PAGE 27

Bangla Photos Gallery

সেইসঙ্গে শাহ যে বলেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করবে, সেই দাবিও উড়িয়ে দিয়েছে তৃণমূল। বারাসতের সাংসদ কাকলি দাবি করেছেন, গায়ের জোরে পশ্চিমবঙ্গের মানুষকে প্রাপ্য টাকা থেকে বঞ্চনা করছে বিজেপি সরকার। আর ২০২৬ সালে ২৯৪টি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে ২৫০-র গণ্ডি পার করে ক্ষমতা দখল করবে তৃণমূল। অর্থাৎ হাফ-সেঞ্চুরিও করতে পারবে না বিজেপি। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

শাহের স্বপ্ন অলীক, বিধানসভা ভোটে ৫০ আসনও জুটবে না বিজেপির! করা হল বড় দাবি

Published 500d ago
বছরখানেক আগে দুবাইয়ের হোটেল থেকে অ্যাপলের এয়ারপডস চুরি হয়ে গিয়েছিল। অবশেষে সেটির হদিশ মিলল পাকিস্তানে। এমনই দাবি করলেন এক ব্রিটিশ ব্যক্তি। শুধু তাই নয়, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে নিজের এয়ারপডস ফিরে পেতে পাকিস্তানেও যাবেন। এমনকী পুরো ঘটনার ভিডিয়ো করবেন বলেও হুংকার দিয়েছেন ওই ব্যক্তি। (ছবি সৌজন্যে, এক্স @real_lord_miles এবং ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

দুবাইয়ে চুরি হওয়া এয়ারপডস মিলল পাকিস্তানে! ‘চোর’ ধরতে যাচ্ছি, হুংকার ব্রিটিশের

Published 500d ago
তিনি জানিয়েছেন, প্রতি বছর রাজ্য সরকারের বাজেটে বেতন এবং পেনশন খাতে অর্থ বরাদ্দ হয়ে থাকে। কিন্তু দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ওই বরাদ্দ অর্থের একাংশ দেওয়া হয় না। সেই বিষয়টি নিয়ে আদালতে তালিকাও প্রকাশ করা হয়েছিল বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। (ছবিটি প্রতীকী)

৬ বছরে বেতন-পেনশন থেকে ১৫,১২৯ কোটি টাকা কেটেছে রাজ্য, DA মেটানোর হিসাব পেশ নেতার

Published 500d ago
আগামিকাল ২ জুন ২০২৫ সালে আপনার দিনটি কেমন কাটতে চলেছে, তার হদিশ রইল রাশিফলে। জ্যোতিষমতের গণনায় দেখা যাক, ২ জুন, ২০২৫ সালে আপনার ভাগ্যে কী রয়েছে, তা দেখে নিন। মাসের দ্বিতীয় দিনে মেষ থেকে মীন, এই ১২ রাশির ভাগ্যে কার কী কী প্রাপ্তি রয়েছে তা দেখে নিন।

আগামিকাল মেষ থেকে মীনের মধ্যে আজ লাকি কারা? রইল ২ জুন ২০২৫র রাশিফল

Published 500d ago
মুখে বলা হচ্ছে যে সবকিছু ঠিক আছে। তাতে অবশ্য জল্পনা থামেনি। বরং মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সেনার মধ্যে টানাপোড়েন প্রতিনিয়ত বাড়ছে বলে কানাঘুষো চলছে। বিশেষত যখন থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচন নিয়ে মুখ খুলেছেন, তখন থেকেই জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স Bangladesh Army)

কুর্সি বাঁচাতে বাংলাদেশের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন ইউনুস? নিজের লোককে বসানোর ছক?

Published 500d ago
সুখোই যুদ্ধবিমানের চাকায় এবার কলকাতায় রাস্তায় চলবে ইসকনের রথ। ইসকন কলকাতার তরফে জানানো হয়েছে, এতদিন বোয়িং-৭৪৭ বিমানের চাকা ব্যবহার করে ইসকনের রথ চালানো হত। কিন্তু সেগুলি পুরনো হয়ে যাওয়ায় এবার সুখোই যুদ্ধবিমানের চাকা ব্যবহার করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নয়া চাকা নিয়ে পুরোপুরি তৈরি হয়ে যাবে রথ। (ছবি সৌজন্যে নিজস্ব এবং প্রতীকী ছবি, সৌজন্যে Indian Air Force)

সুখোই যুদ্ধবিমানের চাকায় কলকাতায় চলবে ইসকনের রথ, ‘জগন্নাথদেব হয়তো বলছেন যে…..’

Published 500d ago
বিশ্বাস করা হয় যে যারা গঙ্গা দশেরার দিনে সত্যিকারের ভক্তির সঙ্গে যারা পুজো করেন তারা সুখ ও শান্তি পান। গঙ্গা দশেরার দিনে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে সকল ইচ্ছা পূর্ণ হয়। আসুন জেনে নিই দশেরার দিনে গঙ্গাকে কোন কোন বিশেষ জিনিস নিবেদন করা উচিত।

গঙ্গা দশেরার দিন শিবলিঙ্গে এই ৭ জিনিস অর্পণ করলে মুক্তি মিলবে যেকোনও সমস্যা থেকে

Published 500d ago
ঝড়ো শক্তি নিয়ে আদ্রা নক্ষত্রে গুরু বৃহস্পতির প্রবেশ কিছু রাশির শক্তি বৃদ্ধি করবে, এর সঙ্গে সঙ্গে গুরুর ইতিবাচকতা মানুষের জীবনে শুভ পরিবর্তনও আনতে পারে। আসুন জেনে নিই কোন পাঁচটি ভাগ্যবান রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।

১৪ জুন গুরুর নক্ষত্র গোচর, ৫ রাশির উপর হবে অর্থের বৃষ্টি, কাজে আসবে অপার সাফল্য

Published 500d ago
ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর দাবি এবং সরকারি কর্মচারীদের ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে গত ২৯ মে মুখ খুলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রশাসনকে 'দ্রুত একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন' করার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছিলেন তিনি। আর তাতেই গায়ে ফোসকা পড়েছে জামাতের।

ভালো কথাতেও তবা তবা! ভারতের মন্তব্যে বড় বড় ফোসকা পড়ল বাংলাদেশ জামাতের গায়ে

Published 500d ago
ডাচ সাংসদ তথা ডানপন্থী 'পার্টি ফর ফ্রিডমের' নেতা গির্ট উইল্ডার্স নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেন যাতে শর্মিষ্ঠাকে মুক্তি দেওয়া হয়। তিনি এক সোশ্যাল মিডিয়া বার্তায় লেখেন, 'সাহসী শর্মিষ্ঠা পানোলিকে মুক্ত করুন! তাঁকে গ্রেফতার করা হয়েছে, এটা বাকস্বাধীনতার জন্য লজ্জাজনক। পাকিস্তান এবং হজরত মহম্মদ সম্পর্কে সত্য বলার জন্য তাকে শাস্তি দেবেন না। তাঁকে সাহায্য করুন নরেন্দ্র মোদী।' এরপর শর্মিষ্ঠার একটি ছবি তিনি পোস্ট করেন, যাতে লেখা - অল আইজ অন শর্মিষ্ঠা।

‘অল আইজ অন শর্মিষ্ঠা’, মমতার পুলিশের কাণ্ডে খাপ্পা ডাচ সাংসদ, নালিশ মোদীর কাছে

Published 500d ago
এই নিয়ে এক সমাবেশে জামাত প্রধান বলেন, 'ইসলামের সঙ্গে করতে হবে, দলে যাদের যেমন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা সঠিকভাবে পালন করতে হবে। আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী-পুরুষ সবাই সমান নিরাপত্তা পাবে। শিক্ষিত মা হলে জাতি শিক্ষিত হবে।'

ক্ষমতায় এলে বাংলাদেশি সংবিধানকে 'টাটা বাইবাই'? শুধু হবে ইসলামের রাজ, জানাল জামাত

Published 500d ago
দেখতে দেখতে ৫৫ বছরে পদার্পণ করলেন আর মাধবন। বয়স যত বাড়ছে, অভিনেতার মহিলা ভক্তের সংখ্যা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। ১১৫ কোটি টাকার মালিক হলেও এই দক্ষিণী অভিনেতা আজও মাটির ভীষণ কাছাকাছি। নিজের সন্তানকেও দিয়েছেন তেমনই শিক্ষা। আজ অভিনেতার জন্মদিনে দেখুন মাধবনের সেরা ৫ ছবির নাম।

দেখতে দেখতে ৫৫, মাধবনের জন্মদিনে দেখুন তাঁর ৫ সেরা ছবির নাম

Published 500d ago
জানা গিয়েছে, মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ২৪ জুন ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্ধারিত তারিখ ছিল। তবে ১ জুনই হাসিনার বিরুদ্ধে সেই মামলায় অভিযোগ দাখিল করল সরকার পক্ষ। এর আগে গত ২৫ মে ঢাকার প্রাক্তন কমিশনারসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিল করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

নিজের গদি টলমল, হাসিনার জন্য 'কফিন' তৈরি করতে পেরেক পোঁতা শুরু ইউনুস সরকারের

Published 500d ago
এরপর শেহবাজ বলেন, 'আমি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে আমাদের বন্ধু দেশগুলি আশা করছে আমরা এখন তাদের ব্যবসা-বাণিজ্য, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য, বিনিয়োগ এবং লাভজনক উদ্যোগে যুক্ত হব। তারা আর আশা করে না যে আমরা ভিক্ষার বাটি নিয়ে সেখানে যাব।'

পাকিস্তানের বন্ধুরা আশা করে না যে আমরা ভিক্ষার বাটি নিয়ে তাদের কাছে যাব: শেহবাজ

Published 500d ago
দেশের বিদেশমন্ত্রী হিসাবে তাঁর ব্যস্ততার শেষ নেই। বিশ্বের ১২৫ টি দেশে ভারতের দূতাবাসের সমস্ত দিকের পুঙ্খাণুপুঙ্খ খবর রাখা থেকে শুরু করে ৭ দিনের ২৪ ঘণ্টাই তাঁকে নানাবিধ আন্তর্জাতিক দিকে রাখতে হয় নজর। দেশের বিদেশ নীতি থেকে শুরু করে একাধিক কূটনৈতিক অঙ্কে তাঁর সতর্ক দৃষ্টি সর্বদা। এই এত ব্যস্ততার মাঝেও ৭০ বছর বয়সী ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শংকর নিজের ফিটনেসের দিকটি ভোলেন না। শত ব্যস্ততার মধ্যেও জয়শংকরের দৈনন্দিন রুটিনে কী কী থাকে তা দেখা যাক।

ওঠেন ভোর ৬টায়,'ব্যস্ত' জয়শংকর সকালে হাঁটেন কতক্ষণ? খেলেন স্কোয়াশ…রইল রোজের রুটিন

Published 500d ago
ডেপুটেশন ভিত্তিতে প্রায় ৩৫টি পদ পূরণের সরকারের প্রস্তাবের কথা জানিয়ে গত মাসে একটি নোটিশ জারি করা হয়েছিল। এসব পদ পূরণের জন্য যোগ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে দরখাস্ত চাওয়া হয়েছিল। তারপর থেকে, টিওআর চূড়ান্ত করা এবং সদস্যদের নিয়োগ সম্পর্কে জল্পনা জারি আছে। তবে এই সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে মিডিয়াতে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

নয়া বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের ওপর শঙ্কার মেঘ, সঙ্গে আছে স্বস্তির বাতাস

Published 500d ago
শনি উত্তরাভাদ্রপদে প্রবেশ করবে: জ্যোতিষশাস্ত্রীয় হিসাব অনুসারে, ২৮ এপ্রিল শনি উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। এখন শনি এই নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করতে চলেছে, যা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

শনির নক্ষত্র পদ পরিবর্তন, ৫ রাশির বাড়বে ব্যবসা, সময় বদলাবে, ফিরবে আর্থিক অবস্থা

Published 500d ago
জানা গিয়েছে, কলকাতার তিনটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করা এক সিআরপিএফ জওয়ানকে সম্প্রতি গ্রেফতার করেছিলেন গোয়েন্দারা। ধৃত সেই মোতি লাল জাটের সঙ্গে যোগ থাকার জেরেই কলকাতার তিন জায়গায় তল্লাশি চালানো হয়। নিউজ ১৮-এর রিপোর্ট অনুযায়ী, কলকাতার আলিপুরের একটি দোকান, মোমিনপুরের একটি ট্রাভেল এজেন্সি এবং তোপসিয়ায় একটি হোটেলে হানা দিয়েছিল এআইএ। এই ঘটনায় ২ জনকে তলবও করেছে এনআইএ।

CRPF জওয়ানের গুপ্তচরবৃত্তিকাণ্ডে কলকাতায় ৩ জায়গায় হানা, ২ জনকে তলব NIA-র

Published 500d ago
মমতার 'গন্দা ধর্ম' মন্তব্যকে তুলে ধরে পবন কল্যাণ তোপ দাগলেন শর্মিষ্ঠা কাণ্ডে। অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী বলেন, 'অপারেশন সিন্দুরের সময়, আইনের ছাত্রী শর্মিষ্ঠা কিছু কথা বলেছিলেন। তাঁর কথাগুলি দুঃখজনক এবং কারও কারও মনে তা আঘাত করেছিল। সে তাঁর ভুল স্বীকার করেছে, ভিডিয়োটি মুছে দিয়েছে এবং ক্ষমা চেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে।'

শর্মিষ্ঠা কাণ্ডে সরব পবন, 'গন্দা ধর্ম' মন্তব্যের জন্য চাইলেন মমতার গ্রেফতারি

Published 500d ago
রবিবার দিয়ে শুরু হয়েছে জুন মাস। আর এই মাসে লটারির ভাগ্যে কারা সুখের মুখ দেখতে চলেছেন, তার হদিশ রয়েছে। রবিবার মাসের শুরুতেই ১ জুন ২০২৫ সালে দেখে নিন লটারির দিক থেকে কারা লাকি এই গোটা মাসে। মেষ থেকে মীন ১২ রাশির রাশিফলে দেখে নিন লটারির দিক থেকে ২০২৫ সালে জুন মাসে কারা লাকি।(ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

জুন ২০২৫ এ লটারি কাটা কাদের জন্য লাকি? ১২ রাশির রাশিফলে জানুন জ্যোতিষমত

Published 500d ago