মঞ্চে তিনি থাকলে গিটারের ঝঙ্কার আর তাঁর দরাজ কণ্ঠই যথেষ্ট। কিন্তু সেই অরিজিৎ সিং যখন শ্রদ্ধাবনত হয়ে কিংবদন্তি আশা ভোঁসলের গান ধরেন, তখন শ্রোতাদের চোখের কোণ ভিজে উঠতে বাধ্য। সম্প্রতি অরিজিতের একটি পুরোনো কনসার্টের ভিডিও ক্লিপ ফেসবুকে নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে আশাজির গাওয়া চিরন্তন এক গানের কলি শোনা যাচ্ছে অরিজিতের জাদুকরী কণ্ঠে।

কোন সে আলোর স্বপ্ন নিয়ে
ভাইরাল হওয়া সেই ক্লিপে দেখা যাচ্ছে, এক জনাকীর্ণ স্টেডিয়ামে গিটার হাতে আশাজির জনপ্রিয় গান কোন সে আলোর স্বপ্ন নিয়ে গাইছেন অরিজিৎ। গায়কের নিজস্ব ঘরানায় আশার সুর যেন এক নতুন প্রাণ পেয়েছে। ভিডিওটি পুরোনো হলেও, সেটি দেখার পর নেটিজেনদের মনে হচ্ছে আশা ভোঁসলের জন্য এর চেয়ে ভালো শ্রদ্ধার্ঘ্য আর কী বা হতে পারে। এক ভক্ত লিখেছেন, ‘অরিজিতের গলায় আশাজির গান মানেই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘এই ভিডিওটি যতবার দেখি, ততবারই নস্টালজিক হয়ে পড়ি।’
সদ্য প্রয়াণের শোকাতুর আবহে
সম্প্রতি আশাজির প্রয়াণের খবরে সংগীত মহলে যে শোকের ছায়া নেমে এসেছিল, সেই আবহে এই থ্রো-ব্যাক ভিডিওটি যেন ক্ষতে প্রলেপ দেওয়ার মতো কাজ করছে। যদিও অনুষ্ঠানটি আগের, কিন্তু অরিজিতের কণ্ঠে সেই গানের আবেগ বুঝিয়ে দিচ্ছে যে নতুন প্রজন্মের কাছেও ‘আশা’র আলো কতটা উজ্জ্বল। জিয়াজগঞ্জের ভূমিপুত্র যে বরাবরই পুরোনো দিনের গানের কদর করেন, তা এই ভিডিওটি আরও একবার প্রমাণ করে দিল।
ভাইরাল নেটদুনিয়ায়
{{/usCountry}}ভাইরাল নেটদুনিয়ায়
{{/usCountry}}ফেসবুক রিলসে এই ছোট ক্লিপটি ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে। অরিজিতের গায়কী আর আশাজির সুরের সেই অমোঘ মেলবন্ধন দেখে আবেগঘন হয়ে পড়েছেন সংগীতপ্রেমীরা। গানের প্রতিটি ভাঁজে যেন লুকিয়ে রয়েছে এক বিষণ্ণতা আর আলোর স্বপ্ন।
গত রবিবার ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন আশা ভোঁসলে। শেষ হয় ভারতীয় ফিল্মি সঙ্গীতের একটা অধ্যায়। কিন্তু নিজের গায়েকীর মাধ্যমে আশা ভোঁসলে তাঁর কোটি কোটি ভক্ত হৃদয়ে চিরকাল অমর থাকবেন।