...
...
Next Story

Greenland Latest Update: ডেনমার্কের সঙ্গেই থাকতে চাই, USA-কে বার্তা গ্রিনল্যান্ডের, জবাবে ট্রাম্প বললেন...

প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিয়েলসেন জানালেন, আমাদের যদি এখনই যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে বলা হয়, আমরা ডেনমার্ককেই বেছে নেব। আর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প।

Published on: Jan 14, 2026, 11:46:58 IST
By
Prefer HTon Google
Advertisement

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের লাফালাফির মাঝেই সেখানকার প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিয়েলসেন জানালেন, আমাদের যদি এখনই যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে বলা হয়, আমরা ডেনমার্ককেই বেছে নেব। আর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'নিয়েলসনের জন্য এটা বড় সমস্যা হতে চলেছে।' ট্রাম্প বলেন, 'আমি তার সঙ্গে সহমত নই। তিনি কে, সেটাও আমি জানি না। তার বিষয়ে কিছুই জানি না আমি।'

President Donald Trump walks down the stairs of Air Force One upon his arrival at Joint Base Andrews, Md., Tuesday, Jan. 13, 2026. (AP Photo/Luis M. Alvarez) (AP)
President Donald Trump walks down the stairs of Air Force One upon his arrival at Joint Base Andrews, Md., Tuesday, Jan. 13, 2026. (AP Photo/Luis M. Alvarez) (AP)

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডেনমার্কের থেকে স্বাধীনতার দাবি জানিয়ে আসছে গ্রিনল্যান্ড। তবে সাম্প্রতিককালে ট্রাম্পের দখলদারি হুমকির আবহে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী আমেরিকার সঙ্গে যুক্ত হতে চান না। এই আবহে কোপেনহেগেনে নিয়েলসেন বলেন, 'এখন আমাদের উচিত ড্যানিশ রাজতন্ত্রের পাশে দাঁড়ানো। ঐক্যবদ্ধ ভাবে আমরা মৌলিক নীতিগুলির রক্ষা করব।' গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমরা বর্তমানে একটি ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি।'

উল্লেখ্য, শীঘ্রই গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে মার্কিন সেক্রেটারি অফ স্টেট এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের। তার আগে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এই আমেরিকা বিরোধী বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে ডেনমার্ক এখনও আশা করছে, আসন্ন ওয়াশিংটন কূটনৈতিক সফর ট্রাম্পের অবস্থানকে নরম করবে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের বিদেশমন্ত্রী লার্স লোক রাসমুসেন এবং ভিভিয়ান মোটজফেল্ড অবশ্য স্পষ্ট করেছে, আমেরিকা গ্রিনল্যান্ডের দখল নিতে পারে না, তা সে যতই আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি থাকুক না কেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe