টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার দশম সংস্করণে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় আছেন সকলে। ১০,০০০ মিটার এবং ৫,০০০ মিটারে জাতীয় রেকর্ডধারী গুলবীর সিং এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সঞ্জীবনী যাদব আগামী ২১ ডিসেম্বর বিশ্বের অন্যতম দ্রুততম ২৫ কিমি কোর্সে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। এই ঐতিহাসিক দশম সংস্করণে ১,৪২,২১৪ মার্কিন ডলার পুরস্কার মূল্যের রেসে বিশ্বের সেরা অ্যাথলিটরা অংশগ্রহণ করবেন। পুরুষ ও মহিলা উভয় বিভাগের বিজয়ীদের জন্য সমান পুরস্কার অর্থ রাখা হয়েছে; শীর্ষ তিন বিজয়ী পাবেন যথাক্রমে ৩,০০,০০০ টাকা, ২,৫০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা। এছাড়া অ্যাথলিটদের উৎসাহিত করতে ১,০০,০০০ টাকার 'ইভেন্ট রেকর্ড বোনাস' রাখা হয়েছে।

এই মাইলফলক সংস্করণের জন্য ২৩,০০০-এর বেশি অংশগ্রহণকারী নাম নথিভুক্ত করেছেন। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা হল, বিশ্বের প্রথম 'ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল' ২৫কিমি রোড রেস, যা ভারতীয় দূরপাল্লার দৌড়কে ক্রমাগত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং অ্যাথলিটদের বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ করে দিচ্ছে।
পুরুষদের বিভাগে নেতৃত্ব দিচ্ছেন ১০,০০০ ও ৫,০০০ মিটারে ভারতের জাতীয় রেকর্ডধারী গুলবীর সিং। তিনি বলেন, ‘এবার কোনও চাপ নেই। শুধু গত বছরের তুলনায় ধাপে-ধাপে আরও ভালো করার ইচ্ছা আছে। আমি রেকর্ডের চেয়েও নিজের উন্নতি এবং দেশের জন্য পদক জেতার দিকে বেশি মনোযোগ দিচ্ছি।’
২০২৩ সালের টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে বিজয়ী সাওয়ান বারওয়াল বলেন, ‘প্রতিযোগিতা আমায় কঠোর পরিশ্রম করতে এবং নিজের সত্যিকারের সীমাবদ্ধতা বুঝতে অনুপ্রাণিত করে। রোড রেস ট্র্যাকে দৌড়ানোর জন্য প্রয়োজনীয় শারীরিক শক্তি তৈরিতে সাহায্য করে।’
মহিলাদের বিভাগেও এক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। যেখানে মূল আকর্ষণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সঞ্জীবনী যাদব। দু'বারের বিজয়ী সঞ্জীবনী বলেন, 'চ্যাম্পিয়ন হিসেবে ট্র্যাকে ফেরাটা আমার কাছে প্রেরণা, চাপ নয়। আমি নিজের সাথে নিজে প্রতিযোগিতা করি এবং এবার আমার লক্ষ্য পরিষ্কার—নতুন ইভেন্ট রেকর্ড গড়া।'
তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সীমা, যিনি ২০২৫ সালের বেদান্ত দিল্লি হাফ ম্যারাথনে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে বিজয়ী হয়েছিলেন। সীমা বলেন, ‘আমার প্রস্তুতি ভালো এবং এবার আমি গত বছরের চেয়ে ভালো করতে চাই। অভিজ্ঞ অ্যাথলিটদের সঙ্গে দৌড়ানো শেখার একটি বড় সুযোগ।’
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা: ভারতীয় অ্যাথলিটদের তালিকা
{{/usCountry}}তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সীমা, যিনি ২০২৫ সালের বেদান্ত দিল্লি হাফ ম্যারাথনে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে বিজয়ী হয়েছিলেন। সীমা বলেন, ‘আমার প্রস্তুতি ভালো এবং এবার আমি গত বছরের চেয়ে ভালো করতে চাই। অভিজ্ঞ অ্যাথলিটদের সঙ্গে দৌড়ানো শেখার একটি বড় সুযোগ।’
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা: ভারতীয় অ্যাথলিটদের তালিকা
{{/usCountry}}পুরুষ বিভাগ: গুলবীর সিং (১৯৯৮) (সেরা সময় ১:১৪:১০), সাওয়ান বারওয়াল (১৯৯৮) (সেরা সময় ১:১৪:১১), গৌরব মাথুর (১৯৯৯) (সেরা সময় ১:১৬:৫৯), অভিষেক পাল (১৯৯৭) (সেরা সময় ১:১৭:৫২), হেমন্ত সিং (২০০১) (সেরা সময় ১:১৯:০২), কার্তিক কারকেরা (১৯৯৭) (সেরা সময় ১:১৯:০৩) পুনীত যাদব (২০০২) (প্রথমবার) এবং হরমনজ্যোত সিং (১৯৯৫) (প্রথমবার)।
মহিলা বিভাগ: সঞ্জীবনী যাদব (১৯৯৬) (সেরা সময় ১:২৯:১২), লিলি দাস (১৯৯৮) (সেরা সময় ১:৩১:০৩), সীমা (২০০১) (সেরা সময় ১:৩২:০৭), নির্মাবেন ঠাকুর (১৯৯৭) (সেরা সময় ১:৩২:৪০), ভাগীরথী (২০০১) (সেরা সময় ১:৩৬:২১), ফুলন পাল (১৯৯৬) (সেরা সময় ১:৪০:০৯), আরতি পাওয়ার (২০০৪) (প্রথমবার) এবং উজালা (১৯৯৮) (প্রথমবার)।