বাংলাদেশি পাচারকারীর প্রাণ গেল ভারতের মাটিতে। বিএসএফের হাতে এই বাংলাদেশির প্রাণ গিয়েছে বলে অভিযোগ মৃত পাচারকারীর পরিবারের। এদিকে অনুপ্রবেশের ঘটনা স্বীকার করে নিয়েছে বিজিবি। জানা গিয়েছে, মৃত বাংলাদেশির নাম রবিউল ইসলাম রবু, বয়স ৩৫ বছর। বিজিবি জানিয়েছে, ৫-৬ জন বাংলাদেশি পাচারকারী ভারতে অনুপ্রবেশ করেছিল। পরে তাদের ধাওয়া করে বিএসএফ। সেই সময় রবিউল ধরা পড়ে বিএসএফের হাতে। পরে তার মৃত্যু হয়। ভারতেই ময়নাতদন্ত হবে রবিউলের।

এদিকে এই ঘটনায় বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করেছে বিএসএফ। ময়নাতদন্ত করার পরে রবিউলের দেহ বাংলাদেশকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ। জানা গিয়েছে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকা দিয়ে এই রবিউল অনুপ্রবেশ করেছিল। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহে এই চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ভারতে অনুপ্রবেশ এবং পাচারের ঘটনা বেড়েছে। উল্লেখ্য, দুদিন আগেই চাঁপাইনবাবগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে ৬টি পৃথক অভিযান চালিয়ে ১১টি গরু, ৬৬ বোতল মদ বাজেয়াপ্ত করেছে বিজিবি। গরু, মদ মিলিয়ে প্রায় ২৩ লাখ বাংলাদেশি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিজিবি। সেই ৬টি অভিযানে অবশ্য কাউকে গ্রেফতার করতে পরেনি বিজিবি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে নাকি গত ২৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ১০টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সব অস্ত্র সীমান্ত এলাকা থেকে বিজিবি, ব়্যাব এবং পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে এত অস্ত্র উদ্ধার হলেও এই সব ঘটনায় গ্রেফতারির সংখ্যা মাত্র ১। রিপোর্ট অনুযায়ী, গত প্রায় একমাস সময়কালে ৬টি পৃথক তল্লাশি অভিযান চালায় বিজিবি, ব়্যাব এবং পুলিশ। এই সব অভিযানে অভিযানে ১০টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৩ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ২ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম, বহু দেশি অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিই সীমান্তঘেঁষা। এই আবহে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি নাকি সীমান্ত অঞ্চলে নজরদারি ও অভিযান জোরদার করেছে।
উল্লেখ্য, 'সীমান্ত হত্যা' নিয়ে বাংলাদেশের অনেক অভিযোগ। যদিও পাচারকারীকে রুখতে ব্যর্থ বিজিবি। এই আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা পাচারকারীর ওপর বিএসএফ গুলি চালালে তাতেও আপত্তি বাংলাদেশের। এদিকে অনেক জায়গাতেই অভিযোগ উঠেছে, টাকা নিয়ে পাচারকারীদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করে বিজিবি। এই সবের মাঝেই সাম্প্রতিককালে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারত ভাগের ডাক দিয়ে আসছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা, বিএসএফ চুপিসারে দৃঢ় পদক্ষেপ করে চলেছে। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ৪০৯৬.৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। এর মধ্যে থেকে ৩ হাজার ২৩৯.৯২ কিলোমিটার এলাকায় কাঁটাতার আছে। অর্থাৎ, মোট সীমান্তের ৭৯.০৮ শতাংশ এলাকায় আছে কাঁটাতার বেড়া।
{{/usCountry}}উল্লেখ্য, 'সীমান্ত হত্যা' নিয়ে বাংলাদেশের অনেক অভিযোগ। যদিও পাচারকারীকে রুখতে ব্যর্থ বিজিবি। এই আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা পাচারকারীর ওপর বিএসএফ গুলি চালালে তাতেও আপত্তি বাংলাদেশের। এদিকে অনেক জায়গাতেই অভিযোগ উঠেছে, টাকা নিয়ে পাচারকারীদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করে বিজিবি। এই সবের মাঝেই সাম্প্রতিককালে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারত ভাগের ডাক দিয়ে আসছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা, বিএসএফ চুপিসারে দৃঢ় পদক্ষেপ করে চলেছে। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ৪০৯৬.৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। এর মধ্যে থেকে ৩ হাজার ২৩৯.৯২ কিলোমিটার এলাকায় কাঁটাতার আছে। অর্থাৎ, মোট সীমান্তের ৭৯.০৮ শতাংশ এলাকায় আছে কাঁটাতার বেড়া।
{{/usCountry}}