বড় ধরনের ধাক্কা খেয়েছে সঙ্গীত জগৎ। ৯২ বছর বয়সি গায়িকা আশা ভোঁসলে, যিনি শত শত চলচ্চিত্রের গান গেয়েছেন এবং শাস্ত্রীয় সংগীতের ক্ষেত্রে একটি বিশেষ স্থান অর্জন করেছেন, তিনি এই বিশ্বকে বিদায় জানিয়েছেন। হৃদরোগ আক্রান্ত ও ফুসফুসের সংক্রমণের কারণে শনিবার তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল থেকে তাঁর অবস্থা আশঙ্কাজনক হতে শুরু করে।

গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে। সংবাদমাধ্যমকে জানান, ‘আজ আমার মা মারা গিয়েছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে সবাই এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এখানেই তিনি থাকতেন। এরপর বিকেল ৪টায় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।’
আশা ভোঁসলের মৃত্যুর পর বলিউড ইন্ডাস্ট্রিতে শোক বিরাজ করছে। আশা ভোঁসলে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন। শনিবার আশা ভোঁসলের নাতনি জনাইয়ের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল, ‘আমার ঠাকুমা আশা ভোঁসলে দুর্বলতা এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি আছেন। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য। চিকিৎসা চলছে এবং আমরা আশা করি সব ঠিক হয়ে যাবে। আমরা আপনাদের আপডেট দিতে থাকব।’
যদিও শোনা গিয়েছিল যে, শনিবার সন্ধ্যাবেলা আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয় শিল্পীর। নিজের অস্বস্তির কথা এক গৃহকর্মীকে জানিয়েছিলেন তিনি। তখনই হৃদ্ রোগে আক্রান্ত হন তিনি। এমনটাই খবর ছড়ায় হাসপাতাল সূত্রে।
আশা ভোঁসলে হলেন কিংবদন্তি গায়িকা প্রয়াত লতা মঙ্গেশকরের ছোট বোন। তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় ১২,০০০ এরও বেশি গান রেকর্ড করেছেন এবং পদ্মিনী এবং বৈজয়ন্তীমালার মতো দক্ষিণ ভারতীয় অভিনেত্রী থেকে শুরু করে মীনা কুমারী, মধুবালা, জিনাত আমান, কাজল এবং উর্মিলা মাতন্ডকর পর্যন্ত অনেক শীর্ষস্থানীয় অভিনেত্রীকে কণ্ঠ দিয়েছেন। ভোঁসলের কয়েকটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো', 'অভি না জাও ছোড়কর', 'ইন্তাহা হো গয়ি ইন্তেজার কি' ইত্যাদি। তিনি ২০২৩ সালে দুবাইতে তাঁর জন্মদিনে অনুষ্ঠিত একটি বিশেষ কনসার্ট 'Asha90: Live in Concert'-এ শেষবার পারফর্ম করেছিলেন।
{{/usCountry}}আশা ভোঁসলে হলেন কিংবদন্তি গায়িকা প্রয়াত লতা মঙ্গেশকরের ছোট বোন। তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় ১২,০০০ এরও বেশি গান রেকর্ড করেছেন এবং পদ্মিনী এবং বৈজয়ন্তীমালার মতো দক্ষিণ ভারতীয় অভিনেত্রী থেকে শুরু করে মীনা কুমারী, মধুবালা, জিনাত আমান, কাজল এবং উর্মিলা মাতন্ডকর পর্যন্ত অনেক শীর্ষস্থানীয় অভিনেত্রীকে কণ্ঠ দিয়েছেন। ভোঁসলের কয়েকটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো', 'অভি না জাও ছোড়কর', 'ইন্তাহা হো গয়ি ইন্তেজার কি' ইত্যাদি। তিনি ২০২৩ সালে দুবাইতে তাঁর জন্মদিনে অনুষ্ঠিত একটি বিশেষ কনসার্ট 'Asha90: Live in Concert'-এ শেষবার পারফর্ম করেছিলেন।
{{/usCountry}}