...
...
Next Story

Anat Ambni Birthday: অনন্তর জন্মদিনে ভক্তিরস! নীতার পাশে বসে রণবীর সিং, কৃষ্ণনাম শুনলেন গৌরি-আব্রামও

আম্বানিদের পার্টিতে ছিল তারকাদের মেলা। জাহ্নবী কাপুর থেকে রণবীর সিং, গৌরী খান--- কে ছিলেন না আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানির জন্মদিনে।

Published on: Apr 11, 2026, 11:50:29 IST
Advertisement

জামনগরে অনন্ত আম্বানি তাঁর ৩১তম জন্মদিন পালন করলেন। ইতিমধ্যেই জমকালো সেই অনুষ্ঠানের ভিডিয়ো-ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর এবারেও আম্বানিদের পার্টিতে ছিল তারকাদের মেলা। জাহ্নবী কাপুর থেকে রণবীর সিং, গৌরী খান--- কে ছিলেন না আম্বানির ছোট পুত্রের জন্মদিনে।

অনন্ত আম্বানির জন্মদিনে ভজনের অনুষ্ঠান, যোগ দিলেন রণবীর-গৌরি-আব্রাম।
অনন্ত আম্বানির জন্মদিনে ভজনের অনুষ্ঠান, যোগ দিলেন রণবীর-গৌরি-আব্রাম।

প্রসঙ্গত, আম্বানিরা ভানতারা বিশ্ববিদ্যালয় শুরু করতে চলেছেন। আর তাই এবারে ছেলের জন্মদিনে একটি ইয়াব্বড় বই থিমের কেক বানানো হয়েছিল।

তবে বিশেষভাবে যা নজর কাড়ে তা হল এই জন্মদিনের পার্টির আদ্যাত্মিক পরিবেশ। ক্লিপটিতে আম্বানি পরিবারের সদস্য এবং তাদের অতিথিদের ভগবান কৃষ্ণের উদ্দেশে প্রার্থনা নিবেদন করে একটি ভজন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। ভক্তিরসে বিলীন হয়ে গিয়েছিলেন সকলে। ভিডিওটির শুরুতেদেখা যায় যে নীতা আম্বানি হাতজোড় করে ভক্তিগীতিতে মজে রয়েছে। এরপরে ক্যামেরা ঘুরতেই দেখা যায় যে, রাধিকা মার্চেন্ট বসে আছেন বীর পাহাড়িয়ার পাশে। মুকেশ আম্বানিও মগ্ন হয়ে ছিলেন কৃষ্ণের নাম গানে।

নীতা আম্বানির ঠিক পাশেই ছিলেন রণবীর সিং। ধুরন্ধর অভিনেতাও যেন ডুবে গিয়েছিলেন কৃষ্ণ নামে। এমনকী, শাহরুখ খানের বউ-ছেলেও কৃষ্ণনাম শুনছিলেন চুপচাপ বসে। ভিডিয়োর একদম শেষে দেখা যায় যে, গরবা নাচছেন জাহ্নবী কাপুর। তাতে যোগ দেন রণবীর সিং নিজেও।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির বিশ্বব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা 'ভান্তারা' গুজরাটের জামনগরে 'ভান্তারা বিশ্ববিদ্যালয়' চালুর ঘোষণা করেছে। এটি হবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পশুচিকিৎসা বিজ্ঞানের জন্য নিবেদিত বিশ্বের প্রথম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

অনন্ত আম্বানি প্রসঙ্গে:

অনন্ত আম্বানি ভারতের বিশিষ্ট শিল্পপতি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কোম্পানির এনার্জি (জ্বালানি) ও পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে নেতৃত্ব দিচ্ছেন। তিনি জিও প্ল্যাটফর্মস লিমিটেড এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডের পরিচালনা পর্ষদে ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন। সঙ্গে পশুপ্রেম থেকে ভান্তারা-র উদ্যোগ নিয়েছেন। ২০২৪ সালের জুলাই মাসে তিনি রাধিকা মার্চেন্টের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe