Taratala Mishap Latest Update: তারাতলায় উদ্ধারকাজে নামল ভারতীয় সেনা, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা
Taratala Mishap Latest Update: তারাতলায় নির্মীয়মাণ গুদামের (গোডাউনের) ছাদ ভেঙে পড়ল। বুধবার দুপুরে নির্মীয়মাণ গুদামের ছাদের একাংশ ভেঙে পড়ে। সেইসময় সেখানে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
Taratala Mishap Latest Update: তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গুদামের ছাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে নির্মীয়মাণ গুদামের ছাদের একাংশ ভেঙে পড়ে। সেইসময় সেখানে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এমনই যে প্রাণহানির ভয়ও আছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তারইমধ্যে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। ধ্বংসস্তূপের নীচ থেকে তাঁর বের করে আনা হয়েছে। তারইমধ্যে ভারতীয় সেনাও চালাচ্ছে উদ্ধারকাজ।

'প্রায় ৫০-৬০ জন শ্রমিক কাজ করছিলেন'
একটি মহলের তরফে দাবি করা হয়েছে, বুধবার ঢালাইয়ের কাজ চলছিল তারাতলার নির্মীয়মাণ গুদামে। সেইসময়ই ঘটেছে বিপত্তি। প্রায় ৫০-৬০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন। কয়েকজনের আর্তনাদও শোনা গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
কতজন আটকে পড়েছেন? তা স্পষ্ট নয় এখনও
সেই বিপর্যয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিশাল লোহার বিম এবং কংক্রিটের ধ্বংসাবশেষ সরিয়ে শ্রমিকদের উদ্ধার করার কাজ চলছে। ইতিমধ্যে কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। তবে এখনও পর্যন্ত হতাহত বা আটকে পড়া শ্রমিকদের সঠিক সংখ্যা সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুমও
ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন রাজ্যের মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। তিনি জানিয়েছেন, আপাতত উদ্ধারকাজের উপরে জোর দেওয়া হচ্ছে। যাঁরা ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা যায়, সেটার উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যে নবান্নের তরফে কন্ট্রোল রুমও খোলা হয়েছে।
কন্ট্রোল রুমের নম্বর
১) 1070
২) 8697981070
৩) 033-22143526
৪) 033-22535185
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


