...
...
Next Story

Arijit-Rupanjana: ‘রূপাঞ্জনাদি, এই চরিত্র তুমিই করে দাও!’ আবদার ফেলতে পারেননি,কী বললেন অভিনেত্রী?

Arijit-Rupanjana: বলিউড থেকে টলিউড— তাঁর সুরের জাদুতে বুঁদ আপামর সঙ্গীতপ্রেমী। তিনি অরিজিৎ সিং। জন্মদিনের ঠিক একদিন পর, সোমবার টলিপাড়ার পরিচিত মুখ রূপাঞ্জনা মিত্রের একটি পোস্ট সমাজমাধ্যমে নতুন করে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিচালক অরিজিতের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী।

Published on: Apr 27, 2026, 10:30:41 IST
Advertisement

অরিজিৎ সিং মানেই মাটির কাছাকাছি থাকা এক মানুষ। যাঁর কাছে খ্যাতি বা গ্ল্যামারের চেয়েও বড় হলো শিকড় আর সম্পর্কের টান। গত ২৬ এপ্রিল ছিল মুর্শিদাবাদের এই গর্বের মানুষের জন্মদিন। গোটা দুনিয়া যখন রবিবারই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বেছে নিলেন সোমবারকে। তবে একদিন দেরিতে হলেও, রূপাঞ্জনা যে স্মৃতিটি শেয়ার করলেন, তা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

‘রূপাঞ্জনাদি, এই চরিত্র তুমিই করে দাও!’ আবদার ফেলতে পারেননি,কী বললেন অভিনেত্রী?
‘রূপাঞ্জনাদি, এই চরিত্র তুমিই করে দাও!’ আবদার ফেলতে পারেননি,কী বললেন অভিনেত্রী?

স্মৃতির পাতায় অরিজিৎ ও রূপাঞ্জনা:

একটি পুরনো সেলফি পোস্ট করে রূপাঞ্জনা ফিরে গিয়েছেন ফেলে আসা দিনে। ছবির ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে এটি কোনও শুটিং ফ্লোর বা গ্রামীণ প্রেক্ষাপট। রূপাঞ্জনা জানান, অরিজিৎ নিজেই তাঁকে একটি বিশেষ কাজের জন্য প্রস্তাব দিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘অরিজিতের একটি ছায়াছবিতে আমাকে ফোন করে ডেকে বলেছিল— রূপাঞ্জনাদি, তুমি এই চরিত্রটি করে দাও।’ একজন বিশ্বখ্যাত গায়কের এই সারল্য আর ভরসাই যেন রূপাঞ্জনার কাছে সবথেকে বড় পাওনা। কোন ছবি বা কোন চরিত্র, সেই নিয়ে বিস্তারিত কিছু জানাননি অরিজিৎ।

জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা:

একদিন দেরিতে পোস্ট করলেও ছোট ভাইয়ের প্রতি দিদির ভালোবাসা ছিল অটুট। অরিজিৎ-কে শুভেচ্ছা জানিয়ে রূপাঞ্জনা লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা রইল.. ভালো থেকো, সবাইকে ভালো রেখো ভাই।” ইন্ডাস্ট্রিতে তাঁদের এই দিদি-ভাইয়ের অটুট রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরাও।

কেন এই পোস্ট স্পেশাল?

অরিজিৎ সিং ইদানীং অভিনয়ের পাশাপাশি পরিচালনা বা চলচ্চিত্র নির্মাণের দিকেও মন দিয়েছেন। অরিজিৎ এখনও পর্যন্ত দুটো ছবি পরিচালনা করেছেন। তাঁর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তি পায়নি। তার আগেই তিনি হিন্দিতে পরিচালনা করছেন ‘ভয়’। রূপাঞ্জনার এই পোস্টটি কোন প্রজেক্টের তা স্পষ্ট নয়। সেই প্রশ্ন থাকলেও, অরিজিতের জন্মদিনের হ্যাংওভার যে সোমবারও টলিপাড়ায় বজায় থাকল, তা বলাই বাহুল্য।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe