...
...
Next Story

Bhoot Bangla BO Day 7: বক্স অফিসে সুদিন ফিরল অক্ষয়ের! ১০০ কোটির মাইলস্টোন থেকে কত দূরে ভূত বাংলা?

Bhoot Bangla Box Office Collection Day 7: অক্ষয় কুমারের জন্য সময়টা সত্যিই ম্যাজিক্যাল যাচ্ছে! দীর্ঘ খরা কাটিয়ে হরর-কমেডি ঘরানায় তাঁর রাজকীয় প্রত্যাবর্তন যে দর্শক দু’হাত ভরে গ্রহণ করেছে, তার প্রমাণ দিল ‘ভূত বাংলা’ (Bhooth Bangla)। প্রথম সপ্তাহের শেষে ছবির কালেকশন ১০০ কোটির দোরগোড়ায়।

Published on: Apr 24, 2026, 07:10:12 IST
Advertisement

Booth Bangla Box Office Collection Day 7: বক্স অফিসে লক্ষ্মীলাভের মুখ দেখছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শন ও অক্ষয় জুটির দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘ভূত বাংলা’ প্রেক্ষাগৃহে রীতিমতো দাপট দেখাচ্ছে। মুক্তির মাত্র ৭ দিনেই অর্থাৎ প্রথম সপ্তাহের শেষে ভারতের বাজারে এই ছবির আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি টাকা। ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা এখন শুধু সময়ের অপেক্ষা।

বক্স অফিসে সুদিন ফিরল অক্ষয়ের! ১০০ কোটির মাইলস্টোন থেকে কত দূরে ভূত বাংলা? (ANI)
বক্স অফিসে সুদিন ফিরল অক্ষয়ের! ১০০ কোটির মাইলস্টোন থেকে কত দূরে ভূত বাংলা? (ANI)

সাফল্যের নেপথ্যে ‘প্রিয়দর্শন’ ম্যাজিক:

‘ভুলভুলাইয়া’-র সেই নস্ট্যালজিয়া আবারও ফিরিয়ে এনেছেন অক্ষয়-প্রিয়দর্শন জুটি। ট্রেড অ্যানালিস্টদের মতে, ওয়ার্কিং ডে-তেও ছবির টিকিট বিক্রির হার ছিল সন্তোষজনক। সপ্তম দিনে এসেও দর্শক সমাগম প্রমাণ করে দিয়েছে যে, নির্মল কমেডি আর রহস্যের মিশেল থাকলে দর্শকরা আজও অক্ষয়কে ভরসা করেন।

১০০ কোটির লক্ষ্যমাত্রা:

যে গতিতে ছবিটি এগোচ্ছে, তাতে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই এটি ১০০ কোটির মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। সপ্তাহান্তের ছুটিতে (Weekend) বড় কোনো রিলিজ না থাকায় ‘ভূত বাংলা’র আয় আরও বাড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদেরৃ

বিশ্বজুড়ে দাপট:

কেবল ভারতেই নয়, বিদেশের বাজারেও অক্ষয় ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। বিশ্বব্যাপী গ্রস কালেকশন ধরলে ছবিটি ইতিমধ্যেই বড় মাপের সাফল্যের মুখ দেখেছে। ফ্লপের তকমা ঝেড়ে ফেলে অক্ষয়ের এই কামব্যাক টিনসেল টাউনে এখন হট টপিক।

কারা অভিনয় করল?

শুধু অক্ষয় কুমার একাই নন, ‘ভূত বাংলা’র সাফল্যের পিছনে রয়েছে এক শক্তিশালী স্টারকাস্ট। প্রিয়দর্শন তাঁর এই ছবির জন্য এমন কিছু অভিনেতাকে বেছে নিয়েছেন, যাঁদের কমিক টাইমিং এককথায় অনবদ্য। রাজপাল যাদব, পরেশ রাওয়াল, ওয়ামিকা গাব্বি,সরমন যোশিরা পর্দায় নিজেদের অভিনয়ের ছাপ রেখেছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe