বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ২০১৪ সালে তাঁর প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’- এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। ছবিটির শ্যুটিং চলাকালীন, বিমানবন্দরে অভিনেত্রী একটি 'অস্বস্তিকর' মুহূর্তের সম্মুখীন হন। তাঁর তৎকালীন দেহরক্ষী, জিশান কুরেশি, জানান কীভাবে বিমানবন্দরের কর্মীরা তাঁকে ঘিরে ধরেছিলেন, যা দেখে তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন।

স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জিশান ২০১৪ সালের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, যখন তিনি আলিয়ার সঙ্গে কাজ করতেন। তিনি জানান যে, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর শ্যুটিংয়ের জন্য বিদেশে যাওয়ার পথে বিমানবন্দরে আলিয়া একটি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। তিনি বলেন, ইমিগ্রেশন সম্পন্ন করার পর আলিয়া এক কোণে দাঁড়ালে বিমানবন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর ছবি তোলার জন্য এগিয়ে আসেন।
তিনি বলেন, ‘কাস্টমস অফিসার এবং এয়ারপোর্টের কর্মীরা দেখলেন যে আলিয়া ভাট একা ছিলেন, তাঁর সঙ্গে কোনও কর্মী, দেহরক্ষী বা ম্যানেজার ছিল না, কারণ আমরা তখনও লাইনে দাঁড়িয়ে ছিলাম। এক মিনিটের মধ্যেই তাঁরা উত্তেজনার সঙ্গে ওঁকে ঘিরে ধরে এবং বলতে থাকে, ‘ম্যাডাম, একটা ছবি চাই, শুধু একটা ছবি’। সকলে মিলে ওঁরা একেবারে ঘিরে ধরেছিল। বেচারি একদম হাত আর পা গুটিয়ে দাঁড়িয়ে ছিল, ভয়ে ভয়ে।’
তিনি আরও জানান যে, তাঁর এয়ারপোর্টের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আলিয়ার কাছে ছুটে যান এবং তাদের ধমক দেন। তাঁর কথায়, ‘ওঁরা সবাই শিক্ষিত লোক ছিল, কিন্তু ওকে ঘিরে ধরেছিল এবং ছবি তোলার জন্য ওর কাঁধ ও গলায় হাত রাখার চেষ্টা করছিল। যখন আমি ওঁদের সরিয়ে দিয়ে ধমক দিলাম, তখন আমি বললাম যে, যদি কোনও মেয়ে একা দাঁড়িয়ে থাকে, তাহলে অন্তত কিছুটা দূরত্ব বজায় রাখুন। ও পর্দার নায়িকা ঠিকই, কিন্তু ও একজন মেয়েও বটে। এরপর, আমি আলিয়াকে ঠিকঠাক ভাবে এগিয়ে দিই।’ জিশান বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানীর সঙ্গে কাজ করেন।
আলিয়া ভাটের আসন্ন চলচ্চিত্র সম্পর্কে
{{/usCountry}}তিনি আরও জানান যে, তাঁর এয়ারপোর্টের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আলিয়ার কাছে ছুটে যান এবং তাদের ধমক দেন। তাঁর কথায়, ‘ওঁরা সবাই শিক্ষিত লোক ছিল, কিন্তু ওকে ঘিরে ধরেছিল এবং ছবি তোলার জন্য ওর কাঁধ ও গলায় হাত রাখার চেষ্টা করছিল। যখন আমি ওঁদের সরিয়ে দিয়ে ধমক দিলাম, তখন আমি বললাম যে, যদি কোনও মেয়ে একা দাঁড়িয়ে থাকে, তাহলে অন্তত কিছুটা দূরত্ব বজায় রাখুন। ও পর্দার নায়িকা ঠিকই, কিন্তু ও একজন মেয়েও বটে। এরপর, আমি আলিয়াকে ঠিকঠাক ভাবে এগিয়ে দিই।’ জিশান বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানীর সঙ্গে কাজ করেন।
আলিয়া ভাটের আসন্ন চলচ্চিত্র সম্পর্কে
{{/usCountry}}আলিয়া তাঁর আসন্ন ছবি ‘আলফা’-র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। শিব রাওয়াইল পরিচালিত এই ছবিটি আদিত্য চোপড়ার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি। এতে আরও অভিনয় করেছেন শর্বরী, ববি দেওল এবং অনীল কাপুর। ছবিটি আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তাছাড়াও নায়িকার হাতে সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিটিও রয়েছে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। বিয়ের পর এই ছবির মাধ্যমে আলিয়া ও রণবীর একসঙ্গে কাজ করতে চলেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে ঘোষিত এই ছবিটি মূলত ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও, এখন এটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।