PAGE 10

Bangla Photos Gallery

কলকাতার কসবায় কলেজ ধর্ষণ মামলার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদ ২৫ জুন রাতে কী করেছিল গণধর্ষণের পর? ২৪ বছরের এক ছাত্রীকে গণধর্ষণ করার পর নাকি এই তিনজনে কলেজ চত্বরে গার্ড রুমেই মদ্যপান করে। পুলিশ সূত্রে খবর, ঘণ্টাখানেক মদ্যপান করার পর তিন অভিযুক্তই ইএম বাইপাসের একটি ধাবায় রাতের খাবার খেতে যায়। পরদিন সকালে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

দেশপ্রিয় পার্কের 'প্রভাবশালী' আগে একাধিকবার বাঁচিয়েছে কসবা কাণ্ডে ধৃত মনোজিৎকে

Updated 465d ago
আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে ৪ মাসের জন্য ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান। তাই, এই একাদশীকে দেবশয়নী একাদশী বলা হয়। এই দিন থেকে চতুর্মাস শুরু হয়। হিন্দুধর্মে, ভগবান বিষ্ণুর যোগ নিদ্রায় যাওয়ার, দেবশয়নী একাদশী তিথি এবং যোগ নিদ্রা থেকে জেগে ওঠার দেবোত্থানি  একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর দেবশয়নী একাদশী ৬ জুলাই এবং দেবোত্থানি একাদশী ১ নভেম্বর। জেনে নিন এই গুরুত্বপূর্ণ একাদশীর দিনে কী করা উচিত এবং কী করা উচিত নয়।

দেবশয়নী একাদশীর পবিত্র দিনে এই কাজগুলি করলে ডেকে আনবেন নিজের দুর্ভাগ্যকে

Published 466d ago
এদিকে মুরলীধর সেন স্ট্রিটের অফিসের বাইরের গেট থেকে 'ছবি উধাও' প্রসঙ্গে শমীক বলেন, 'বাইরের গেটে বিরোধী দলনেতার ছবি উধাও, এটা আমি বিশ্বাস করি না। বিরোধী দলনেতার ছবি তো শুধু বিজেপির হৃদয়ে প্রতিষ্ঠিত নয়। তৃণমূলের হৃদয়েও প্রতিষ্ঠিত। তৃণমূল সকাল থেকে রাত পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে। রাতে ঘুম ভেঙে গেলেও শুভেন্দু শুভেন্দু বলে জল খেয়ে আবার ঘুমোয়। আবার সকাল থেকে শুভেন্দু ভজনা শুরু হয়। উনি তো সবার হৃদয়ে। মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট তো বিরোধী দলনেতা।'

দলের অফিসের গেট থেকে সরল শুভেন্দু অধিকারীর ছবি, মুখ খুললেন রাজ্য সভাপতি শমীক

Published 466d ago
রিপোর্ট অনুযায়ী, নির্যাততিার বাবা জানিয়েছেন, তিনি মেয়েকে আপাতত একটি গোপন স্থানে পাঠিয়ে গিয়েছেন। এক ইংরেজি সংবাদমাধ্যমকে তিনি বলেন, মেয়ে এখনও আমার ট্রমায় আছেন। এর সঙ্গে মনোজিতের বিরুদ্ধে নির্যাতিতার বাবার বক্তব্য, 'আমরা চাই দোষীর কঠিনতম সাজা হোক।' এদিকে মেয়ের অবস্থা সম্পর্কে তিনি বলেন, 'মেয়েকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তাঁর পরিস্থিতি এমনিতে স্থিতিশীল। সে ধীরে ধীরে রিকভার করছে।'

কসবা গণধর্ষণকাণ্ড জুড়ে চর্চায় মনোজিৎ, কিন্তু কেমন আছেন নির্যাতিতা?

Published 466d ago
মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই খুম সামান্য় ব্যবধানে ট্রাম্পের এই বিল পাশ হয়। এরপরই মাস্ক হুঁশিয়ারি দিয়েছিলেন, এই বিল আইনে পরিণত হলে তিনি নয়া দল খুলতে বাধ্য হতে পারেন। তাঁর ব্তব্য ছিল, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা আসলে একই কয়েনের এপিঠ-ওপিঠ। এদিকে এই সবের মাঝেই ৪ জুলাই সেই বিলে সই করে তা আইনে পরিণত করেন ট্রাম্প। আর এর এদিন পরই নিজের পৃথক দল গঠনের ঘোষণা মাস্কের।

নতুন দল খুললেন মাস্ক, কীভাবে ট্রাম্পের মাথা ব্যথার কারণ হতে পারে আমেরিকা পার্টি?

Published 466d ago
থাইল্যান্ডকে হারিয়ে দিয়ে ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের টিকিট পেয়ে গেল ভারত। সঙ্গীতা বাসফোরের জোড়া গোলে শনিবার থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার টিকিট ‘কনফার্ম’ করে ফেলেছে টিম ইন্ডিয়া। আর যে থাইল্যান্ডকে হারিয়েছেন সঙ্গীতারা, সেই দেশ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে আছে। আর ভারত আছে ৭০ নম্বরে। ২৪ ধাপ এগিয়ে থাকা টিমকে হারিয়ে দিল ভারত। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball)

ইতিহাস গড়ে এশিয়ান কাপে ভারত! বাংলার মেয়ের গোলে হারাল ২৪ ধাপ এগিয়ে থাকা দলকে

Published 466d ago
এবার দেবশয়নী একাদশী ৬ জুলাই রবিবার পড়েছে। দেবশয়নী একাদশীর দিনে উপবাসের রীতি আছে। তাই আষাঢ় শুক্লা একাদশীতে এই উপবাস পালন করা হবে। এই দিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় প্রবেশ করবেন। দেখে নিন এই দিন কোন রাশির কেমন কাটবে।

আগামিকাল কী রয়েছে মেষ থেকে মীনের ভাগ্যে? রইল ৬ জুলাই ২০২৫ রাশিফল

Published 466d ago
বিসিসিআই তরফে জানানো হয়েছে, দু'দেশের সূচি মাথায় রেখে ভারতীয় এবং বাংলাদেশের বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। তারপরই সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু'দেশের বোর্ড। ২০২৬ সালের সেপ্টেম্বরে সেই সিরিজ হবে। পরবর্তীতে সিরিজের নয়া সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Indian Cricket Team)

ইউনুসের আমলে বাংলাদেশে খেলতেই যাবে না ভারতীয় দল, পিছিয়ে গেল ODI ও T20I সিরিজ

Published 466d ago
তারইমধ্যে ছক্কা হাঁকানোর নিরিখেও অনূর্ধ্ব-১৯ একদিনের ম্যাচে রেকর্ড গড়লেন বৈভব। মোটে নয় ইনিংসেই ভেঙে দিয়েছেন উন্মুক্ত চাঁদের রেকর্ড। তিনি ২১টি ইনিংসে ৩৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। নিজের নবম ইনিংসেই উন্মুক্তকে টপকে গেলেন বৈভব। তৃতীয় স্থানে আছেন শাজাইব খান (৩১ ছক্কা)। যুগ্ম্ভাবে আছেন যশস্বী জয়সওয়াল (৩০ ছক্কা) এবং তৌহিদ হৃদয় (৩০টি ছক্কা)। (ছবি সৌজন্যে রয়টার্স)

দ্রুততম শতরান থেকে ইতিহাসে সর্বাধিক ছক্কা! ৭৮ বল ১৪৩ রান করে জোড়া রেকর্ড বৈভবের

Published 466d ago
রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি ১২টি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া)। (ছবি সৌজন্যে পিটিআই)

রবিতে ৭ জেলায় ভারী বৃষ্টি, ত্রিফলার জেরে টানা ভিজবে বাংলা, কবে ও কোথায় ঝড় উঠবে?

Published 466d ago
সাব লেফটেন্যান্ট পুনিয়া আদতে কে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সাব লেফটেন্যান্ট পুনিয়ার পরিবারের সদস্যরা ভারতী সশস্ত্র বাহিনীর সদস্য নন। বিটেক করার পরে ভারতীয় নৌসেনার অ্যাভিয়েশন ব্র্যাঞ্চে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেন সাব লেফটেন্যান্ট পুনিয়া। যিনি আদতে উত্তরপ্রদেশের মীরাটের মেয়ে। (ছবি সৌজন্যে এএনআই)

নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন আস্থা! সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়

Published 466d ago
মধ্যপ্রদেশ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লাডলি বেহনা যোজনার ১.২৭ কোটিরও বেশি মহিলা সুবিধাভোগী দীপাবলির পর থেকে মাসিক ১,৫০০ টাকা সহায়তা পাবেন। বর্তমানে তাঁরা ১,২৫০ টাকা পান। আজ লাডলি বেহেনে ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্র মোহন যাদব।

মহিলাদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর,কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা

Published 466d ago
পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েক হাজার প্যারাটিচারদের জন্য আসতে পারে খুশির খবর। রিপোর্ট অনুযায়ী, তাঁদের বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে। শুধু তাই নয়, প্যারাটিচারদের পদের নতুন নামকরণও হতে পারে  বলে দাবি করা হয়েছে। যদিও সরকারের তরফ থেকে এখনও এই নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা হয়নি। তবে এই নিয়ে গুঞ্জন প্রবল।

বকেয়া ডিএ-র চাপেও বড় পদক্ষেপ করতে পারে রাজ্য, বেতন কাঠামোয় আসতে পারে বদল

Published 466d ago
শনির গতি পরিবর্তন কেবল রাশিচক্র নয়, দেশ ও বিশ্বকেও প্রভাবিত করে। এই বছর, শ্রাবণ মাসে ১৩৮ দিন এর জন্য শনি বিপরীতমুখী হবে। জুলাই মাসে শনি দেবের বিপরীতমুখী গতিতে কিছু রাশি বিশেষ সুবিধা পেতে পারে।

শনির বিপরীতমুখী গতিতে ৫ রাশির বদলাবে সময়, না হওয়া কাজও হবে সম্পন্ন

Published 466d ago
কোয়েম্বাটুর দক্ষিণের বিধায়ক বানাথী শ্রীনিবাসন: বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন জাতীয় সভাপতি। ১৯৯৩ সাল থেকে দলের সঙ্গে যুক্ত শ্রীনিবাসনকে ২০২২ সালে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তিনিই প্রথম তামিল নারী নেত্রী যিনি এই কৃতিত্ব অর্জন করেন। তিনি একজন তৃণমূল স্তরের কর্মী এবং সংগঠনের পালস বোঝেন।

বাংলার ভোটের আগে BJP-র সভাপতি নির্বাচনে থাকতে পারে বড় চমক, চর্চায় আছেন কারা?

Published 466d ago
৬ জুলাই, সূর্য দেবতা পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। এই নক্ষত্রের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এই নক্ষত্রে অবস্থান করার সময়, সূর্য দেবতা মিথুন রাশিতে অবস্থান করবেন এবং গুরুর সঙ্গে সংযোগ স্থাপন করবেন। শক্তিশালী এবং পবিত্র উভয় গ্রহের একত্রিত হওয়ার প্রভাব ৩টি রাশির উপর পড়তে চলেছে। ৬ জুলাইয়ের পরে, তাদের ভাগ্য হঠাৎ করেই মোড় নিতে চলেছে। তাদের কেরিয়ারের পথে আসা বাধাগুলি দূর হতে পারে। এছাড়াও, তাদের ব্যবসাও গতি পেতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি সম্পর্কে।

সূর্যর গুরুর নক্ষত্রে গমন ৩ রাশির জীবনে আনবে পরিবর্তন, কেরিয়ারে আসা বাধা ঘুচবে

Published 466d ago
৪ জুলাই একটি নতুন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ২৪ জুন প্রকাশিত ক্যাটাগরি সংক্রান্ত বিজ্ঞপ্তির সঙ্গে অতিরিক্ত তথ্য জুড়ে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেকেন্ড এসএলএসটি আবেদনকারীদের জন্য। কলকাতা হাই কোর্টের আদেশের ভিত্তিতেই এই নয়া সংযোজন প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে।

ওবিসি সংরক্ষণ নিয়ে সংযোজন, নয়া বিজ্ঞপ্তি জারি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের

Published 466d ago
টানেল, সেতু, উড়ালপুল এবং এলিভেটেড করিডোরের মতো প্রধান কাঠামো সমন্বিত জাতীয় মহাসড়কের অংশগুলিতে টোলের হার ৫০ শতাংশ পর্যন্ত কমানোপ ঘোষণা করেছে সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক সম্প্রতি জাতীয় মহাসড়ক ফি (হার নির্ধারণ এবং সংগ্রহ) বিধি, ২০০৮ সংশোধন করে টোল চার্জ গণনার জন্য একটি সংশোধিত সূত্র প্রবর্তন করেছে।

বেশ কিছু জাতীয় সড়কে টোল কমল ৫০ শতাংশ, জেনে নিন কোন NH-এ ভ্রমণে খসবে কম

Published 466d ago
পুনে ধর্ষণকাণ্ডে নয়া মোড়। সেই ধৃতকে ছেড়ে দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তকে আগে থেকেই চিনতেন ওই মহিলা। অভিযোগকারী পুলিশকে জানিয়েছে যে সে পুলিশকে ভুয়ো তথ্য প্রদান করেছিল। এদিকে ধর্ষণের পর যে 'সেলফি' তোলার দাবি করা হয়েছিল, সেটাও ভুয়ো। সেই ছবিটি মেয়েটির। পরে এডিট করে অভিযুক্তের মুখ সেখানে বসানো হয়েছিল।

'জোর করে সেক্স…', পুনে ধর্ষণ কাণ্ডে 'মিথ্যা' ধরা পড়ায় নয়া দাবি অভিযোগকারীর

Published 466d ago
কসবা গণধর্ষণকাণ্ড সামনে আসতেই কলেজের 'দাদাগিরির' বিষয়টি সামনে এসেছে। এই আবহে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কলেজ প্রাক্তনী তথা বহিষ্কৃত অস্থায়ী কর্মী ছিল এই মনোজিৎ। গত ২৫ জুন এক কলেজ ছাত্রীকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনায় তাকে 'সাহায্য' করেছিল জাইব আহমেদ ও প্রতিম মুখোপাধ্যায়। এই মনোজিতের বিরুদ্ধে এবার অভিযোগ, সে নাকি যখন তখন ক্লাস থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যেত। ইউনিয়ন রুমে নাকি সে বসিয়ে রাখত সেই মেয়েদের।

কসবা কলেজে এসব কী হত? ক্লাস থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যেত মনোজিৎ

Published 466d ago