PAGE 9

Bangla Photos Gallery

ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে মাত্র ৩৪ রান দরকার ছিল। টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হয়ে যেতেন। দ্বিতীয় ব্যাটার হিসেবে ৪০০ রান করার সুযোগ ছিল। যেরকম ছন্দে ব্যাট করছিলেন, তাতে উইয়ান মাল্ডার যে ইতিহাস গড়ে ফেলতেন, তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু অপরাজিত ৩৬৭ রানে খেলা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। আর ক্যাপ্টেন হলেন খোদ মাল্ডার। (ছবি সৌজন্যে ICC এবং Wimbledon)

লারা কিংবদন্তি, তাই ৪০০ রানের রেকর্ড ভাঙতে চাইনি, ফের একই করব, সাফ কথা মাল্ডারের

Published 464d ago
২০২৭ সালের মধ্যেই স্বপ্নের কালাদান প্রকল্প পুরোপুরি চালু হয়ে যাবে বলে দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল। পোশাকি ভাষায় ওই প্রকল্পের নাম হল ‘কালাদান মাল্টি-মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট'। ভারত এবং মায়ানমারের মধ্যে সেই প্রকল্প গড়ে তোলা হচ্ছে। আর সেই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের দূরত্ব অনেকটা কমে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

ভারতের স্বপ্নের প্রকল্প চালু ২০২৭ সালে, মূলে আছে কলকাতাও, পথে বসে যাবে বাংলাদেশ

Published 464d ago
গত ৪ জুলাই অদ্রিজার জন্মদিন উপলক্ষে থাইল্যান্ডে গিয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ভিনদেশে বন্ধুর জন্মদিন পালন করার পাশাপাশি কিছুটা নিজের সঙ্গেও সময় কাটালেন অভিনেত্রী। একের পর এক ছবি করলেন পোস্ট।

কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার

Published 464d ago
ইসলামাবাদের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে ওই বক্তব্য রাখার সময় আসিম মুনিরের কণ্ঠে ফের ভারত বিরোধিতা ওঠে। তাঁর অভিযোগ, দুটি দেশের সেনা সংঘাতের মধ্যে বাইরের দেশগুলিকে টানা হচ্ছে। মুনির বলেন,' শুধুমাত্র দুটি দেশের সেনা সংঘাতে অন্য দেশের নাম অংশিদার হিসাবে তুলে ধরা ক্যাম্প রাজনীতির বাজে চেষ্টা।'

পাকের সঙ্গে চিন, তুরস্কের আঁতাতের পর্দাফাঁস দিল্লি করতেই ফুঁসে উঠলেন মুনির

Published 464d ago
ভারতীয় সেনা অফিসার রাহুল আর সিংয়ের বক্তব্যের প্রেক্ষিতে মাও নিংকে প্রশ্ন করা হলে, তিনি বলেন,' আপনি যে নির্দিষ্ট পরিস্থিতির কথা উল্লেখ করেছেন তার সাথে আমি পরিচিত নই। আমি আপনাকে যা বলতে চাই তা হল চিন এবং পাকিস্তান ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা দুই দেশের মধ্যে স্বাভাবিক সহযোগিতার অংশ এবং কোনও তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়।''

অপারেশন সিঁদুরের সময় কি পাকিস্তানকে সাহায্য করেছিল চিন? উত্তর দিল বেজিং

Published 464d ago
এগিয়ে বাংলা! কলকাতা ফুটবল লিগের ম্যাচের মধ্যেই পায়ে চোট পাওয়ায় জোড়া ছাতা দিয়ে ব্যান্ডেজ করা হল তারক হেমব্রমের। শেষপর্যন্ত তাঁকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ভরতি করা হয়েছে। আপাতত যা খবর, তাতে তারকের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তার জেরে তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (ছবি সৌজন্যে সংগৃহীত)

ছাতা দিয়ে পায়ে ব্যান্ডেজ করা হল মোহনবাগান ম্যাচে! অনেকে বলল ‘ভাগ্যিস বর্ষা ছিল’

Published 464d ago
 এখানেই শেষ নয়। ভারতের প্রতিরক্ষা সচিব আরকে সিং সাফ জানান,' পাকিস্তান ভারতের তুলনায় বহুবার মানবিক ও বস্তুগতভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।' তিনি তাঁর সাক্ষাৎকারে এটিও স্পষ্ট করেন যে, যুদ্ধের সময় ভারতীয় সেনা বাহিনী কোনও রাজনৈতিক হস্তক্ষেপ দ্বারা সীমাবদ্ধ নয়। তিনি স্পষ্ট করেন যে, সংঘাতের সময় প্রয়োজন অনুসারে অভিযান পরিচালনা করার জন্য সেনাবাহিনীর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।'

অপারেশন সিঁদুর-এ পাকিস্তানের রাফালে-দাবি… ‘ব্যাকরণে’ হিসাব বুঝিয়ে দিল দিল্লি!

Published 464d ago
বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে ক্ষোভের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের কড়া হুঁশিয়ারি দিল নবান্ন। রাজ্যের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার (৯ জুলাই) যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেদিন সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অফিসে হাজিরা দিতে হবে। অনুপস্থিত থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বকেয়া DA নিয়ে ক্ষোভের মধ্যেই রকারি কর্মীদের হুঁশিয়ারি রাজ্যের, ১ কাজ করলেই বিপদ!

Published 464d ago
সেহওয়াগের ছেলের পাশাপাশি ডিপিএলের নিলামে নজর ছিল বিরাট কোহলির ভাইপোর দিকেও। তাঁর নামও আবার আর্যবীর। তিনি দল পেয়ে গিয়েছেন। এক লাখ টাকায় বিরাটের ভাইপোকে দলে নিয়েছে সাউথ দিল্লি সুপারস্টার। যে দলটা ২০২৪ সালের দিল্লি প্রিমিয়র লিগে রানার্স-আপ হয়েছিল। আর অধিনায়ক হলেন লখনউ সুপার জায়ান্টসের আয়ুষ বাদোনি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং DDCA)

দিল্লি T20 লিগে কোহলিকে হারালেন সেহওয়াগ! পেলেন ৮ গুণ দাম, নিলামে ঝড় SRH পেসারের

Published 464d ago
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রান করলেন মাল্ডার। সর্বোচ্চ অপরাজিত ৪০০ রান করেছিলেন ব্রায়ান লারা। ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে সেই রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করলেন মাল্ডার। দ্বিতীয় স্থানে আছেন ম্যাথু হেডেন (৩৮০ রান)। তৃতীয় স্থানেও লারা (৩৭৫ রান)। চতুর্থ স্থানে আছেন মাহেলা জয়বর্ধনে (৩৭৪ রান)। আর পঞ্চম স্থানে উঠে এলেন মাল্ডার (অপরাজিত ৩৬৭ রান)। (ছবি সৌজন্যে এক্স)

৩৩ রান করলেই ৪০০ হত, অথচ ডিক্লেয়ার করলেন মাল্ডার, তাও ১৬ নজির গড়লেন SA তারকা

Published 464d ago
প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, তাঁর মেয়েরা ভালো নেই এবং তাঁদের বিরল রোগ রয়েছে। মেয়েদের মতো করে ঘর বানাতে চান তিনি। এজন্য বিলম্ব হচ্ছে। চন্দ্রচূড় ও তাঁর স্ত্রী কল্পনা দাস দত্তক নিয়েছিলেন দুই মেয়ে প্রিয়াঙ্কা ও মাহিকে। এর আগেও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মেয়েদের শারীরিক অবস্থার কথা বলেছিলেন।

সব জিনিস প্যাক করা… বাসভবন বিতর্কের আবহে বড় মন্তব্য প্রাক্তন CJI চন্দ্রচূড

Published 464d ago
২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানা বড় স্বীকারোক্তি দিল জেরার মুখে। এর জেরে অস্বস্তিতে পড়তে পারে পাকিস্তানি সেনা। জানা গিয়েছে, এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে জিজ্ঞাসাবাদের সময় পাক সেনার নাম নিয়েছে তাহাউর। অবশ্য এই মুহূর্তে এ বিষয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি।

ভারতের জেল থেকে মুনিরের ঘুম ওড়াল ২৬/১১-র চক্রী তাহাউর রানা, জেরায় বলল...

Published 464d ago
তবে তাঁকে পরীক্ষায় বসার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সদস্যরা। সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে নির্যাতিতা ছাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছে কমিশন। সেইসময় ছাত্রী জানিয়েছিলেন, তাঁর যা মানসিক অবস্থা, তাতে তিনি আদৌও প্রথম সেমেস্টারের পরীক্ষায় বসতে পারবেন কিনা, তা জানেন না। (প্রতিবাদের ছবি, সৌজন্যে পিটিআই)

পরীক্ষা দেওয়া নিয়ে দোটানায় কসবার নির্যাতিতা, কমিশন বলল 'তোমার সঙ্গে কিছুই হয়নি…'

Published 464d ago
রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে উপকূলে পৌঁছেছেন। পুলিশ সুপার একটি বার্জ ব্যবহার করে নৌকায় পৌঁছানোর চেষ্টা করলেও আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হন। ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে নৌকাটিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্থ হচ্ছে বারবার।

মহারাষ্ট্র উপকূল থেকে মাত্র ২ নটিকাল মাইল দূরে সন্দেহজনক পাক বোট,ধরা পড়ল রাডারে

Updated 464d ago
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো থেকে গ্রেফতার হয় খলিস্তানি জঙ্গি হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়া। এফবিআই এবং ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) ইউনিট যৌথভাবে তাকে গ্রেফতার করে।

১৬ সন্ত্রাসী হামলায় জড়িত খলিস্তানি জঙ্গিকে ভারতে পাঠাচ্ছে আমেরিকা

Published 464d ago
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে এর আগে সরকারি আমন্ত্রণে রাজ্যে ডেকেছিল কেরল সরকার। তাঁর সেই সফর স্পন্সর করেছিল পিনারাই বিজয়নের কেরল সরকার। একটি সরকারি পর্যটন প্রচার উদ্যোগের অংশ হিসাবে রাজ্য সরকারের আমন্ত্রণে কেরলে গিয়েছিল জ্যোতি। আরটিআই-এর জবাবে এই তথ্য জানা গিয়েছে।

পাক ISI গুপ্তচর জ্যোতিকে স্পন্সর করেছিল কেরলের বাম সরকার, জানা গেল RTI করে

Published 464d ago
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল ভারত। আপাতত ২ ম্যাচে শুভমন গিলদের সংগ্রহে রয়েছে ১২ পয়েন্ট। সুতরাং, টিম ইন্ডিয়ার পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৫০। উল্লেখ্য, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকা নির্ধারিত হয় সংগৃহীত পয়েন্টের নিরিখে নয়, বরং পয়েন্ট সংগ্রহের শতকরা হার অনুযায়ী। ছবি- বিসিসিআই।

এজবাস্টনে ব্রিটিশদের ধরাশায়ী করে WTC টেবিলের সেরা তিনে ভারত, এক নম্বরে কারা?

Published 464d ago
এবার আরও এক শুল্ক জুজু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তাঁর নিশানায় ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হতে না হতেই ট্রাম্প বললেন, ব্রিকস নীতির সঙ্গে যুক্ত দেশগুলো 'আমেরিকাবিরোধী' হলে তাদের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হবে। প্রসঙ্গত, এই ব্রিকস গোষ্ঠীতে ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আছে।

নাম না করে 'আমেরিকার নিন্দায় সামিল' মোদী, পালটা ভয় দেখালেন ট্রাম্প

Published 464d ago
এদিকে ট্রাম্প বারবার বলে আসছেন ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি হবে। তবে ভারত কোনও তাড়াহুড়োতে যেতে চাইছে না। এই বিষয়ে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেছেন, কোনও সময়সীমা নয়, ভারত শুধুমাত্র নিজের স্বার্থ দেখে তারপর চুক্তি করবে। এই আবহে ট্রাম্পের সেই ১২ দেশের তালিকায় ভারত আছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

মোদীকে হুমকি দিয়ে চিঠি লিখবেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের কথায় জল্পনা তুঙ্গে

Published 464d ago
আগামিকাল সোমবার সপ্তাহের প্রথম দিনটি কেমন কাটতে চলেছে? তার হদিশ দিচ্ছে রাশিফল। সোমবার, ৭ জুলাই ২০২৫ সাল, গোটা দিনে গ্রহ নক্ষত্রের বিচারে আপনার ভাগ্যে কী রয়েছে, তার হদিশ রয়েছে জ্যোতিষমতে। আগামিকাল সোমবার মেষ থেকে মীনের ভাগ্যে কী রয়েছে, তা দেখে নিন আজ রবিবার সন্ধ্যায়।

আগামিকাল মেষ থেকে মীনের মধ্যে কাদের ভাগ্যে কী রয়েছে? ৭ জুলাই ২০২৫র রাশিফল রইল

Published 465d ago