...
...
Next Story

Kolkata Sports Film Festival 2026: বাংলার গ্রামের বিলুপ্তপ্রায় খেলাধুলো নিয়ে সিনেমা- পুরস্কার জিতল সিনেমা, সেরা কী?

কলকাতায় শেষ হল চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব। নন্দন চত্বরে আয়োজিত পাঁচ দিনের এই মেগা ইভেন্টে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল ইরানের ছবি ‘মাডি ফুট’। মহম্মদ ইব্রাহিম আজিজি পরিচালিত এই ছবিটি এ বছর জুরি বোর্ডের বিচারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।

Published on: Feb 9, 2026, 14:41:40 IST
Advertisement

কলকাতায় শেষ হল চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব। নন্দন চত্বরে আয়োজিত পাঁচ দিনের এই মেগা ইভেন্টে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল ইরানের ছবি ‘মাডি ফুট’। মহম্মদ ইব্রাহিম আজিজি পরিচালিত এই ছবিটি এ বছর জুরি বোর্ডের বিচারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। ফুটবলকে কেন্দ্র করে ব্যক্তিগত ক্ষতি ও দুর্নীতির বিরুদ্ধে নৈতিক লড়াইয়ের যে ছবি চিত্র পরিচালক ফুটিয়ে তুলেছেন, তা আন্তর্জাতিক জুরিদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

​সেরার তালিকায় বিশ্ব চলচ্চিত্র

কলকাতায় শেষ হল চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব।
কলকাতায় শেষ হল চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব।

ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া এবং সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে ১৭টি দেশের ৩৬টি ছবি প্রদর্শিত হয়। অন্যান্য প্রধান বিভাগগুলোর মধ্যে ​সেরা নন-ফিকশন সিনেমার পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়ার তথ্যচিত্র ‘ডোন্ট লুক অ্যাওয়ে’। পরিচালক অ্যাশলি ম্যালকম মরিসন একজন ক্রীড়াবিদের নীরব প্রতিবাদ ও সাহসের এক আবেগঘন দলিল তুলে ধরেছেন এই ছবিতে।

​আবার এক্সট্রিম স্পোর্টস ক্যাটেগরিতে সেরা হয়েছে বুলগেরিয়ার ছবি ‘প্যারালাল ওয়ার্ল্ড’। আলেকজান্ডার ভালচেভ পরিচালিত ২১ মিনিটের এই তথ্যচিত্রটি মূলধারার বাইরের এক ঝুঁকিপূর্ণ ক্রীড়া জগতকে দর্শকদের সামনে এনেছে।

​বাংলার মুকুটে নয়া পালক

​উৎসবে বিশেষ জুরি সম্মাননা পেয়েছে ভারতীয় তথ্যচিত্র ‘ফোক গেমস অফ বেঙ্গল’। পরিচালক ধনঞ্জয় মণ্ডল বাংলার গ্রামীণ অঞ্চলের বিলুপ্তপ্রায় দেশজ খেলাধুলো এবং আমাদের সাংস্কৃতিক শিকড়কে অত্যন্ত সংবেদনশীলভাবে ক্যামেরাবন্দি করেছেন, যা বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।

​ঐতিহ্যের স্মৃতিচারণ ও আন্তর্জাতিক যোগসূত্র

​উৎসবের সমাপনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। প্রবীর মিত্র, গোপীনাথ ঘোষ, চিত্ত বিশ্বাস (চিরঞ্জীব) এবং সাধন দত্তের মতো প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্বরা ভারতের সমৃদ্ধ ক্রীড়া ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করেন। বিশেষ করে ১৯৭৫ সালে কলকাতায় অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe