...
...
Next Story

Aratrika Maity: অ্য়াবস না বাইসেপস? কেমন পুরুষ পছন্দ আরাত্রিকার? অবাক করবে উজির জবাব!

আরাত্রিকা মাইতি মানেই এখন দর্শকদের ড্রয়িং রুমের প্রিয় ‘উজি’। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-য় তাঁর অভিনয় বেশ নজর কাড়ছে। কিন্তু পর্দার উজির মনের মানুষের খবর কী? ‘গোপন’ তথ্য ফাঁস করে নেটিজেনদের চমকে দিয়েছেন অভিনেত্রী।

Published on: Apr 21, 2026, 11:51:04 IST
Advertisement

টলিপাড়ার হিট নায়িকাদের মধ্যে আরাত্রিকা মাইতি এখন প্রথম সারিতে। ‘খেলনা বাড়ি’-র মিতুল হোক বা ‘মিঠিঝোরা’-র রাইপুর্ণা— দর্শকদের মনে জায়গা করে নিতে তিনি সিদ্ধহস্ত। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে তিনি উজির চরিত্রে অভিনয় করছেন। তবে এবার অভিনয় নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বড় মন্তব্য করলেন সদ্য কুড়ির গণ্ডি পার করা নায়িকা।

অ্য়াবস না বাইসেপস? কেমন পুরুষ পছন্দ আরাত্রিকার? অবাক করবে উজির জবাব!
অ্য়াবস না বাইসেপস? কেমন পুরুষ পছন্দ আরাত্রিকার? অবাক করবে উজির জবাব!

অ্যাবস নয়, বাইসেপসও নয়!

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন আরাত্রিকা। সেখানে প্রশ্ন ছিল— তাঁর কেমন পুরুষ পছন্দ? মাসকুলার বডি, সিক্স প্যাক অ্যাবস নাকি চওড়া বাইসেপস? সবকটি অপশনকেই ডিলিট করে দিয়ে আরাত্রিকা এক অদ্ভুত উত্তর দিলেন। তিনি একটি জনপ্রিয় কোরিয়ান ড্রামার ক্লিপ শেয়ার করে লিখলেন, ‘A man who doesn’t kill my inner child’। অর্থাৎ, তাঁর জীবনের সেই বিশেষ মানুষটি হবেন এমন কেউ, যিনি তাঁর ভিতরের শৈশবটাকে বাঁচিয়ে রাখবেন। শারীরিক গঠনের চেয়ে মনের মিল এবং সহমর্মিতাই যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।

জনপ্রিয় সেই কে-ড্রামায় ধরা পড়েছে নায়ক-নায়িকার বৃষ্টিভেজা রোম্যান্সের দৃশ্য। তবে সেই ভালোবাসা শরীর-সর্বস্ব নয়। বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে নাচে মেতে উঠেছেন দুজনে। এক অনাবিল হাসি আর আনন্দ মিশে রয়েছে সেখানে।

আর্য অতীত, অভিষককে মন দিয়েছেন?

একই পাড়ার বাসিন্দা

মজার বিষয় হলো, অভিষেক এবং আরাত্রিকা একে অপরের পূর্ব পরিচিত। শুধু সহকর্মী নন, তাঁরা এক সময় রানিকুঠিতে একই পাড়ার থাকতেন দুজনে। হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, ‘উজি-ঋষি জুটির জন্য সামাজিক মাধ্যমে ভক্তদের অফুরান ভালোবাসা এবং কমেন্টে তিনি আপ্লুত। আরাত্রিকা বললেন, ‘অনেক জায়গাতেই দেখি, লোকে বলে তোমরা প্লিজ প্রেম করো, তোমরা বিয়ে করো। আসলে উজি-ঋষির প্রতি মানুষের এই ভালোবাসা। দর্শক অনস্ক্রিনে ভালোবাসা দেখলে বাস্তবেও একাত্ম হয়ে যায়। মনে করে ইশ! যদি বাস্তবেও এটা হত। অনেক জায়গায় শো করতে গেলেও শুনি তুমি আর অভিষেকদা প্রেম করো। হয়ত ওদের আমাদের কেমিস্ট্রিটা ভালো লাগছে বলেই এমনটা বলে। এটা তো অভিনেতা হিসাবে আমাদের সার্থকতা, তাই না?’

ক্যামেরার সামনে দুজনেই একে অপরকে ‘খুব ভালো বন্ধু’ বলে দাবি করেছেন। বাকিটা সময় বলবে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe