Ahaan Panday-Mohit Suri Back together: বক্স অফিসে ‘সাইয়ারা’র সেই অবিশ্বাস্য উন্মাদনা এখনও ফিকে হয়নি। ভারতীয় সিনেমার ইতিহাসের সবথেকে সফল রোমান্টিক ছবি হিসেবে ৫৭৭ কোটির ব্যবসা করে রাতারাতি আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন আহান পাণ্ডে। এবার সেই সাফল্যের রেশ টেনেই পরিচালক মোহিত সুরি এবং আহান ফের একসঙ্গে কাজ করতে চলেছেন।

আদিত্য চোপড়ার পরামর্শ
শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের (YRF) পরবর্তী এই প্রজেক্টের নেপথ্যে রয়েছে খোদ আদিত্য চোপড়ার মস্তিষ্ক। মোহিত সুরি প্রথমে ভিন্ন ঘরানার একটি অসম প্রেমের চিত্রনাট্য নিয়ে ভাবলেও, আদিত্যই তাঁকে পরামর্শ দেন আহানের সাথে আরও একটি রোমান্টিক মিউজিক্যাল ড্রামা তৈরি করার। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আহানকে এই ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে।
আহানের ব্যস্ততা ও নতুন প্রস্তুতি
বর্তমানে আহান আলি আব্বাস জাফরের একটি অ্যাকশন-রোমান্স ছবির শুটিংয়ে ব্যস্ত থাকলেও, বছরের শেষেই মোহিত সুরির এই নতুন ছবির কাজ শুরু করবেন। মোহিত এখন আহানের ইমেজের সাথে সামঞ্জস্য রেখে চিত্রনাট্যটি পুনরায় ঘষামাজা করছেন। ‘সাঁইয়ারা’র পর এই জুটির থেকে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
আহানের অস্ত্রোপচার এবং লাইমলাইট থেকে গায়েব
২০২৫ সালের ব্লকবাস্টার ছবি ‘সাঁইয়ারা’। আর এই এক ছবিতেই রাতারাতি সুপারস্টার হয়ে উঠেছেন তরুণ অভিনেতা আহান পান্ডে। কিন্তু যখন চারদিকে সাফল্যের উদযাপন, তখন ক্যামেরার আড়ালে দীর্ঘসময় থাকলেন আহান। মাসখানেক আগেই অভিনেতা জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। সেই সময় তাঁর কাঁধের হাড় সরে গিয়েছিল। দীর্ঘদিন সেই পুরনো চোট নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু পরবর্তী অ্যাকশন ছবির প্রস্তুতির জন্য এই সমস্যা মেটানো জরুরি ছিল। এখন পুরোপুরি সুস্থ অভিনেতা।
সাঁইয়ারা প্রসঙ্গে
{{/usCountry}}সাঁইয়ারা প্রসঙ্গে
{{/usCountry}}২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হওয়ার পাশাপাশি এটি এখন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবথেকে বেশি কামানো রোমান্টিক ছবি। আর এই ছবির হাত ধরেই বলিউডে রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন দুই নবাগত— আহান পাণ্ডে এবং অনীতা পাড্ডা।
ছবির গল্প আবর্তিত হয়েছে এক লড়াকু সংগীতশিল্পী ‘কৃষ’ (আহান) এবং এক উঠতি সাংবাদিক ও কবি ‘বাণী বাত্রা’র (অনীতা) প্রেমকে কেন্দ্র করে। তাঁদের সম্পর্কের টানাপোড়েন, স্ট্রাগল আর শেষমেশ প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়ার গল্পই বুঁদ করে রেখেছিল তরুণ প্রজন্মকে। বিশেষ করে আহান ও অনীতার পর্দার রসায়ন সমালোচক থেকে দর্শক— সবারই প্রশংসা কুড়িয়েছে।
বক্স অফিসের লড়াই শেষ করে ‘সাইয়ারা’ এখন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ (Netflix) দাপিয়ে বেড়াচ্ছে।