PAGE 23

Bangla Photos Gallery

পুলিশ শেষ পর্যন্ত তার কাছে পৌঁছে যাবে জেনে সে তার পরিবারকে বিষয়টি জানায়। সোমবার ভোর তিনটে নাগাদ পরিবারকে ওই তরুণী জানায়, গাজিপুর-বারাণসী রোডের একটি ধাবায় রয়েছে সে। মেয়েটির পরিবার তৎক্ষণাৎ মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা স্থানীয় পুলিশকে খবর দেয়। তারপর সোনমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারির পর পুলিশকে কী বলেছিল সোনম? কীভাবে মেঘালয় থেকে গাজিপুর পৌঁছায় সে?

Published 492d ago
অবৈধ বিদেশিদের চিহ্নিত ও নির্বাসন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকার এই উদ্দেশ্যে অভিবাসী (অসম থেকে বহিষ্কার) আইন, ১৯৫০ প্রয়োগ করবে। এই আইনে বিদেশিদের অবৈধ ঘোষণা করে দেশ থেকে বহিষ্কারের ক্ষমতা দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। শর্মা বলেন, সুপ্রিম কোর্টের একটি সাংবিধানিক বেঞ্চ সম্প্রতি রায় দিয়েছে যে আইনটি কার্যকর হয়েছে এবং সরকার এর বিধান অনুসারে ব্যবস্থা নিতে পারে।

জেলা প্রশাসকদের হাতে বাংলাদেশিদের তাড়ানোর ক্ষমতা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published 492d ago
এদিকে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর তথা ডেমোক্র্যাট নেতা গ্যাভিন নিউসম। তিনি দাবি করেছেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পাশাপাশি তাঁর আরও দাবি, এভাবে একতরফা ভাবে ন্যাশনাল গার্ড মোতায়েন করে প্রদেশের ক্ষমতায় হস্তক্ষেপ করছে ফেডারেল প্রশাসন। এই আবহে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করার আবেদন জানান তিনি। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার পথে হাঁটছেন তিনি। এই সবের মাঝে ট্রাম্প আবার ক্যালিফোর্নিয়ার গভর্নরের গ্রেফতারির দাবি জানিয়েছেন।

ন্যাশনাল গার্ডে হয়নি কাজ, এবার লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন পাঠালেন ট্রাম্প

Published 492d ago
ডোমজুড়ে পর্নোগ্রাফি কাণ্ডে পলাতক শ্বেতা খানের নাম জড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। অভিযোগ উঠেছে, রাজ্যের শাসক দলের সংখ্যালঘু সেলে ছিল শ্বেতা। প্রায়শই দেখা পাওয়া যেত মিছিল বা সভায়। মন্ত্রী অরূপ রায়-সহ আরও একাধিক তৃণমূল নেতার সঙ্গেও শ্বেতার ছবি ছিল বলে অভিযোগ করা হয়েছে। সেই আবহে শ্বেতাকে ধান্দাবাজ তকমা দিয়ে তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করলেন শাসক দলের নেতারা। (বাঁ-দিকের ছবিটি সংগৃহীত, ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

‘সুন্দরী মহিলা, রূপ দেখিয়ে…’, ডোমজুড়ের ভিডিয়ো কাণ্ডের শ্বেতাকে নিয়ে TMC নেতা

Published 492d ago
একইসুরে মোহনবাগানের সচিব পদে বসতে চলা সৃঞ্জয় দাবি করেছেন, আলোচনার মাধ্যমেই দুই যুযুধান পক্ষের মধ্যে যাবতীয় সমস্যা মিটে গিয়েছে। তাই হাফ-টাইমের আগেই তাঁরা হাত মিলিয়ে নিয়েছেন। আর দেবাশিসের সঙ্গে আগেও তিনি কাজ করেছেন বলে জানান সৃঞ্জয়। যে দু'জন আজ বেশ খোশমেজাজে ছিলেন। (ছবি সৌজন্যে, ফেসবুক Kunal Ghosh)

৪৫ মিনিটের আগেই ফুল টাইমের বাঁশি ‘খেলোয়াড়দের’, মোহনবাগানে সৃঞ্জয়-দেবাশিস জুটি!

Published 492d ago
বাগানের চারপাশ পরিস্কার রাখুন - বাগানের চারপাশ পরিস্কার রাখা একটি গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় বাগানে সাপের উপদ্রব হয় অপরিচ্ছন্নতার জন্য। বর্ষাকালে সপ্তাহে একাধিকবার বাগান সাফ করার উদ্যোগ নিন। নিয়মিত বাগান সাফ রাখলে সাপের উপদ্রব এমনিই কমে যায়।

সাধের বাগানে সাপের উপদ্রব কমবে রাতারাতি! বর্ষার আগেই করুন এই কাজ

Published 492d ago
ইস্টবেঙ্গলের বাড়া ভাতে ছাই দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সংবাদমাধ্যম দ্য স্পোর্টসস্টারের প্রতিবেদন অনুযায়ী, ভারতের তরুণ ডিফেন্ডার অভিষেক সিংকে নেওয়ার জন্য আরও বেশি টাকার প্রস্তাব দিয়েছে সবুজ-মেরুন বাহিনী। যে প্রস্তাব অভিষেকের বর্তমান ক্লাব পঞ্জাব এফসি বিবেচনা করে দেখছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @IndianFootball)

বাড়া ভাতে ছাই! বেশি টাকার দর দিয়ে অভিষেকের আপাতত ইস্টবেঙ্গলে আসা রুখল মোহনবাগান

Published 492d ago
দিনকয়েক আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কারও পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ঘাই। তাঁকে উত্তম যুদ্ধ সেবা মেডেল দেওয়া হয়। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মণিপুরের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে গত ২৫ ফেব্রুয়ারি গিয়েছিলেন। বিশেষত জোর দিয়েছিলেন ভারত-মায়ানমার সীমান্তে। একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও করেছিলেন। (ছবি সৌজন্যে পিটিআই)

‘প্রাণভিক্ষা’ চেয়ে তাঁকেই ফোন করেছিল পাকিস্তান, সেই রাজীব ঘাইকে প্রমোশন ভারতের

Published 492d ago
সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (সিসিএস) নিয়মের ৩৭ নম্বর ধারার সংশোধন করা হয়েছে। আর সেই ধারা অনুযায়ী, অসদাচরণের জন্য যদি কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীকে বরখাস্ত করা হয়, তাহলে তাঁকে অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। (ছবিটি প্রতীকী)

DA বাড়বে না আর? নয়া বেতন কমিশনের সুযোগ পাবেন না? আশঙ্কার মধ্যে মুখ খুলল কেন্দ্র

Published 492d ago
আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়ে ভারতকে নকল করছে পাকিস্তান। সেখানে ভারতের বিরুদ্ধে নানা কথা বলছে পাকিস্তানি রাজনীতিবিদরা। পাকিস্তানি দলটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ইস্যুর মাঝে সিন্ধু জল চুক্তি স্থগিত করার বিষয়টিও উত্থাপন করেছিল। তারা মার্কিনিদের নিজেদের দিকে টেনে ভারত সরকারকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল।

জলের জন্য মরিয়া পাকিস্তান, নিজেদের দোষ চেপে মার্কিনিদের কী বোঝাল বিলাওয়ালরা?

Published 492d ago
মেঘালয় পুলিশের ডিরেক্টর জেনারেল আই নোংরাং জানিয়েছেন, স্বামী খুনের ঘটনায় সোনম জড়িত ছিল এবং এর জন্য মধ্যপ্রদেশের হামলাকারীদের বরাত দিয়েছিল সে। পুলিশ খুনের কারণ প্রকাশ না করলেও সূত্রের খবর, এই খুনের পিছনে রয়েছে 'ত্রিকোণ প্রেম'। জানা গিয়েছে, রাজার সঙ্গে বিয়ের আগেই রাজ কুশওয়াহা নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল সোনমের।

কেন রাজাকে খুন করায় সোনম? মেঘালয়ে দম্পতি নিখোঁজ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এল

Published 492d ago
দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের কোথাও কোথাও কিছু পুলিশ ঘোড়ার পিঠে করে রাস্তায় টহল দিচ্ছিল এই দাঙ্গা পরিস্থিতি সামাল দিতে। অনেক পুলিশকে আবার দাঙ্গা প্রতিরোধকারী সরঞ্জাম নিয়ে ফেডারেল বিল্ডিংগুলি রক্ষার জন্য মোতায়েন করা হয়েছিল। সেখানে ন্যাশনাল গার্ডও মোতায়েন ছিল। এদিকে সাম্প্রতিক দিনগুলিতে কিছু অভিবাসীকে যে আটক কেন্দ্রে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্ফুলিঙ্গে ঢেলেছেন ঘি, ট্রাম্পের পদক্ষেপে আরও অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস

Published 493d ago
মধুচন্দ্রিমায় গিয়ে মেঘালয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইন্দোরের দম্পতি রাজা রঘুবংশী ও তাঁর স্ত্রী সোনম। সেই ঘটনায় এবার নয়া মোড়। একটা সময় আশঙ্কা করা হচ্ছিল, হয়ত সোনমকে বাংলাদেশে পাচার করে দিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা। তবে সেই সোনমকে পাওয়া গেল উত্তরপ্রদেশের গাজিপুরে। সেখানে আপাতত তাঁকে আটক করেছে পুলিশ।

মেঘালয়ে নিখোঁজ সোনমের খোঁজ মিলল উত্তরপ্রদেশে, ঘুরে গেল রহস্যের মোড়

Published 493d ago
আইস্টার সিস্টেমের বিকাশের সাথে সাথে ভারতও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইজরায়েলের মতো দেশের তালিকায় নাম লিখিয়েছে। এই সব দেশের কাছেই এতকাল ধরে এহেন বিমান থেকে গুপ্তচরবৃত্তি করার প্রযুক্তি ছিল। আর অপারেশন সিঁদুরের আবহে এখন ভারতের কাছেও দেশীয়ভাবে তৈরি করা এই প্রযুক্তি হাতে চলে এল।

অপারেশন সিঁদুরের আবহে ৩টি গুপ্তচর বিমান কেনার প্রস্তুতি ভারতের, খরচ হবে কত?

Published 493d ago
তরুণ লেমিন ইয়ামাল বনাম বুড়ো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াই হিসেবে দেখা হচ্ছিল এই ম্যাচটিকে। সেই ইউয়েফা নেশনস লিগ ফাইনালেই বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে নিজের জাত চেনালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪০ বছর বয়সে দলের হয়ে গোল করলেন। খেললেন প্রায় ৮৮ মিনিট। খেলার শেষের দিকে পায়ে বল না থাকা সত্ত্বেও ডিফেন্ডারদের ওপর যেভাবে চাপ সৃষ্টি করছিলেন, তাতেই যেন দম বন্ধ হয়ে উঠেছিল স্পেনের।

'ওল্ড ইজ গোল্ড'- ফের প্রমাণ করলেন রোনাল্ডো, বুড়ো হাড়ের ভেল্কিতে জয় নেশনস লিগে

Published 493d ago
ফরাসি ওপেনের ফাইনালে বিশ্বের ১ নম্বর খেলোয়াড়ের কাছে প্রথম দুটি সেট হেরে বসে আছেন। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টাইব্রেকারে হার। এরপর তৃতীয় সেট জিতে লড়াইয়ে ফেরা। তবে চতুর্থ সেটে তিন তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট রক্ষা করা। আর শেষ পর্যন্ত ৫ ঘণ্টারও বেশি চলা ম্যাচ জিতে নেওয়া। নিজের পঞ্চম গ্র্যান্ডস্ল্যামটি জিত মহাকাব্যিক প্রত্যাবর্তনের এক অবিশ্বাস্য সিনেমা যেন দেখালেন কার্লোস আলকারাজ। অনেকেরই তাতে মনে পড়তে পারে ২০১৯ সালের ফেডেরার বনাম নোভাকের উইম্বেলডন ফাইনালের কথা।

যাহা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না! রোলাঁ গারোয় 'হারা' ম্যাচে জয় 'বাজিগরের'

Published 493d ago
মিঠুন চক্রবর্তী হলেন একজন অভিনেতা যিনি তার প্রথম ছবি মৃগয়া-র জন্য জাতীয় পুরষ্কার পেয়েছিলেন। এই ছবিটি ১৯৭৬ সালে মুক্তি পায়। এই ছবির আগে মিঠুন বিভিন্ন ছবির প্রযোজনার সংস্থার সঙ্গে কাজ করতেন। তারপর একটি ফোন কল অভিনেতার জীবন বদলে দেয়।

অমিতাভের জন্যই 'মৃগয়া'য় কাজ করতে পেরেছিলেন মিঠুন? জানেন সেই গল্প? জেনে নিন

Published 493d ago
৯ জুন ২০২৫ সোমবার কেমন কাটবে মেষ থেকে মীনের দিনটি, তার হদিশ আজ আগাম দেখে নিন রাশিফলে। রাশিফলে দেখে নিন আগামিকাল আপনার ভাগ্যফল। আজ রবিবার সন্ধ্যাতেই জেনে নিন সোমবার, ৯ জুন, ২০২৫ সালের রাশিফল।

আগামিকাল মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? ৯ জুন ২০২৫র রাশিফল রইল

Published 493d ago
স্বাস্থ্যের উপর কুপ্রভাব - বাস্তু মতে, স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে মেহেন্দি গাছ। এই গাছ লাগালে পরিবারের মানুষরা ঘন ঘন অসুস্থ হয়ে পড়তে পারে। একের পর এক মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যা এক সময় পরিস্তিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।

ঘরে মেহেন্দি গাছ লাগানো শুভ না অশুভ? সংসারে কি অমঙ্গল ঢুকে পড়ে? কী বলছে বাস্তু

Published 493d ago
সুজলন এনার্জি লিমিটেডের স্টকটি বিএসই সূচকে ৬৬.৭৪ টাকায় রয়েছে বর্তমানে। শুক্রবার স্টকটির গ্রাফ নিম্নমুখী ছিল। গত বছরের ৭ এপ্রিল শেয়ারটির দাম ৫২-সপ্তাহের মধ্যে সবচেয়ে নীচে ছিল - ৪৬ টাকা। এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে এই সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল- ৮৬.০৪ টাকা।

৬৬ টাকার রেটে চলছে এই স্টক, ২০ কোটি শেয়ার বিক্রি করবে প্রোমোটাররা

Published 493d ago