Shah Rukh Khan's Son Aryan: বলিউড সুপারস্টার শাহরুখ খান-এর বড় ছেলে আরিয়ান খান-কে আপনি সাধারণত ভীষণ গুরুগম্ভীর মেজাজেই দেখা যায়। কখনোই যেন মুখে থাকে না হাসি। কিন্তু এবার আরিয়ানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, আরিয়ান তার বন্ধুর বিয়েতে ‘জুতো চুরি’ রীতিকে দারুণভাবে উপভোগ করছেন। শুধু তাই নয়, টানাটানি করে জুতোটি ছিনিয়ে নিতেও সক্ষম হয়েছেন
কার জুতো চুরি রীতিতে অংশ নিলেন আরিয়ান?

ভিডিয়োতে দেখা যায়, বরের বন্ধু হিসেবে আরিয়ান খান কনের পক্ষের লোকজনের কাছ থেকে বন্ধুর জুতো বাঁচানোর চেষ্টা করছেন। এই মজার রীতিটিকে তিনি পুরোপুরি উপভোগ করছেন এবং তার মুখে হালকা হাসিও দেখা যাচ্ছে, যা সাধারণত খুব একটা দেখা যায় না। এমনকী সবশেষে একপ্রকার ভীষণ কসরতের শেষে সেটিকে হস্তগত করেন মেয়ের বাড়ির লোকেদের থেকে।
ভিডিয়ো ঘিরে মজার প্রতিক্রিয়া
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা মজার প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন লিখেছেন, ‘আরিয়ান কিন্তু ব্যাপারটাকে ভীষণ সিরিয়াসলি নিয়ে নিয়েছে।’ আরেকজন লেখেন, ‘আমি তো প্রথমে ভাবলাম এখানে বড়সড় ঝামেলা লেগেছে। তারপর দেখলাম জুতো নিয়ে টানাটানি!’ আবার আরেকজনরা লেখেন, ‘আমি তো ভাবলাম আমাদের বাড়িতেই বুঝি হয়, যাক আরিয়ানরাও তাহলে আমাদেরই মতো’!
আরিয়ান কি প্রেম করেন?
আপাতত অফিসিয়াল না হলেও, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে সম্পর্কে আছেন বলে খবর। এর আগে পাকিস্তানি অভিনেত্রী সাজল আলির সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
আরিয়ানের বলিউড ডেবিউ
জানিয়ে রাখা ভালো, আরিয়ান খান গত বছর বিনোদন জগতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড সিরিজে পরিচালক হিসেবে ডেবিউ করেন। এই সিরিজে লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা, রাঘব জুয়াল এবং ববি দেওল-সহ আরও অনেক তারকা অভিনয় করেছেন। এছাড়াও শাহরুখ খান, সলমন খান, আমির খান এবং রণবীর সিং এই সিরিজে কেমিও করেছেন। সিরিজটি Netflix-এ মুক্তি পেয়েছে।
{{/usCountry}}জানিয়ে রাখা ভালো, আরিয়ান খান গত বছর বিনোদন জগতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড সিরিজে পরিচালক হিসেবে ডেবিউ করেন। এই সিরিজে লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা, রাঘব জুয়াল এবং ববি দেওল-সহ আরও অনেক তারকা অভিনয় করেছেন। এছাড়াও শাহরুখ খান, সলমন খান, আমির খান এবং রণবীর সিং এই সিরিজে কেমিও করেছেন। সিরিজটি Netflix-এ মুক্তি পেয়েছে।
{{/usCountry}}কেন বাবার মতো অভিনয়ে এলেন না আরিয়ান?
আসলে শাহরুখের বড় ছেলের বরাবরই পরিচালনার দিকেই ভালোবাসা। এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান স্পষ্ট করে জানিয়েছিলেন যে, আরিয়ানের অভিনয়ে আসার কোনো পরিকল্পনা নেই। তিনি পরিচালনাতেই নিজের কেরিয়ার গড়তে চান। ব্যাডঅ্যাস অফ বলিউডের সাফল্যের পর, এখনো পর্যন্ত আরিয়ানের পরবর্তী প্রজেক্ট নিয়ে কোনো ঘোষণা করা হয়নি।
শাহরুখ খানের পরবর্তী কাজ
অন্যদিকে শাহরুখ খানের পরের কাজের কথা বলতে গেলে, তাঁর শেষ তিনটি ছবি মুক্তি পায় ২০২৩ সালে। সেই বছর এসেছিল পাঠান, জওয়ান, ডাঙ্কি। এরপর তাঁকে দেখা যাবে চলতি বছরে কিং-এ। যা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবির বিশেষত্ব হল, এতে শাহরুখ খানের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান-ও থাকবেন। বাবা-মেয়ে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখা দেবেন। এটি সুহানার দ্বিতীয় ছবি। এর আগে তিনি দ্য আর্চিজ-এ অভিনয় করেছিলেন, যা পরিচালনা করেছিলেন জোয়া আখতার। যদিও ছবিটি খুব বেশি প্রশংসা পায়নি, না প্রশংসিত হয়েছে সুহানার অভিনয়।
‘কিং’ ছবিতে শাহরুখ ও সুহানা ছাড়াও দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অভিষেক বচ্চন-রা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন।