডকো। এবার সেই সংস্থাকে সুরক্ষা সংক্রান্ত শংসাপত্র (অকুপেন্সি সার্টিফিকেট) দিয়েছে নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল)

১২০০ কোটি টাকা লগ্নি, ৫০০০-র বেশি চাকরি, কলকাতায় IT ক্যাম্পাস আরও ১ বড় সংস্থা

Published 495d ago
এই রণতরীতে একটি হেলিকপ্টার ওঠা-নামা করতে পারবে। রিপোর্ট অনুযায়ী, এই যুদ্ধজাহাজ পাক সীমান্তঘেঁষা আরব সাগরে মোতায়েন হবে, যেখান থেকে করাচির দূরত্ব খুব কম। আইএনএস তমাল নির্মাণে ২৬ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার হয়েছে। এদিকে ২০১৬ সালের সেই ২১ হাজার কোটির চুক্তির দুই জাহাজ আইএনএস ত্রিপুত এবং আইএনএস তবস্যা তৈরি হচ্ছে গোয়ায়। এগুলির ৬০ শতাংশ উপকরণ দেশীয়।

করাচির ঘুম ছুটিয়ে দিতে রাশিয়া থেকে INS তমাল আনছে ভারতীয় নৌসেনা

Published 495d ago
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একসময়কার আস্থাভাজন শিল্পপতি ইলন মাস্কের ভবিষ্যতের ওপর ঝুলছে খড়গ। ট্রাম্প তাঁকে ইঙ্গিতে হুমকি দিয়েছেন এবং বলেছেন যে তাঁকে 'দোকান বন্ধ' করতে হতে পারে। নির্বাচনের পর মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার পর ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এর কারণ হিসেবে বলা হচ্ছে ট্রাম্পের বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত নীতি।

ফের হুমকি ইলন মাস্কের, জবাবে টেসলা কর্তাকে 'ডিপোর্ট' করার হুঁশিয়ারি ট্রাম্পের

Updated 495d ago
কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর দাবি। ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্রের দুই সহযোগী প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে জেরা করে অনেক তথ্য পাচ্ছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, জেরায় প্রমিত এবং জাইব দাবি করেছে, 'দাদার' নির্দেশে সেদিন সবটা করেছিল তারা।

ভবিষ্যতে ফের ধর্ষণের জন্যে ভিডিয়ো করতে বলা হয়, কসবা কাণ্ডে 'দাদার কীর্তি' ফাঁস

Published 495d ago
এদিকে রামচন্দ্র রাও তেলাঙ্গানার ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতা। রাজ্যের ওবিসি সঞ্জয় কুমার এবং জি কিষাণ রেড্ডি কেন্দ্রে মন্ত্রী। এমন পরিস্থিতিতে এখন এক ব্রাহ্মণ নেতাকে কমান্ড দিয়ে ভারসাম্য তৈরি হয়েছে। উত্তরাখণ্ডে মহেশ ভাটকে রাজ্য সভাপতি করার কথা চলছে। রাজপুত নেতা পুষ্কর সিং ধামি সেখানে মুখ্যমন্ত্রী। ব্রাহ্মণ ও রাজপুতরা রাজ্যের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। তাই সেখানেও ভারসাম্য বজায় রাখতে চাইছে বিজেপি।

বাংলা সহ ১২ রাজ্যের সভাপতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল BJP? অঙ্ক কষে কী ঠিক করল?

Published 495d ago
সূত্র উদ্ধৃত করে সিএনএন-নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে আসল ক্ষমতা সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) প্রথম ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউক্সিয়ার হাতে রয়েছে। তাঁর প্রতি  সিসিপির হু জিনতাও গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের সমর্থন রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা ও দলের ওপর শি জিনপিংয়ের আদর্শিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় ঝ্যাংকে তাঁর উত্তরসূরি ও ভবিষ্যৎ সংস্কারবাদী নেতা হিসেবে দেখা হচ্ছে। ঝ্যাংকে টেকনোক্র্যাট হিসেবে গড়ে তোলা হচ্ছে।

চিনে পালাবদলের সম্ভাবনা! শি জিনপিংয়ের বদলে গদিতে বসতে পারেন কে?

Published 495d ago
এই আবহে সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পরে পাকিস্তানের দায়ের করা মামলাটি গ্রহণ করা যায় কি না, তা নিয়ে বিবেচনা করে কোর্ট অফ আরবিট্রেশন। এরপর সর্বসম্মত সিদ্ধান্তে আদালত রায় দিয়ে জানিয়েছে যে ভারত চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিলেও এই মামলার পরিসর 'সীমাবদ্ধ হচ্ছে না'। এরই সঙ্গে জানানো হয়, এই রায়টি 'সব পক্ষের জন্য বাধ্যতামূলক এবং এতে আপিল করা যাবে না'।

গলা শুকিয়ে কাঠ, তাও সিন্ধু চুক্তি নিয়ে লাফালাফি, ভারতকে নয়া বার্তা পাকিস্তানের

Published 495d ago
দাবি করা হয়েছে, ২০১৩ সালে একটি স্কুলে সেই মহিলাকে নাকি চাকরি করিয়ে দিয়েছিলেন কার্তিক মহারাজ। সেই স্কুলের আবাসনের পাঁচতলায় থাকতেন সেই মহিলা। সেই সময় নাকি ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাঁর সঙ্গে জোর করে সহবাস করেছিলেন কার্তিক মহারাজ।

ধর্ষণ মামলায় আজ নবগ্রাম থানায় তলব কার্তিক মহারাজকে, হাজিরা কি দেবেন?

Published 495d ago
ভারতের কাছে সংঘর্ষ বন্ধের জন্যে কাকুতি মিনতি করেছিল পাকিস্তানই। তবে দুই দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি এখনও বহাল আছে। এরই মধ্যে প্রতিনিয়ত ভারতকে উস্কানি দিয়ে যাচ্ছে পাকিস্তান। আর সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার দাবি করেছেন, ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের 'বিপরীত জবাব' দিয়ে তার দেশ নতুন স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠা করেছে। এদিকে চিন ও বাংলাদেশের সঙ্গে 'জোট' নিয়েও মুখ খোলেন তিনি।

বাংলাদেশ-চিনের সঙ্গে 'জোট', ভারতকে উস্কানি পাকিস্তানি বিদেশমন্ত্রীর

Published 495d ago
‘বোয়িং ৭৮৭ সফটওয়্যারের ত্রুটির কারণেই আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ঘটেছে’, দাবি মার্কিন বিমান চলাচল আইনজীবীর। উল্লেখ্য, এআই-১৭১ উড়ানের মরমান্তিক পরিণতির কারণ জানতে ভারত ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। তা থেকে তথ্যও ডাউনলোড করে তার বিশ্লেষণ করা হচ্ছে। এরই মাঝে মার্কিন এভিয়েশন অ্যাটর্নি মেরি শিয়াভো এই বিস্ফোরক দাবি করলেন।

‘বোয়িংয়ের সফটওয়্যারের ত্রুটির কারণে AI বিমান দুর্ঘটনা ঘটে থাকতে পারে’

Published 495d ago
ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ ১ জুলাই ২০২৫ সালে কারা লাকি, তার হদিশ দিচ্ছে রাশিফল। চার রাশির স্বাস্থ্য থেকে প্রেম, অর্থ থেকে শিক্ষা এই সমস্ত দিক দিয়ে জুলাই মাসের শুরুর দিনটা ৪ রাশির জন্য কেমন কাটতে চলেছে, তা দেখে নিন রাশিফলে। আজ মঙ্গলবারের রাশিফলে শেষ ৪ রাশির ভাগ্য দেখে নিন।

ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কার ভাগ্যে কী রয়েছে? রইল ১ জুলাই ২০২৫ রাশিফল

Published 495d ago
সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ কার ভাগ্যে কী রয়েছে, তার হদিশ দিচ্ছে রাশিফল। আজ মঙ্গলবার ১ জুলাই ২০২৫ সালের রাশিফলে দেখে নিন কোন রাশির জাতক জাতিকার ভাগ্যে আজ কী রয়েছে। মঙ্গলের সকালেই দেখে নিন চার রাশির আজকের দিন কেমন কাটবে।

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ কারা লাকি? ১ জুলাই ২০২৫ রাশিফল রইল

Published 495d ago
মেষ,বৃষ,মিথুন,কর্কট রাশির আজ ১ জুলাই ২০২৫ কেমন কাটবে, দেখে নিন রাশিফলে। জ্যোতিষশাস্ত্রমতে দেখে নিন আজ কেমন কাটবে আপনার ভাগ্য। এই চার রাশির ভাগ্যফল আজ সকালেই দেখে নিন। ১ জুলাই ২০২৫ সালের রাশিফল রইল।

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ১ জুলাই ২০২৫ রাশিফল রইল

Published 495d ago
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২৭ জুনের মধ্যে রাজ্য সরকার বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে না দেওয়ায় ইতিমধ্যে মুখ্যসচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। আর আজ সশরীরে নবান্নে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তিনি। (ছবি সৌজন্যে ফেসবুক)

'সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫% দিতেই হবে' নবান্নে গেল চিঠি, কী করবে রাজ্য?

Published 495d ago