...
...
Next Story

বক্সঅফিসে 'ভূত বাংলা'র দাপট! অক্ষয়-প্রিয়দর্শনের এই ছবি ৯ দিনে কত কোটি ঘরে তুলল?

অক্ষয় কুমারের ছবি ‘ভূত বাংলা’ ১০০ কোটির অঙ্ক পার করেছে। অভিনেতার এই হরর কমেডিটি দর্শকদের কাছ থেকে ভাবে ইতিবাচক সাড়া পাচ্ছে। ছবিটি নয় দিনে ১০০.৯৮ কোটি টা আয় করেছে। দ্বিতীয় রবিবারে, ছবিটি ১৩ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে।

Published on: Apr 26, 2026, 09:27:07 IST
Advertisement

অক্ষয় কুমারের ছবি ‘ভূত বাংলা’ ১০০ কোটির অঙ্ক পার করেছে। অভিনেতার এই হরর কমেডিটি দর্শকদের কাছ থেকে ভাবে ইতিবাচক সাড়া পাচ্ছে। ছবিটি নয় দিনে ১০০.৯৮ কোটি টা আয় করেছে। দ্বিতীয় রবিবারে, ছবিটি ১৩ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে। 'ভূত বাংলা' ছবির মাধ্যমে বহু বছর পর অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন জুটি ফিরেছে। আশা করা হচ্ছে, আগামী দিনগুলোতে ছবিটি বেশ ভালোই আয় করবে।

'ভূত বাংলা'র বাজেট

বক্সঅফিসে 'ভূত বাংলা'র দাপট! অক্ষয়-প্রিয়দর্শনের এই ছবি ৯ দিনে কত কোটি  ঘরে তুলল?
বক্সঅফিসে 'ভূত বাংলা'র দাপট! অক্ষয়-প্রিয়দর্শনের এই ছবি ৯ দিনে কত কোটি ঘরে তুলল?

রিপোর্ট অনুযায়ী, ‘ভূত বাংলা’র নির্মাতারা ১২০ কোটি টাকা খরচ করেছেন ছবিটি বানাতে। ছবিটি মাত্র নয় দিনেই ১০০ কোটি টাকা আয় করেছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই এটি তার বাজেট ছাড়িয়ে যাবে। দ্বিতীয় রবিবারেই ছবিটি উল্লেখযোগ্য আয় করতে পারে বলে অনেকে অনুমান করছেন। সবার নজর এখন রবিবারের সংগ্রহের দিকে।

স্যাকনিল্কের একটি প্রতিবেদন অনুসারে ছবিটি শনিবার অর্থাৎ নবম দিনে ৯.৯৮ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ছবিটি ৮ লক্ষ দিয়ে খাতা খুলেছে। ফলে ১০০ কোটিকে ছাড়িয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, ছবিটি রবিবার ১৩ থেকে ১৫ কোটি টাকা আয় করবে। ১৭ই এপ্রিল মুক্তি পাওয়া 'ভূত বাংলা' প্রথম সপ্তাহে ৮৪ কোটি টাকা আয় করেছে। ছবিটি ১২ কোটিরও বেশি টাকা দিয়ে শুরু হয়েছিল এবং সপ্তাহান্তেও ভালো ব্যবসা করেছিল। এবার দ্বিতীয় সপ্তাহে ভূত বাংলা' অবিনাশ তিওয়ারি ও মেধা শঙ্করের ছবি গিনি ওয়েডস সানি ২'-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে, অক্ষয়ের ছবিটি তুলনামূলক ভাবে ভালো ব্যবসা করছে। এই সপ্তাহে ছবিটি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারে।

কাজের সূত্রে, অক্ষয় কুমারকে আসন্ন ছবি 'হাইওয়ান'-এ একটি খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। 'হাইওয়ান' হল মালয়ালম ছবি ‘ওগ্রাম’-এর হিন্দি রিমেক। এই ছবিতে সইফ আলি খানকে দেখা যাবে। ছবিটি এই বছর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। তাছাড়াও অক্ষয়ের হাতে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' নামে আরও একটি ছবি রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe