...
...
Next Story

Crime in Krishnanagor: ব্লেড দিয়ে শিরা কেটে… হস্টেলে দিদিদের হাতে খুন প্রথম শ্রেণির ছাত্রী, কোথায় ঘটল?

কেন এমন নৃশংস খুন? পুলিশের প্রাথমিক অনুমানে উঠে এল হাড়হিম করা ইঙ্গিত।

Published on: Jun 07, 2026 07:07 PM IST
Advertisement

গ্রীষ্মের ছুটি শেষে প্রথম শ্রেণীর ওই পড়ুয়াকে প্রথম তার হস্টেলে রেখে আসেন বাবা। রাত পার হতেই এল মেয়ের নৃশংস হত্যার খবর। ঘটনা কৃষ্ণনগরের। নদিয়ার কৃষ্ণনগরে বালিকা বিদ্যালয়ের হস্টেলে এই নৃশংস খুনের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর দুই নবম শ্রেণির ছাত্রীকে আটক করেছে পুলিশ। তারা প্রাথমিক জেরায় দোষ স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

ব্লেড দিয়ে শিরা কেটে… হস্টেলে দিদিদের হাতে খুন প্রথম শ্রেণির ছাত্রী, কোথায় ঘটল? (প্রতীকী ছবি )
ব্লেড দিয়ে শিরা কেটে… হস্টেলে দিদিদের হাতে খুন প্রথম শ্রেণির ছাত্রী, কোথায় ঘটল? (প্রতীকী ছবি )

জানা গিয়েছে, ওই বালিকা বিদ্যালয়ের হস্টেল থেকে ওই প্রথম শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে ৭ বছরের ওই প্রথম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার হয় হস্টেলের শৌচাগার থেকে। খবর পেতেই তার বাবা অভিযোগ করেন, তার মেয়েকে খুন করা হয়েছে। প্রশ্ন উঠছে, এত ছোট একজনকে কেন খুন করা হল? এদিকে, পুলিশ তদন্তে নেমে জানতে পারে, হস্টেলের বাথরুমে স্নান করতে গিয়েছিল প্রথম শ্রেণির ওই পড়ুয়া। তার পিছন পিছন সেখানে ঢোকে নবম শ্রেণির দুই ছাত্রী। অভিযোগ, তার পর মেয়েটির মাথা ধরে বালতির জলে চুবিয়ে দেওয়া হয়। প্রথমে শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়। এরপর মেয়েটির মৃত্যু নিশ্চিত করতে তার হাতের শিরা কেটে দেওয়া হয় ব্লেড দিয়ে। জানা যাচ্ছে, শৌচাগারের দরজা বন্ধ করে বালতিটিকে এক কোণে সরিয়ে দিয়ে বেরিয়ে যায় দুই অভিযুক্ত ছাত্রী। পরে ওয়ার্ডেন খোঁজ করতে গিয়ে এই ছাত্রীর দেহ উদ্ধার করে।

তবে কেন খুন? এই প্রশ্নের উত্তর পেতে গিয়ে পুলিশের প্রাথমিক অনুমান, ওই দুই ছাত্রী হস্টেলে থাকতে চাইছিল না। তাদের ধারমা ছিল হস্টেলে কিছু নেতিবাচক ঘটালে হস্টেল বন্ধ করা হবে। ফলে তারা বাড়ি যেতে পারবে। পুলিশ বলছে, ‘হস্টেল বন্ধ করাই মূল লক্ষ্য ছিল ওই দু’জনের। তবে তদন্তের এখনও অনেক বাকি। বেশ কিছু নমুনা ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।’ তবে মৃতার বাবার অভিযোগ, ‘আমার মনে হয়, নেশা করে দুই ছাত্রী এই ঘটনা ঘটাতে পারে। তবে শুধু ওরা নয়, আমার মনে হয়, এটা ষড়যন্ত্র করে খুন। বড় মাথা রয়েছে।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe