PAGE 28

Bangla Photos Gallery

যেদিন বুধ রাশি পরিবর্তন করবে, সেই দিনই নির্জলা একাদশীর পবিত্র উপবাসও পালন করা হবে। এই শুভ কাকতালীয় সংযোগটি মা লক্ষ্মীর আশীর্বাদকে আরও শক্তিশালী করে তুলবে। এমন পরিস্থিতিতে, আসুন জেনে নিই বুধের এই গোচর কখন ঘটবে এবং কোন রাশির জাতকরা এর থেকে সবচেয়ে বেশি লাভবান হবে।

বুধের গোচরে ৪ রাশির খুলবে ভাগ্য, আয় বাড়বে, চাকরিতে আছে পদোন্নতির যোগ

Published 501d ago
তবে মে'র শুরুতে আবার ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও হেরফের করা হয়নি। মাসের মাঝামাঝি সময়ও অপরিবর্তিত রাখা হয় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। মাসের পয়লা দিন থেকে অবশ্য ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। জুনেও সেই ধারা বজায় রাখা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

দাম কমল LPG সিলিন্ডারের! জুনে কলকাতা-সহ অন্য শহরে রান্নার গ্যাসের দর কত পড়বে?

Published 501d ago
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ইতিমধ্যে ষষ্ঠী তিথি পড়ে গিয়েছে। শনিবার (৩১ মে বা ১৬ জ্যৈষ্ঠ) রাত ৮ টা ১৭ মিনিট থেকে শুরু হয়েছে ষষ্ঠী তিথি। প্রায় ২৪ ঘণ্টার মতো ষষ্ঠী তিথি থাকবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় বলা হয়েছে যে রবিবার (১ জুন তথা ১৭ জ্যৈষ্ঠ) রাত ৮ টা পর্যন্ত থাকছে ষষ্ঠী তিথি। যে তিথিতে জামাইষষ্ঠী পালন করা হয়ে থাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @ZeeBanglaTv)

জামাইষষ্ঠীর তিথি শুরু কখন? কতক্ষণ থাকবে? ভারী বৃষ্টি ৫ জেলায়, গরম বাড়বে রবিতেও

Published 501d ago
তারপর আগামী ১১ জুন (বুধবার) গ্যাংটক এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ২৭ জুন (শুক্রবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে ভুবনেশ্বর এবং ইম্ফল। আর আগামী ৩০ জুন (সোমবার) শুধুমাত্র আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওই তিনদিনই কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কে ছুটি থাকবে না। অর্থাৎ ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম চলবে। ২৭ জুন রথ পড়েছে। সেদিনও ব্যাঙ্ক খোলা থাকলে পশ্চিমবঙ্গ-সহ দেশের অধিকাংশ জায়গায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

বকরি ইদ বা রথযাত্রায় ব্যাঙ্ক খোলা কলকাতা-সহ বাংলায়? জুনে কবে কবে ছুটি? রইল লিস্ট

Published 501d ago
দেখতে দেখতে কেটে গেল ২০২৫-র প্রথমার্ধ। চলতি বছরে নানা ধরনের ওঠাপড়ার সম্মুখীন থেকেছে গোটা বিশ্ব। তা সে করোনার ফের চোখ রাঙানি হোক, বা ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ, বা ভূমিকম্প। তবে জানেন কি, ৫ রাশির কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শেষভাগে এসেও। দেখে নিন কাদের ভাগ্য নিয়ে দারুণ ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বুলগেরিয়ান অন্ধ নারী বাবা ভাঙ্গা।

২০২৫-র শেষভাগে এসেও কোটিপতি হওয়ার সুযোগ, কোন কোন রাশির কথা বললেন বাবা ভাঙ্গা?

Updated 501d ago
বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) প্রকল্পের সুদের মেয়াদ শেষ: একাধিক বিশেষ ফিক্সড ডিপোজিট প্রকল্পে আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে IDBI ব্যাঙ্ক। ৪৪৪ দিনের FD-তে সুদের হার হল ৭.১ শতাংশ (প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৬ শতাংশ)। ৫৫৫ দিনে প্রকল্পে ৭.১৫ শতাংশ হারে সুদ মিলবে (প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬৫ শতাংশ)। ৭০০ দিনের প্রকল্পে সুদের হার হল ৭ শতাংশ। প্রবীণ নাগরিকরা ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। সেগুলির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

EPF-তে সুবিধা, কার্ড থেকে জরিমানা- জুন থেকে টাকার কোন কোন বিষয়ের নিয়ম পালটাচ্ছে?

Published 501d ago
প্রতিটি মাস আমাদের সকলের জীবনে নতুন কিছু নিয়ে আসে এবং আমরা সেই অনুযায়ী খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি। যদি জানতে চান জুন মাস আপনার প্রেম জীবনে কী কী পরিবর্তন আনতে পারে এবং সমস্ত রাশির জাতকদের জীবনে কী কী উত্থান-পতন ঘটতে পারে, তাহলে এই মাসের প্রেম রাশিফল ​​সম্পর্কে বিস্তারিতভাবে জানুন আচার্য রবি কুমার সারদানার কাছ থেকে।

আপনার প্রেম জীবনে কি নতুন মোড় আসতে চলেছে? কী বলছে মাসিক প্রেম রাশিফল

Published 501d ago
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে আলিপুর আদালতে পেশ করা হল। গুরুগ্রাম থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার পরে তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। যে যুবতীর নাম আদতে পুণের আইন বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত আছে বলে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া ও এএনআই)

ধর্ম নিয়ে ‘বাজে কথা’, গুরুগ্রাম থেকে কলকাতার মেয়েকে ধরে আনল পুলিশ, আদতে কে তিনি?

Published 501d ago
উত্তর সিকিমে ভয়াবহ বিপর্যয়, পর্যটকদের নো এন্ট্রি ঘোষণা করা হয়েছে। গাড়ি যাতায়াতের পারমিট বন্ধ করা হয়েছে বলে খবর। তবে শুধু উত্তর সিকিমে নয়, উত্তরবঙ্গের বীরপাড়াতেও জাতীয় সড়কে ধস। উত্তরবঙ্গেও তিস্তা নদীর জলের স্তর ক্রমশ বাড়ছে। ছবি( মঙ্গনে পর্যটক বোঝাই গাড়ি পড়ে গিয়েছিল তিস্তায়, উদ্ধারকাজ হয়েছে)(PTI Photo)

সিকিমে ভয়াবহ ধস, পর্যটকদের মাথায় হাত! উত্তরবঙ্গেও ফুঁসছে তিস্তা

Published 501d ago
কন্যা: ট্যারো কার্ড বলছে যে এই সপ্তাহটি কন্যা রাশির জাতকদের জন্য আনন্দদায়ক এবং অনুকূল হবে। শিক্ষা এবং কেরিয়ারের ক্ষেত্রে অগ্রগতির লক্ষণ রয়েছে। যদি কোনও কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকে, তবে এই সপ্তাহে আপনি তা সম্পন্ন করার সুযোগ পাবেন। আপনার ব্যবহারিক চিন্তাভাবনা এবং কঠোর পরিশ্রম থেকে আপনি উপকৃত হবেন। পারিবারিক জীবনে শান্তি এবং পারস্পরিক বোঝাপড়া বজায় থাকবে। এই সপ্তাহে, কোনও পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে, যা সম্পর্কের মধ্যে মধুরতা আনবে। প্রেমের সম্পর্কে নতুনত্ব আসবে, সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল, বিশেষ করে যারা উচ্চশিক্ষায় আছেন। স্বাস্থ্যের দিক থেকে, মাথাব্যথা বা ক্লান্তি হতে পারে, যোগব্যায়াম এবং ধ্যান উপকারী হবে।

উভয়চারি রাজযোগে ৫ রাশি পাবে দুর্দান্ত সাফল্য, দেখুন সাপ্তাহিক ট্যারো রাশিফল

Published 501d ago
বিপিন একেবারেই মুম্বইয়ের ঘরের ছেলে ছিলেন। শিলং লাজং এবং এটিকেতে খেলার পরে ২০১৮ সালে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন। পরবর্তী সাত বছরে মুম্বইয়ের কিংবদন্তি হয়ে ওঠেন। দুটি আইএসএল শিল্ড এবং দুটি আইএসএল কাপ জেতেন। একের পর এক মরশুমে দারুণ পারফরম্যান্স করে যান। সবমিলিয়ে মুম্বইয়ের হয়ে মোট ১৫৮টি ম্যাচ খেলেছেন বিপিন। যা মুম্বইয়ের ইতিহাসের সর্বোচ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC)

আপুইয়ার পথে হাঁটলেন বিপিন! মুম্বইয়ের সঙ্গে ৭ বছরের সম্পর্কে ইতি, 'অবসর' জার্সির

Published 501d ago
১ জুন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আবহে উত্তরবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

ভারী বৃষ্টি জারি থাকবে রাজ্যে, একলাফে অনেকটা পারদ চড়বে দক্ষিণবঙ্গে

Published 501d ago
জুনের প্রথম সপ্তাহে শুক্রের রাশির পরিবর্তন প্রেম জীবনে এক নতুন শক্তি আনবে। আসলে, এই সপ্তাহ শুরুর ঠিক আগে, শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশির অধিপতি মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে আবেগ, শক্তি এবং সাহসের সঙ্গে সম্পর্কিত কারক গ্রহ বলে মনে করা হয়। অতএব, মেষ রাশিতে প্রবেশের পর, প্রেম ও সৌন্দর্যের কারক হিসেবে বিবেচিত শুক্রের শুভ প্রভাব বৃদ্ধি পাবে এবং মিথুন ও ধনু রাশি সহ অনেক রাশির প্রেম জীবন আনন্দময় হয়ে উঠবে। আপনার জীবন সুখের সঙ্গে ইতিবাচকতার দিকে এগিয়ে যাবে। আপনি আপনার প্রেম জীবন এবং পারিবারিক জীবনে একটি নতুন উদ্যম এবং উৎসাহ অনুভব করবেন। জেনে নেওয়া যাক, ১ থেকে ৭ জুনের সাপ্তাহিক প্রেম রাশিফল ​​সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শুক্রর রাশি পরিবর্তনে ৫ রাশির প্রেমজীবনে বাড়বে সুখ, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল

Published 501d ago
গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুসারে, জুন মাসটি খুবই বিশেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে, কিছু রাশির জাতকরা প্রচুর সুবিধা পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৫ সালের ষষ্ঠ মাসটি খুবই বিশেষ হতে পারে। এই মাসে গ্রহগুলির অবস্থানে অনেক পরিবর্তন হতে চলেছে। জুন মাসে বুধ, মঙ্গল, শুক্র এবং সূর্য তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। জ্যোতিষী সালোনি চৌধুরীর মতে, গ্রহের এই অবস্থান অনেক রাশির মানুষের জীবনে সুখ বয়ে আনতে পারে। আসুন জেনে নিই ১২ রাশির মাসিক রাশিফল।

জুন মাসে কাদের সম্পর্ক হবে দৃঢ়? কাদের বাড়বে আয়? দেখুন নিন কী বলছে মাসিক রাশিফল

Published 501d ago
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) আওতায় ইতিমধ্যে যে ক্লেইম করেছেন, তারপরেও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সংযুক্ত পেনশন প্রকল্পের (ইউপিএস) আওতায় বাড়তি সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে শর্ত হল যে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে কমপক্ষে ১০ বছর চাকরি করতে হবে। আর অবসরগ্রহণ করতে হবে চলতি বছরের ৩১ মার্চ বা তার আগে। (ছবিটি প্রতীকী)

শর্ত পূরণ হলেই পেনশনে বাড়তি সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মীদের! কী কী নিয়ম আছে?

Published 501d ago
এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যায়, আফ্রিদি অনুষ্ঠানস্থলে ঢুকতেই সাংস্কৃতিক পরিবেশনা থামিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত কেরলের লোকজন 'বুম বুম' স্লোগান দিয়ে তাঁকে অভিবাদন জানাচ্ছেন। জবাবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, 'আমি ভারতের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসি। বিশেষ করে কেরলের খাবার আমার খুব ভালো লাগে।' এরপর তিনি বলেন, 'হো গয়া বুম বুম।'

ভারতের নামে আজেবাজে কথা বলা আফ্রিদিকে উষ্ণ অভ্যর্থনা কেরলের লোকজনের! শুরু বিতর্ক

Published 501d ago
১ জুন রবিবার পালিত হবে জামাইষষ্ঠীর অনুষ্ঠান। জামাইষষ্ঠী হল পারিবারিক মেলবন্ধনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্বশুরবাড়ি থেকে জামাইদের অনেক কিছু উপহার দেওয়া হয়। তেমনই জামাইরাও শ্বশুরবাড়িতে নানারকম উপহার নিয়ে যায়, তবে বিশেষ জিনিস আদান-প্রদান হয় শাশুড়ি ও জামাইয়ের মধ্যে। কারণ জামাইরা শাশুড়িকে বিশেষ উপহার তুলে দেন আর শাশুড়িরা জামাইকে আদর আপ্যায়ন করেন, তাঁদের জন্য বিভিন্ন রকম সুস্বাদু পদ রান্না করে তাঁদের তুষ্ট করেন। যদি জ্যোতিষ মতে শাশুড়ি মাকে উপহার দেওয়া যায়, তাহলে তা বাড়ির জন্য আরও বেশি ভালো হবে। আসুন জেনে নিই রাশি অনুসারে কী উপহার দেওয়া শুভ হবে।

রাশি অনুযায়ী শাশুড়িকে কী উপহার দেওয়া সম্পর্কে আনবে মধুরতা! কী বলছে জ্যোতিষ মত

Updated 501d ago
ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের নেতারা হলেন 'মহান'। 'তারা বুঝেছেন এবং আমার সঙ্গে একমত হয়েছেন। এরপর সবকিছু থেমে গেছে।' এরপর মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমরা অন্যদেরও লড়াই করা থেকে বিরত রাখছি, কারণ শেষ পর্যন্ত আমরা যে কারও চেয়ে ভাল লড়াই করতে পারি। আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী রয়েছে। আমাদের কাছে বিশ্বের শ্রেষ্ঠ নেতা রয়েছে।'

‘পাকিস্তানিরা আমেরিকায় আসছে’, বললেন ট্রাম্প, সাথে আপডেট ভারতের চুক্তি নিয়ে

Published 501d ago
গত বছর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ইলন মাস্ক কেটামিন, এক্সট্যাসি এবং সাইকেডেলিক মাশরুমসহ বিভিন্ন মাদক সেবন করেছিলেন বলে দাবি করা হল নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মাস্ক ২০টি ডোজের একটি 'পিলবক্স' বহন করেছিলেন। এই মাদক সেবনের জেরে মাস্কের স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছিল বলে অভিযোগ রয়েছে।

চোখের তলায় কালশিটে, ওভাল অফিসে ইলন মাস্কের 'অস্বাভাবিক ব্যবহার' ঘিরে জল্পনা

Published 501d ago
গৃহিণীরা ঘর সংসার নিয়ে পড়েন হামেশাই নানা রকম চিন্তায়। অনেক সময়তেই দেখা যায়, রাতের অন্ধকারে যখন বাড়ির লোকেরা নিশ্চিন্তে ঘুমোন, তখনই বেসিন বা রান্নাঘরের সিঙ্কের পাইপ বেয়ে হামলা চালায় আরশোলা-সহ নানা ধরনের পোকামাকড়। তবে জানেন কি, খুব সহজেই লঙ্কার গুঁড়ো দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি।

বেসিনে লঙ্কার গুঁড়ো ঢেলে দিলে কী হয় জানেন? আছে আশ্চর্য উপকারিতা, দেখে নিন চটপট

Published 501d ago