...
...
Next Story

Arijit Singh Education:'বৈজ্ঞানিক হবি?’ কার কথায় সায়েন্স ছাড়তে বাধ্য হন অরিজিৎ! আর্টসের ছাত্র, কী কী বিষয় ছিল গায়কের?

Arijit Singh Education: অরিজিৎ সিং মানেই মাটির কাছাকাছি থাকা এক মানুষ, যাঁর গানে গোটা বিশ্ব মজে। কিন্তু এই সুরের জাদুকর পড়াশোনাতেও মনোযোগী ছিলেন স্কুলজীবনে। একাদশ শ্রেণিতে সায়েন্স নিয়ে ভর্তি হন। একমাসেই মেটে সাধ।

Published on: Apr 13, 2026, 10:00:59 IST
Advertisement

Arijit Singh Education: আজ তাঁর কণ্ঠের দাপটে কাঁপছে বলিউড। কিন্তু অরিজিৎ সিং-এর জীবনটা অন্যরকম হতেই পারত। গিটারের বদলে তাঁর হাতে থাকতে পারত টেস্ট টিউব কিংবা মাইক্রোস্কোপ। স্কুলজীবনে অরিজিৎ-এর পছন্দের বিষয় ছিল বিজ্ঞান। সেই মতো একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তিও হয়েছিলেন। কিন্তু মাঝপথে সব সমীকরণ ওলটপালট হয়ে যায় মাত্র একটি প্রশ্নে!

'বৈজ্ঞানিক হবি?’ কার কথায় সায়েন্স ছাড়তে বাধ্য হন অরিজিৎ! আর্টসের ছাত্র গায়ক, কী কী বিষয় ছিল তাঁর
'বৈজ্ঞানিক হবি?’ কার কথায় সায়েন্স ছাড়তে বাধ্য হন অরিজিৎ! আর্টসের ছাত্র গায়ক, কী কী বিষয় ছিল তাঁর

বিজ্ঞানী হওয়ার স্বপ্নে জল ঢাললেন কে?

অরিজিৎ নিজেই এক পডকাস্টে এসে জানিয়েছেন, সায়েন্স নিয়ে পড়ার সময় তাঁর গানের শিক্ষক তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলেন, ‘তুই কি বড় হয়ে বৈজ্ঞানিক হবি?’ কারণ তেমনটা না হলে সায়েন্স নিয়ে সময় নষ্ট করার কী দরকার? বিজ্ঞান নিয়ে ভর্তি হওয়ার পর সঙ্গীতের রেওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল অরিজিৎ-এর। পড়ার চাপে দিনে আট ঘণ্টা তো দূর অস্ত, গান নিয়ে বসাই হয়ে ওঠেছিল দুষ্কর। তাই তাঁর গুরুর কথা শুনেই বিজ্ঞান ভুলে কলাবিভাগে অ্য়াডমিশন নেন অরিজিৎ।

আর্টসের ছাত্র অরিজিৎ: কী কী বিষয় ছিল তাঁর?

বিজ্ঞান ছাড়লেও পড়াশোনায় ফাঁকি দেননি তিনি। কলাবিভাগে এসে অরিজিৎ এমন সব বিষয় বেছে নিয়েছিলেন যা তাঁর সৃজনশীল সত্তাকে আরও শানিত করেছিল। ক্লাস টেনের পর ইতিহাস থেকে পিছু হঠানোর জেদ থেকেই শুরুতে বিজ্ঞান বেছেছিলেন, কিন্তু শেষমেষ তা সম্ভবপর হয়নি। তাঁর পাঠ্য তালিকায় ছিল:

ইতিহাস (History)

ভূগোল (Geography)

বাংলা ও ইংরেজি (আবশ্যিক)। অরিজিৎ সাফ জানিয়েছেন, এর মধ্য়ে তাঁর সবচেয়ে পছন্দের বিষয় হয়ে উঠেছিল দর্শন। যে বিষয়ের গভীরতা অরিজিৎ-এর জীবন দর্শকনকে প্রভাবিত করেছে।

বিজ্ঞান হারালেও সংগীত জগত কী পেল?

অরিজিতের কথায়, সেই সময় সায়েন্স ছাড়ার সিদ্ধান্তটা কঠিন মনে হলেও আজ বোঝা যায় সেটাই ছিল তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। সায়েন্সের জটিল ইকুয়েশন থেকে মুক্তি পেয়েই তিনি নিজেকে উজাড় করে দিতে পেরেছিলেন সুরের সাধনায়।

চলতি বছরই প্লে-ব্যাক জগত থেকে নিজের বিদায় ঘণ্টা বাজিয়েছেন অরিজিৎ। কারণ জীবনটা নিজের শর্তে বাঁচেন তিনি। এখনও পর্দায় অরিজিৎ-এর পূর্বে রের্কড করা বেশকিছু গান শোনা যাবে ঠিকই, কিন্তু নতুন করে কোনওরকম প্রতিশ্রুতি দিচ্ছেন না অরিজিৎ।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe