Deepika Padukone 2nd Baby: টিনসেল টাউনের বাতাসে এখন শুধু খুশির খবর। মেয়ে ‘দুয়া’-র বয়স এখনও দুই হয়নি, তার আগেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা সেরে ফেলেছেন রণবীর-দীপিকা। রবিবার জল্পনায় সিলমোহর দিয়ে দীপিকা জানিয়ে দেন, পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। কিন্তু গর্ভাবস্থার মাঝপথেও কাজ থেকে বিরতি নেননি দীপিকা। বরং অল্লু অর্জুনের বিপরীতে ‘রাকা’ ছবির সেটে এখন পুরোদমে অ্যাকশন মুডে রয়েছেন তিনি।

বেবি বাম্প নিয়ে অ্যাকশন করবেন দীপিকা
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দীপিকা তাঁর গর্ভাবস্থার পুরো সময়টাই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবিতে তাঁকে বেশ কিছু ‘ইনটেন্স অ্যাকশন সিকোয়েন্স’ করতে হচ্ছে। আল্লু অর্জুন এবং দীপিকার এই জুটিকে দেখার জন্য এমনিতেই মুখিয়ে ছিল দর্শক, তার ওপর দীপিকার এই পেশাদারিত্ব সবাইকে অবাক করে দিয়েছে। নির্মাতারা যদিও নিরাপত্তার সবরকম ব্যবস্থা রেখেছেন, তবুও দীপিকা নিজে স্টান্ট করার ব্যাপারে আপোস করছেন না।
শাহরুখের সঙ্গেও বাকি শ্যুট
শুধু ‘রাকা’ নয়, শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত ছবি ‘কিং’-এরও কিছু অংশের শুটিং বাকি রয়েছে দীপিকার। ছবির রিলিজ ডেট যাতে পিছিয়ে না যায়, তাই তড়িঘড়ি শুটিং শেষ করতে চান অভিনেত্রী। সূত্রের দাবি, ‘দীপিকা তাঁর শিডিউল নিয়ে ভীষণ সচেতন। গর্ভাবস্থার পুরো সময়টাতেই তিনি কাজ চালিয়ে যাবেন বলে স্থির করেছেন।’
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা
{{/usCountry}}সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা
{{/usCountry}}রবিবার রণবীর ও দীপিকা একটি যৌথ পোস্ট করেন, যেখানে বড় মেয়ে দুয়া-কে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে থাকতে দেখা গিয়েছে। ছবির সঙ্গে কোনও ক্যাপশন নয়, শুধু লাল হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন দীপিকা। দুয়া এবার দায়িত্বশীল দিদি হতে চলেছে। এই মিষ্টি খবর প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কা চোপড়া, সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে পরিণীতি চোপড়া— বলিপাড়ার সহকর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে।
দীপবীরের অটুট বন্ধন
২০১৮ সালে ইতালিতে রাজকীয় বিয়ে, তারপর ২০২৪-এর সেপ্টেম্বরে মেয়ে দুয়া-র জন্ম। দীপিকা বারবার প্রমাণ করেছেন তিনি কেবল একজন সফল অভিনেত্রী নন, একজন লড়াকু মা-ও। ভরা প্রেগন্যান্সিতে এই ‘খতরনাক’ অ্যাকশন কি তবে বলিউডে দীপিকার নাম আরও একবার সোনার অক্ষরে লিখে রাখবে? ভক্তরা অন্তত সেই আশাতেই দিন গুনছেন। সূত্রের খবর, প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা। দুয়ার ভাই বা বোনুর অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি।