...
...
Next Story

Vipreet Rajyog: জুলাইতেই শনিদেব তৈরি করবেন বিপরীত রাজযোগ! হঠাৎ আসবে টাকা, কারা লাকি?

শনিদেব জুলাই মাসে তৈরি করবেন বিপরীত রাজযোগ। তারফলে কোন কোন রাশি লাভ পাবে, দেখে নিন।

Published on: Jul 8, 2025, 18:00:04 IST
By ,
Prefer HTon Google
Advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাজযোগেরই কিছু না কিছু প্রভাব থাকে জাতক জাতিকার উপর। যার প্রভাব মানবজীবন ও দেশকালের ওপরেও পড়তে দেখা যায়। এদিকে, ১৩ জুলাই শনিদেব হতে চলেছেন বক্রী। তার ফলে একাধিক রাশিতে পড়তে চলেছে প্রভাব। আর শনির বিশেষ অবস্থানের ফলে তৈরি হবে বিপরীত রাজযোগ। তারফলে কোন কোন রাশি লাভের মুখ দেখবে, দেখা যাক।

চলতি মাসে পূর্ণিমা কাটলেই রয়েছে বিপরীত রাজযোগ।
চলতি মাসে পূর্ণিমা কাটলেই রয়েছে বিপরীত রাজযোগ।

কর্কট

আপনাদের জন্য বিপরীত রাজযোগ তৈরি হওয়ায় কর্কট রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। হঠাৎ করে হাতে আসতে পারে আকস্মিক ধনলাভ। এই সময় আপনার সম্পর্ক আগের থেকে ভালো দিকে যেতে পারে। আপনার সম্পর্কের ক্ষেত্রে আগের থেকে বেশি ভালো কিছু দেখা যাবে। ব্যবসায়িক অংশীদারিত্ব লাভ হবে। দাম্পত্যের সম্পর্ক আগের থেকে ভালো থাকতে পারে। গুরুর যুতি আপনার সম্পর্কে পড়বে। সম্পর্কে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। চাকরিরতদের পদোন্নতির যোগ পড়তে পারে। কর্মস্থলে দায়িত্ব বাড়বে।

মকর

বিপরীত রাজযোগের শুরুটা শুভ ফলদায়ী হবে। এই সময় যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন চাকরি। আপনার ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা। কেরিয়ারে আসবে নতুন নতুন উপলব্ধি, অভিজ্ঞতা। পড়ুয়াদের ক্ষেত্রে সম্পর্ক আগের থেকে ভালো হবে। ব্যবসায়ীরা মুনাফা কামাতে পারবেন জোরদাভাবে। মান সম্মান ও পদপ্রতিষ্ঠা হতে পারে এই সময়। এই সময় আপনার টাকার অনেকটা সঞ্চয় হতে পারে।

( Trump Yunus: 'আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা…’, প্রসঙ্গে শুল্ক, ট্রাম্পের ‘পত্রবোমা’ ইউনুসকে, কী লেখা রয়েছে?)

(Bihar Encounter: গভীর রাত ২.৪৫ মিনিট নাগাদ এনকাউন্টার! বিহারে ব্যবসায়ী গোপাল খেমকা হত্যাকাণ্ডে অভিযুক্তের মৃত্যু)

মিথুন

এই সময় কাজের দিক থেকে খুবই উন্নতি করতে পারেন এই রাশির জাতক জাতিকারা। আপনি সব ক্ষেত্রে পেতে পারেন সাফল্য। চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে। ব্য়বসায় কোনও নতুন ডিল করতে পারেন, যা আপনার ব্যবসাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এই সময় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। ব্যবসায়ীরা বাজারের বিস্তার করতে পারেন। আপনার ভাবনা চিন্তা করা কোনও প্রকল্প এবার লাভ পেতে আরম্ভ করতে পারে।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যাতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe