...
...
Next Story

উৎসবের পর এবার সৃজন! বাড়ি থেকে বেরিয়েই নিখোঁজ টলিউডের চিত্রগ্রাহক

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের অন্তর্ধানের পর এবার টলিপাড়ার দুশ্চিন্তা বাড়ালেন নবীন চিত্রগ্রাহক সৃজন বিশ্বাস। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ তিনি।

Published on: Apr 10, 2026, 17:44:54 IST
Advertisement

টলিউড ইন্ডাস্ট্রিতে উদ্বেগের ছায়া ক্রমেই দীর্ঘ হচ্ছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর পর বন্ধ দুটো সিরিয়াল। কর্মহীন বহু। সেই নিয়ে উদ্বেগের মাঝেই এবার নিখোঁজ হলেন সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা থেকে তাঁর কোনও হদিস পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্টুডিয়ো পাড়ায়। এর আগে গত ২ মার্চ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। এখনও কোনওরকম সূত্র মেলেনি উৎসবকে নিয়ে। সেই ঘটনার এক সপ্তাহের মধ্য়েই ফের নিঁখোজ আরও এক কুশীলব।

উৎসবের পর এবার সৃজন! বাড়ি থেকে বেরিয়েই নিখোঁজ টলিউডের চিত্রগ্রাহক
উৎসবের পর এবার সৃজন! বাড়ি থেকে বেরিয়েই নিখোঁজ টলিউডের চিত্রগ্রাহক

বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি

পরিচালক মৈনাক গুহ সমাজমাধ্যমে সৃজনের নিখোঁজ হওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে আনেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় সৃজন হাবরার বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাঁর পরনে ছিল একটি হলুদ রাউন্ড নেক টি-শার্ট এবং হাফ প্যান্ট, পায়ে কিটো জুতো। সৃজনের ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। সৃজনের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, যে ধরণের পোশাক পরে তিনি বেরিয়েছিলেন, তাতে মনে হয় না তিনি দূরে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছেন। স্থানীয় পুলিশ ও হাবরা থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

এক সপ্তাহেও মেলেনি উৎসবের খোঁজ

সৃজনের নিখোঁজ হওয়ার খবরের মাঝেই উৎসব মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্য আরও গভীর হচ্ছে। উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ব্যাঙ্কের কাজে নিমতায় গিয়েছিলেন পরিচালক। শেষবার দুপুরের দিকে তাঁর সঙ্গে কথা হয়েছিল, তখন তিনি ব্যাঙ্কেই ছিলেন। তারপর থেকেই তাঁর ফোন সুইচড অফ। এক সপ্তাহ পার হয়ে গেলেও উৎসবের কোনও খোঁজ না পাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর পরিবার ও ইন্ডাস্ট্রি চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।

রাহুলের মৃত্যু এবং সেটের নিরাপত্তাহীনতা নিয়ে যখন শিল্পী ফোরাম ও টেকনিশিয়ান ফেডারেশনের মধ্যে সংঘাত তুঙ্গে, তখন একের পর এক কলাকুশলীর এভাবে নিখোঁজ হওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। উৎসবের স্ত্রীর বয়ানে যেমন নেটিজেনদের একাংশ ‘অসংগতি’ খুঁজছেন, তেমনই সৃজনের নিখোঁজ হওয়া নিয়ে অনেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।

ইন্ডাস্ট্রির আর্তি

সৃজন বিশ্বাসের খোঁজ পেতে ইতিমধ্যেই সমাজমাধ্যমে দুটি ফোন নম্বর শেয়ার করা হয়েছে (8017022667 অথবা 9836995696)। পরিচালক মৈনাক গুহ সহ অন্য শিল্পীরা এই পোস্টটি শেয়ার করে সাধারণ মানুষের সাহায্য চেয়েছেন। এই নিখোঁজ সংবাদ টলিপাড়ার পরিবেশকে আরও ভারী করে তুলেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe