বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। সঙ্গে দেওল পরিবারও এখনো সেই শোক সামলে উঠতে পারেনি। তা সে ববি বা সানি হোক বা উলটো দিকে হেমা মালিনি ও তাঁদের দুই মেয়ে এষা-অহনা, সকলের কথাতেই ফিরে এসেছে হাহাকার! সম্প্রতি এক সাক্ষাৎকারে, ধর্মেন্দ্র-পুত্র ববি জানান যে, বাবার এই ক্ষতি সামলে ওঠা তাঁর জন্য কতটা কঠিন ছিল। তিনি আরও প্রকাশ করেছেন যে, শোকের এই কঠিন সময় তাঁর সম্পর্কের ধরন বদলে দিয়েছে এবং অপ্রত্যাশিতভাবে তাঁকে সৎ বোন এশা ও আহানা-সহ পুরো পরিবারের আরও কাছে নিয়ে এসেছে।

ববি বলেন, ‘এখন আগের চেয়ে অনেক বেশি করে বুঝি, নিজের ছেলে, স্ত্রী আর পরিবারের সঙ্গে সময় কাটানো কতটা গুরুত্বপূর্ণ। বক্স অফিস, রিভিউ, চরিত্র—শেষ পর্যন্ত এসবের তেমন কোনো মূল্য নেই। আসল সাফল্য হল আপনি আপনার প্রিয় মানুষদের সঙ্গে কতটা সময় কাটাতে পারছেন। খ্যাতি আর সম্পদেরই বা কী মানে, যদি সেগুলো ভাগ করে নেওয়ার মতো কেউ পাশে না থাকে? জানেন, আমি প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর (ধর্মেন্দ্র) ভিডিয়োগুলো দেখি। কী অকপট ছিলেন তিনি… কী গভীর আন্তরিকতায় ভরা তাঁর কথা। মাঝে মাঝে মনে হয়, যেন তিনি সরাসরি আমার সঙ্গেই কথা বলছেন।’
ববি এই সাক্ষাৎকারে দাবি করেন যে, পিতার মৃত্যুর পরের কঠিন সময় তাঁকে সৎ বোন এষা দেওল ও অহনা দেওলের আরও কাছাকাছি এনে দিয়েছে। ‘আমার মনে হয়, আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে এই পরিস্থিতির মোকাবিলা করছি। কষ্টের সময় অনেক সময় একে অপরকে নিয়ে ভুল বোঝাবুঝিও হয়ে যায়। প্রত্যেকেরই মনে হয়, তাঁর কষ্টটাই হয়তো সবচেয়ে বেশি। কিন্তু এসবের জন্য সময় দরকার—নিজেকে সময় দিতে হয়, সম্পর্ককেও সময় দিতে হয়। ধীরে ধীরে সেরে উঠতে দিতে হয়। আর এই হারানোর বেদনা শেষ পর্যন্ত পরিবারকে আরও কাছাকাছি এনে দেয়।’
ধর্মেন্দ্র ১৯৫৪ সালে তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। সানি ও ববি-সহ দুজনের চার সন্তান রয়েছে। ১৯৮০ সালে, তিনি তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে সহকর্মী-অভিনেত্রী হেমা মালিনিকে বিয়ে করেছিলেন। এই বিয়ে থেকে তাঁর দুই কন্যা এষা ও আহানা জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগে কয়েক সপ্তাহ ধরে ধর্মেন্দ্র অসুস্থ ছিলেন এবং নভেম্বরের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯০ বছরের জন্মদিনের আগেই তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর শেষকৃত্য ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা।
{{/usCountry}}ধর্মেন্দ্র ১৯৫৪ সালে তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। সানি ও ববি-সহ দুজনের চার সন্তান রয়েছে। ১৯৮০ সালে, তিনি তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে সহকর্মী-অভিনেত্রী হেমা মালিনিকে বিয়ে করেছিলেন। এই বিয়ে থেকে তাঁর দুই কন্যা এষা ও আহানা জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগে কয়েক সপ্তাহ ধরে ধর্মেন্দ্র অসুস্থ ছিলেন এবং নভেম্বরের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯০ বছরের জন্মদিনের আগেই তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর শেষকৃত্য ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা।
{{/usCountry}}