Amitabh Bachchan: বয়স কি শুধুই একটা সংখ্যা? অমিতাভ বচ্চনকে দেখলে এই প্রশ্নটা বারবার মাথায় আসে। জীবনের পড়ন্ত বিকেলেও তাঁর তেজ আর কাজের প্রতি নিষ্ঠা আজও তরুণ প্রজন্মের কাছে ঈর্ষণীয়। সম্প্রতি নিজের ব্লগ এবং সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে এক বিশেষ বার্তা দিয়েছেন শাহেনশাহ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সুস্থ থাকতে হলে শরীর এবং মনের অলসতাকে চিরতরে বিদায় দিতে হবে।

মোবাইল বডি, মোবাইল মাইন্ড
অমিতাভর কথায়, ‘শরীর এবং মনকে কখনও স্থির হতে দেবেন না। তাদের সচল (Mobile) রাখাটাই আসল চ্যালেঞ্জ।’ তিনি মনে করেন, মানুষ যখনই ভাবেন যে তিনি ক্লান্ত বা তাঁর কাজ ফুরিয়ে গিয়েছে, তখনই বার্ধক্য তাঁকে গ্রাস করে। অমিতাভ নিজে প্রতিদিন নিয়ম মেনে যোগব্যায়াম করেন এবং প্রচুর পড়াশোনা করেন। তাঁর মতে, নতুন কিছু শেখার চেষ্টা মনকে সচল রাখে, আর নিয়মিত শারীরিক সঞ্চালন শরীরকে জং ধরতে দেয় না।
অলসতাই বড় শত্রু
অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, আধুনিক জীবনযাত্রা আমাদের অলস করে দিচ্ছে। কিন্তু সাফল্যের কোনো শর্টকাট নেই। তিনি নিজে এখনও সেটে সবার আগে পৌঁছান এবং স্ক্রিপ্ট মুখস্থ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দেন। এই মানসিক দৃঢ়তাই তাঁকে বার্ধক্যের গ্লানি থেকে দূরে রেখেছে। বিগ বি-র এই ‘মোবাইল’ থাকার পরামর্শ এখন নেটপাড়ায় ভাইরাল।
অনুপ্রেরণা যখন বচ্চন
{{/usCountry}}অনুপ্রেরণা যখন বচ্চন
{{/usCountry}}১৯৬৯ সালে শুরু হয়েছিল তাঁর সফর। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বলিউডের সিংহাসন ধরে রেখেছেন। বারবার চোট পেয়েছেন, মারণ রোগের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু দমে যাননি। ভক্তরা বলছেন, অমিতাভর এই বার্তা কেবল শরীরচর্চার কথা বলে না, বরং জীবনকে ইতিবাচকভাবে দেখার এক গভীর দর্শনও শেখায়।
কর্মক্ষেত্রে, অমিতাভকে শেষবার দেখা গিয়েছিল কাল্কি ২৮৯৮ এডি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসান। সাই-ফাই নাটকে বিগ বি-র অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে হৃদয় জয় করে নেয় এবং ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটিরও বেশি আয় করে ব্যাপক সাফল্য অর্জন করে। বর্তমানে তিনি ছবির সিক্যুয়েলের শুটিং করছেন।