আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়ার পরই ভারতে এই ইস্যুতে বিভাজন দেখা গিয়েছে। একটা অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। শশী থারুর তাঁদের মধ্যে অন্যতম। এছাড়াও কংগ্রেসের একাধিক নেতা বিসিসিআইকে তোপ দেগেছেন বা খোঁচা মেরেছেন এই নিয়ে। তবে বিসিসিআইয়ের সমর্থনে এবার বড় মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর মতে, আগেই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত ছিল।
মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মনোজ তিওয়ারি বলেন, 'আমি বিশ্বাস করি এটি সঠিক সিদ্ধান্ত, এবং এটি আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল। আমি জানি না কেন এত সময় লেগেছে। বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, যেখানে আমাদের একজন হিন্দু ভাইকে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত অন্যায্য। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। কোনও হিন্দু, অথবা অন্য কারও, কোনও দেশে, তা সে বাংলাদেশ হোক বা অন্য কোথাও, এই ধরনের সহিংসতার মুখোমুখি হওয়া উচিত নয়। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সম্পূর্ণ সঠিক।'
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর খোকন দাস নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে কোপ মেরে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যবসায়ী ৩ জানুয়ারি মারা যান। কাকতালীয় ভাবে, এই খবর সামনে আসার কিছু পরই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেয়।
নিলামে ৯ কোটি টাকারও বেশি দাম উঠেছিল মুস্তাফিজের। তাঁকে কিনেছিল কেকেআর। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বলে বিসিসিআই। এর আগে সিএসকে, হায়দরাবাদের মতো দলের হয়ে আইপিএল খেলে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। এদিকে একদিকে ভারত বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশ। অপরদিকে মুস্তাফিজ বাদ পড়ায় কার্যত রাতের ঘুম হাওয়া হয়েছে বাংলাদেশিদের।
{{/usCountry}}নিলামে ৯ কোটি টাকারও বেশি দাম উঠেছিল মুস্তাফিজের। তাঁকে কিনেছিল কেকেআর। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বলে বিসিসিআই। এর আগে সিএসকে, হায়দরাবাদের মতো দলের হয়ে আইপিএল খেলে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। এদিকে একদিকে ভারত বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশ। অপরদিকে মুস্তাফিজ বাদ পড়ায় কার্যত রাতের ঘুম হাওয়া হয়েছে বাংলাদেশিদের।
{{/usCountry}}প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের আবহে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজকে নেওয়ায় শাহরুখের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ডানপন্থীরা। এমনকী শাহরুখকে 'বিশ্বাসঘাতক' আখ্যা দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সঙ্গীত সোম। মুস্তাফিজকে না খেলানোর দাবিতে সরব হয়েছিলেন বঙ্গ বিজেপির কৌস্তভ বাগচীর মত নেতারাও। শুধু রাজনৈতিক নেতা নন, আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে তুলোধোনা করেছিলেন। এদিকে বিজেপির সাংসদ সঞ্জয় জয়সওয়াল বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রসন্ন করতে নাকি মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।