ধনতেরাসের দিন তৈরি হচ্ছে একাধিক যোগ। তার মধ্যে একটি শিবের উদ্দেশ্যে নিয়োজিত। তা হল শিববাস যোগ। শিববাস যোগ জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ শুভ সময়, যা মূলত রুদ্রাভিষেক বা মহাদেবের পূজার জন্য অত্যন্ত ফলদায়ক। যখন শিব কৈলাস পর্বতে বা নন্দীর পিঠে অবস্থান করেন, তখন সেই সময়কে শিববাস বলা হয়। শিববাস যোগে করা শিবের আরাধনা বিশেষ ফল দেয়। ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। এই সময় রুদ্রাভিষেক বা পঞ্চাক্ষরী মন্ত্র (ওঁ নমঃ শিবায়) জপ করলে সুখ, সমৃদ্ধি আসে এবং অকাল মৃত্যুর ভয় দূর হয়। ধনতেরাসের দিন এই বিশেষ যোগে লাভবান হতে চলেছে পাঁচটি রাশি।
কোন কোন রাশি লাভবান?

১. মেষ রাশি - মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা শিবের কৃপায় সমস্ত কাজে সাফল্য লাভ করেন। তাঁদের জীবনে আসা বাধা-বিপত্তি সহজে দূর হয় এবং জীবনে উন্নতি লাভ করেন।
২. কর্কট রাশি - কর্কট রাশির অধিপতি হল চন্দ্র, যাকে ভগবান শিব তাঁর জটায় স্থান দিয়েছেন। তাই কর্কট রাশির উপর মহাদেবের বিশেষ স্নেহ থাকে। শিববাস যোগে এঁদের ভাগ্যের উন্নতি হয়, উন্নতির পথে আসা বাধা দূর হয় এবং তাঁরা মানসিক শান্তি লাভ করেন।
৩. বৃশ্চিক রাশি - বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সাহসী এবং লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমী হন। শিবের আশীর্বাদে এঁরা কঠিন পরিস্থিতিতেও ভয় পান না। শিববাস যোগে এঁদের আর্থিক অবস্থার উন্নতি হয় এবং ব্যবসা বা কর্মজীবনে নতুন সুযোগ আসে।
আরও পড়ুন - Lucky Zodiacs: মিটবে ধারদেনা, কৃষ্ণা চতুর্থীর শুভ সিদ্ধি যোগে ব্যাংক ব্যালেন্স বাড়বে কাদের?
আরও পড়ুন - Dhanteras 2025 Brahma Yog: ধনতেরাসে তৈরি হচ্ছে বিরল যোগ! সমৃদ্ধি ও সুখের বন্যায় ভাসবে ৩ রাশি, লাকি কারা?
{{/usCountry}}আরও পড়ুন - Dhanteras 2025 Brahma Yog: ধনতেরাসে তৈরি হচ্ছে বিরল যোগ! সমৃদ্ধি ও সুখের বন্যায় ভাসবে ৩ রাশি, লাকি কারা?
{{/usCountry}}৪. মকর রাশি - এই রাশির অধিপতি হলেন শনিদেব, যিনি মহাদেবের কৃপায় ন্যায়ের দেবতা হিসেবে সম্মানিত। তাই এই রাশির জাতক-জাতিকাদের উপরও শিবের বিশেষ আশীর্বাদ থাকে। শিববাস যোগে মকর রাশির পদোন্নতি হতে চলেছে। নতুন আয়ের উৎস এবং পুরনো বিবাদ থেকে মুক্তি পেতে পারেন।
৫. কুম্ভ রাশি - কুম্ভ রাশির অধিপতিও হলেন স্বয়ং শিবশম্ভু। এই রাশির জাতক-জাতিকারা পুরনো ধারদেনা থেকে মুক্তি পেতে চলেছেন খুব শিগগিরই। অফিসে বসের সুনজরে আসার সম্ভাবনা খুব প্রবল। এর ফলে আর্থিক লাভের পথ আরও সুগম হতে চলেছে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।