রবিবার তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের বয়ানে অসঙ্গতি থাকার কারণে উঠে এসেছে একাধিক প্রশ্ন। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। ফলে সবটা মিলিয়ে টলিউডের একদল অভিনেতা রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এবার পথে নামার ডাক দিয়েছেন।

কিন্তু এবার বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল মোশন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এই পদযাত্রার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ফোরামের সদস্যদের জ্ঞতার্থে প্রচারিত আগামী শনিবার চার তারিখ বিকেল চারটে থেকে, সদ্য ঘটে যাওয়া রাহুলের মর্মান্তিক পরিণতির প্রতিবাদে, একটা মিছিল করার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে W.B.M.P.A.F. কে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য Officially কোন আহ্বান জানানো হয়নি। আমরা সংগঠন হিসেবে এর আহ্বায়ক ও নই, এতে অংশগ্রহণকারী ও নই। তবে যদি কোন শিল্পী ব্যক্তিগত ভাবে এই মিছিলে অংশগ্রহণ করতে চান, তবে তা নিশ্চয়ই করতে পারেন। তাতে আমাদের সংগঠনের কোনও আপত্তি নেই।’
জানা গিয়েছে, আগামী শনিবার এই পদযাত্রায় নাকি অংশগ্রহণ করতে পারেন শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রানা সরকার -সহ আরও অনেকে।
প্রসঙ্গত, গতকাল প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সংক্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এখনও পর্যন্ত সেই পদক্ষেপ নেননি তাঁরা। তবে গতকাল প্রযোজনা সংস্থার কাছে জবাব চেয়ে আইনি নোটিশ পাঠানো হয় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে।
সেখানে লেখা হয়েছিল, 'গত কয়েক দিন ধরে এই মৃত্যুকে ঘিরে যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন স্ববিরোধী মন্তব্য করছেন তাতে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে সবাই। এতরকম স্ববিরোধী মন্তব্যের মাঝে হারিয়ে যাচ্ছে আসল প্রশ্ন গুলো, কেন রাহুল কে এই দুর্ঘটনায় পড়তে হল? তাহলে কি বিপদে পড়া যেকোনও শিল্পীকে বা কলাকুশলীকে বাঁচাবার কোন ব্যবস্থা প্রযোজকদের তরফ থেকে আগে থেকে করা হয়নি? এই বিপদজনক জায়গাতে শ্যুটিং করা হলই বা কেন? এরকম আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজছে ওঁর পরিবার, ওঁর বন্ধুরা, ওর গুণমুগ্ধ দর্শকরা আর আমরা ওঁর সহকর্মীরা।’
{{/usCountry}}সেখানে লেখা হয়েছিল, 'গত কয়েক দিন ধরে এই মৃত্যুকে ঘিরে যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন স্ববিরোধী মন্তব্য করছেন তাতে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে সবাই। এতরকম স্ববিরোধী মন্তব্যের মাঝে হারিয়ে যাচ্ছে আসল প্রশ্ন গুলো, কেন রাহুল কে এই দুর্ঘটনায় পড়তে হল? তাহলে কি বিপদে পড়া যেকোনও শিল্পীকে বা কলাকুশলীকে বাঁচাবার কোন ব্যবস্থা প্রযোজকদের তরফ থেকে আগে থেকে করা হয়নি? এই বিপদজনক জায়গাতে শ্যুটিং করা হলই বা কেন? এরকম আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজছে ওঁর পরিবার, ওঁর বন্ধুরা, ওর গুণমুগ্ধ দর্শকরা আর আমরা ওঁর সহকর্মীরা।’
{{/usCountry}}আরও বলা হয়, ‘আমরা তাই আমাদের W.B.M.P.A.F. এর তরফ থেকে এই দুর্ঘটনার বিষয়ে একটা স্বচ্ছ উত্তর চেয়ে ওই প্রযোজক সংস্থাকে চিঠি দিয়েছি। আশা করি তাঁরা আমাদের যথাযথ উত্তর দেবেন। যদি তাঁরা উত্তর না দেন তাহলে যথাযথ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর্টিস্টস্ ফোরাম’।