...
...
Next Story

WB Winter Forecast till 10th February: শীত ফিরছে বাংলায়! মেঘ কাটলে ঢুকবে উত্তুরে হাওয়া, পড়বে পারদ, কতদিন থাকবে ঠান্ড

শীত ফিরছে পশ্চিমবঙ্গে। মেঘ কাটলেই ঢুকবে উত্তুরে হাওয়া। তার জেরে পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় পড়বে পারদ। কতদিন থাকবে ঠান্ডা? সেইসঙ্গে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কোন কোন জেলায় ঘন কুয়াশা পড়বে?

Published on: Feb 4, 2026, 15:58:35 IST
Advertisement

আবারও 'সে' ফিরে আসছে। তবে এ যাত্রায় আর বেশিদিন থাকবে না। দিনকয়েকের জন্যই পশ্চিমবঙ্গের শীতের প্রত্যাবর্তন হতে চলেছে শীতের। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। তারপর অবশ্য রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না।

কখন-কখন ঠান্ডা লাগবে?

পশ্চিমবঙ্গে কিছুটা কামব্যাক হতে চলেছে শীতের। (ছবি সৌজন্যে পিটিআই)
পশ্চিমবঙ্গে কিছুটা কামব্যাক হতে চলেছে শীতের। (ছবি সৌজন্যে পিটিআই)

আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গে মেঘ ঢুকেছে। সেই মেঘ কেটে গেলেই রাজ্যে কিছুটা দাপট বাড়বে উত্তুরে হাওয়ার। আর তাতে ভর করেই পারদ পড়বে পশ্চিমবঙ্গের জেলায়-জেলায়। তবে সেটার অর্থ মোটেও জাঁকিয়ে শীত নয়। অর্থাৎ জানুয়ারির গোড়ার দিকে যেমন হাড়কাঁপানো শীত ছিল, সেরকম হবে না। কিন্তু মোটামুটি হালকা শীত থাকবে। দিনের বেলায় শীতের তেমন অনুভূতি মিলবে না। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীত থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।

আবহাওয়া কি শুষ্ক থাকবে?

তারইমধ্যে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত উত্তরবঙ্গ (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) এবং দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।

কোন কোন জেলায় কুয়াশা পড়তে হবে?

আবার গত কয়েকদিনের মতো এখনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে না। বৃহস্পতিবার সকালের দিকে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে হালকা থেকে কুয়াশা পড়বে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe