Bikash on Uniform Civil Code: বাংলায় হিন্দুদেরই বহুবিবাহের সংখ্যা বেশি, দাবি বিকাশের, বললেন ‘একজনের ৩ বউ…..’
Bikash on Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) পেশ করা হবে সোমবার। তার আগে বিষয়টি নিয়ে মুখ খুললেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি দাবি করলেন, বাংলায় হিন্দুদেরই বহুবিবাহের সংখ্যা বেশি।
Bikash on Uniform Civil Code: পশ্চিমবঙ্গে হিন্দুদেরই বহুবিবাহের সংখ্যা বেশি বলে দাবি করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সিপিআইএম নেতা দাবি করেছেন, তিনি এমন ঘটনা দেখেছেন, যেখানে কোনও একজন পুরুষের তিনজন বউ আছেন। আর স্ত্রী'কে শেষপর্যন্ত শ্রম বাজারে ঠেলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সিপিআইএম নেতা। আগামী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) পেশ হওয়ার আগে সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে বিকাশ বলেন, ‘বাংলায় সংখ্যার নিরিখে অন্যান্য ধর্মের তুলনায় হিন্দুদের মধ্যে বহু বিবাহের ঘটনা অনেক-অনেক বেশি।’

'অভিন্ন দেওয়ানি বিধি আসলে RSS-র মস্তিষ্কপ্রসূত'
তিনি প্রশ্ন তোলেন যে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি আনা হচ্ছে? পশ্চিমবঙ্গে কি এই মুহূর্তে দাঁড়িয়ে এখন একটাই সমস্যা আছে? তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বহু পুরনো। আর বাঙালির সংস্কৃতির বিষয়ে না জেনেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মস্তিষ্কপ্রসূত অভিন্ন দেওয়ানি বিধি আনা হচ্ছে বলে দাবি করেছেন বিকাশ।
‘বাংলাকে এখন কি শুধুই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে?’
সিপিআইএম নেতার কথায়, ‘বাংলায় হিন্দু এবং মুসলিমদের মধ্যেকার ভালোবাসার বিষয়টি অনেক পুরনো। আমি এমন অনেক বিশিষ্ট মানুষের নাম বলতে পারি, যাঁরা অন্য ধর্মের মানুষের সঙ্গে প্রেম করেছেন এবং তাঁদের সঙ্গে বিয়ে করেছেন। কেন এখনই এটা আনা হচ্ছে? এখনই কি এটার দরকার আছে? বাংলাকে এখন কি শুধুই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে?’
আরও পড়ুন: Kalighat TMC files complaint: বিচার চেয়ে শুভেন্দুর পুলিশের দ্বারস্থ হলেন মমতারা!
সেইসঙ্গে তিনি বলেন, ‘বিভাজন সৃষ্টির লক্ষ্যে এসবই আরএসএসের মস্তিষ্কপ্রসূত জিনিসপত্র। ওরা জানে যে সমাজের কোনও মৌলিক উন্নয়ন করতে পারবে না। সমাজে একটা উত্তেজনার পরিবেশ বজায় রাখতে এরকম জিনিসপত্র আনা হচ্ছে। অসম বা উত্তরাখণ্ড মডেল টুকে দেওয়ার চেষ্টা করছে ওরা। কিন্তু ওরা ব্যর্থ হবে। ওরা বাঙালি জনগোষ্ঠীর সংস্কৃতির মৌলিক বিষয় সম্পর্কে জানে না।’
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির দাবি
অন্যদিকে অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে ব্যাট করে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, ‘ভারতে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির অবস্থান বহুদিনের এবং সুস্পষ্ট । এটি দলের নির্বাচনী ইস্তেহার ও রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ - এখানে কোনও লুকোচুরি নেই, কোনও মুখোশের আড়ালও নেই।'
সেইসঙ্গে তিনি বলেছেন, 'পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন বলে আমরা মনে করি, কারণ আইনের দৃষ্টিতে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সমান কর্তব্য নিশ্চিত হওয়া উচিত। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ-সহ নাগরিক বিষয়গুলিতে ধর্মভিত্তিক ভিন্ন-ভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন নাগরিক কাঠামো দেশের ঐক্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক সমতার আদর্শকে আরও শক্তিশালী করতে পারে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


