...
...
Next Story

Hotels closed for Bangladeshis: সীমান্তে পারাপার কমেছে, ভারতের আরও এক শহরে হোটেলের দরজা বন্ধ বাংলাদেশিদের জন্য

বালুরঘাট শহর ও শহর লাগোয়া এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ২২টি হোটেল আছে। সেগুলির কোনওটিতেই বাংলাদেশিদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বালুরঘাটের হোটেল ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

Published on: Dec 31, 2025, 07:47:16 IST
By
Prefer HTon Google
Advertisement

এর আগে শিলিগুড়ি এবং মালদায় বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছিল হোটেলের দরজা। এবার সীমান্তবর্তী বালুরঘাটেও বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিলেন হোটেল মালিকরা। বিগত দিনে বাংলাদেশে নতুন করে ভারত বিরোধিতার ঝড় আছড়ে পড়েছে। ভারতের নামে কুরুচিকর মন্তব্য থেকে স্লোগানে উত্তাল ঢাকা। আবার ভারত ভাগের উস্কানিও দিচ্ছে বাংলাদেশি নেতারা। এহেন পরিস্থিতিতে ভারত বয়কটের ডাক দিয়েও অবশ্য বাংলাদেশিদের চিকিৎসার জন্য আসতে হচ্ছে সেই ভারতেই। তবে ভারতে আসা বাংলাদেশিদের জন্য হোটেলে জায়গা নেই বলে সাফ বার্তা বালুরঘাটের হোটেল মালিকদের।

সীমান্তবর্তী বালুরঘাটেও বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিলেন হোটেল মালিকরা।
সীমান্তবর্তী বালুরঘাটেও বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিলেন হোটেল মালিকরা।

রিপোর্ট অনুযায়ী, বালুরঘাট শহর ও শহর লাগোয়া এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ২২টি হোটেল আছে। সেগুলির কোনওটিতেই বাংলাদেশিদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বালুরঘাটের হোটেল ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই মর্মে হোটেলগুলির সামনে ইতিমধ্যেই নোটিশও টাঙিয়ে দিয়েছেন হোটেল মালিকরা। সেই পোস্টারে লেখা, ‘আমাদের দেশকে দিচ্ছ না তোমরা সম্মান, তাই তোমাদের জন্য আমাদের দেশে নাই ঠাঁই।’

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে লোক পারাপারের সংখ্যা কমেছে অনেকটাই। সাম্প্রতিককালে বাংলাদেশের তরফ থেকে শিলিগুড়ির ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে অবস্থিত চট্টগ্রামের ভিসা কেন্দ্র বন্ধ করেছে ভারত। এই পরিস্থিতিতে আপাতত গড়ে দৈনিক ১০০ জন লোক সীমান্ত পারাপার করছেন। জানা যাচ্ছে, হিলি দিয়ে ভারতে আসা অনেক বাংলাদেশি এর আগে বালুরঘাটে একদিন কাটিয়ে যেতেন। তবে এবার বালুরঘাটের হোটেলে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe