RCB Star on Vaibhav Suryavanshi: 'আমার মনে হয় না বৈভব প্রফেশনাল হতে পারবে', ডি'ভিলিয়ার্সকে সোজা বললেন RCB তারকা
বৈভব সূর্যবংশী কেন কোনওদিন 'প্রফেশনাল' হতে পারবেন না? এবি ডি ভিলিয়ার্সের সামনে বড় সিক্রেট ফাঁস করলেন আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) তারকা । আইপিএলের বিস্ময় বালকের কোন অভ্যাস নিয়ে বিরক্ত সিনিয়ররা?
ভারতীয় ক্রিকেটের আকাশে এক নতুন ধুমকেতুর নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলের আঙিনায় পা রেখে হইচই ফেলে দিয়েছেন এই কিশোর। কিন্তু সেই বৈভবকে নিয়েই এবার এক অদ্ভুত এবং মজার মন্তব্য করে বসলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তারকা জিতেশ শর্মা। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি'ভিলিয়ার্সের সঙ্গে আলাপচারিতায় জিতেশ দাবি করেছেন, বৈভব কোনওদিনও ‘প্রফেশনাল’ হতে পারবে না। তবে এই মন্তব্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর স্নেহ ও মজার গল্প।

বৈভবের প্রতিভা ও এবিডির মুগ্ধতা
সম্প্রতি ডি'ভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেলে জিতেশকে প্রশ্ন করেন, বর্তমান সময়ের কোন তরুণ ক্রিকেটারের উপরে বড় অঙ্কের বাজি ধরতে চাইবেন? কোনও দ্বিধা ছাড়াই জিতেশ বৈভবের নাম নেন। জিতেশ বলেন, ‘এই মুহূর্তে বৈভবই সেরা। ওর ব্যাটিংয়ে ষষ্ঠ গিয়ার আছে। ওর প্রতিভা বিশ্বমানের এবং ও সারা বিশ্বের ক্রিকেটে রাজত্ব করার ক্ষমতা রাখে।’
বৈভবের প্রশংসা শোনা গিয়েছে এবিডির মুখেও। মিস্টার ৩৬০ ডিগ্রি বলেন, ‘আমি ওকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে দেখেছি। আইপিএলের মতো বড় মঞ্চে আসার পরেও একই মানসিকতা বজায় রাখা সহজ নয়। ও ওর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত এবং প্রফেশনাল।’
কেন জিতেশ বললেন ‘ও প্রফেশনাল নয়’?
এবিডি যখন বৈভবকে ‘প্রফেশনাল’ বলে আখ্যা দেন, তখন জিতেশ হেসেই তা উড়িয়ে দেন। জিতেশ বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি ও প্রফেশনাল নয়। সবাই ওকে প্রফেশনাল বানানোর চেষ্টা করছে, কিন্তু মাঠের বাইরে ও সেটা হতে পারবে না বলে আমার মনে হয়। আমি ওকে অনেক বোঝাই, কিন্তু ও কথা শোনে না। যেমন, আমি ওকে বারবার বলি রাতে আইসক্রিম না খেতে, কিন্তু ও ঠিকই আইসক্রিম খেয়ে ফেলে!’
জিতেশের এই মজার মন্তব্যের মাধ্যমে আসলে বৈভবের সাবলীল এবং সরল কিশোর মনের চিত্রটিই ফুটে উঠেছে। মাঠের ভিতরে বিস্ফোরক এই ব্যাটার মাঠের বাইরে এখনও সেই চঞ্চল কিশোরই রয়ে গিয়েছে।
আইপিএল ২০২৬ ও আগামীর সম্ভাবনা
বৈভব সূর্যবংশী গত মরশুমেই আইপিএল অভিষেকে নিজের জাত চিনিয়েছেন। শুধু ঘরোয়া ক্রিকেটেই নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পিছনেও তাঁর মারকুটে ব্যাটিং বড় ভূমিকা রেখেছিল। এবারের আইপিএলের এর আগে বৈভবকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। জিতেশ এবং ডি'ভিলিয়ার্সের মতো তারকারা যেভাবে এই কিশোরের প্রশংসা করেছেন, তাতে স্পষ্ট যে আগামিদিনে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরার অন্যতম দাবিদার এই বৈভব।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


