...
...
Next Story

BJP MP On SIR: 'এসআইআরে যারা কাগজ চাইছে, তারাই বাংলাদেশি-পাকিস্তানি', বিস্ফোরক BJP সাংসদ

দিনহাটায় সিতাইয়ে অনুগামীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে অনন্ত রায় বলেন, 'যারা চেয়ারে বসে রয়েছে, তারা আমাদের থেকে কাগজ দেখতে চাইছেন। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতাকলম, তারাই পাকিস্তানি অথবা বাংলাদেশি। তাহলে আমরা কাগজ কাকে দেখাব?'

Published on: Dec 28, 2025, 11:14:17 IST
By
Prefer HTon Google
Advertisement

এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা তুঙ্গে। এরই মাঝে বিজেপিকে অস্বস্তি ফেলে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। দিনহাটায় সিতাইয়ে অনুগামীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে অনন্ত রায় বলেন, 'যারা চেয়ারে বসে রয়েছে, তারা আমাদের থেকে কাগজ দেখতে চাইছেন। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতাকলম, তারাই পাকিস্তানি অথবা বাংলাদেশি। তাহলে আমরা কাগজ কাকে দেখাব?'

বিজেপিকে অস্বস্তি ফেলে এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। (PTI)
বিজেপিকে অস্বস্তি ফেলে এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। (PTI)

গ্রেটার নেতা তথা রাজ্যসভার সাংসদ নিজের অনুগামীদের উদ্দেশে বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছ। ভোটার তালিকায় যদি নাম না ওঠে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। কোনও সরকারি সুবিধাও পাওয়া যাবে না।' তাঁর এই মন্তব্যে রাজবংশীদের মধ্যে এসআইআর নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হলেও প্রথম থেকেই 'বিদ্রোহী' ছিলেন অনন্ত মহারাজ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও তাঁর গলায় শোনা গিয়েছিল বিদ্রোহী সুর। এই আবহে কোচবিহারের আসনটি হারাতে হয়েছিল বিজেপিকে। যে নিশীথ প্রামাণিকের হাত ধরে অনন্ত মহারাজ বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই নিশীথের হারের নেপথ্যে অনন্ত রায়ের ‘হাত’ থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল। আর ২০২৪ সালের শেষের দিকে সিতাই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়েও উষ্মা প্রকাশ করেছিলেন অনন্ত।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe