...
...
Next Story

Dev: দেব-দর্শনের আকুতি! জ্ঞান হারাল যুবতী, মঞ্চ থেকে মাটিতে পড়ল ২ ফোটোগ্রাফার, কী বললেন TMC-এর তারকা সাংসদ?

দেবকে ঘিরে একের পর এক কাণ্ড! ভোটপ্রচারে নায়ককে দেখে কোথাউ জ্ঞান হারাল মহিলা ভক্ত, কোথাউ আবার মঞ্চ থেক মাটিতে পড়ল ফোটোগ্রাফার।

Published on: Apr 24, 2026, 10:00:49 IST
Advertisement

রোদ-গরম উপেক্ষা করে দেব নামলেন ময়দানে। তৃণমূলের হেভিওয়েট এই স্টার ক্যাম্পেনারকে একঝলক দেখতে মানুষের ঢল নামল বনগাঁ দক্ষিণ থেকে বেলেঘাটা পর্যন্ত। কিন্তু এই প্রচার-সফর কেবল স্লোগান আর করমর্দনেই সীমাবদ্ধ থাকল না; দিনভর দেবকে ঘিরে ঘটে গেল অভাবনীয় সব কাণ্ড। যার রেশ এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেব-দর্শনের আকুতি! জ্ঞান হারাল যুবতী, মঞ্চ থেকে মাটিতে পড়ল ২ ফোটোগ্রাফার, কী বললেন TMC-এর তারকা সাংসদ?
দেব-দর্শনের আকুতি! জ্ঞান হারাল যুবতী, মঞ্চ থেকে মাটিতে পড়ল ২ ফোটোগ্রাফার, কী বললেন TMC-এর তারকা সাংসদ?

চাঁদপুরের কন্যার স্বপ্নভঙ্গ ও দেবের আশ্বাস:

সবথেকে বড় আবেগঘন মুহূর্তটি তৈরি হয় চাঁদপুরে। সেখানকার এক তরুণী ভক্তের দীর্ঘদিনের স্বপ্ন ছিল দেবের পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলা। গত কয়েক মাস ধরে তিল তিল করে নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ছবি তোলার আগেই দেবের হেলিকপ্টার ডানা মেলে আকাশে। প্রিয় নায়ককে ধরাছোঁয়ার বাইরে যেতে দেখে মানসিক চাপ সামলাতে পারেননি ওই যুবতী, মাঠেই জ্ঞান হারান তিনি।

এই দৃশ্য দেবের নজর এড়ায়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে বিচলিত দেব দ্রুত ওই ভক্তকে আশ্বস্ত করে বার্তা দেন। দেব লেখেন, ‘আমি ঋতুপর্ণাকে (বনগাঁ দক্ষিণের প্রার্থী) বলে দিয়েছি, ৪ তারিখের পর তোমাকে নিয়ে আমার অফিসে আসতে। ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।’ নায়কের এই মানবিকতায় এখন ধন্য ধন্য করছে নেটপাড়া।

মঞ্চ থেকে পড়লেন ২ ফোটোগ্রাফার:

দুর্ঘটনা ঘটল বারাসাত ও অশোকনগর এলাকাতেও। দেবের একটি পারফেক্ট শট নিতে গিয়ে হুড়োহুড়িতে মঞ্চ থেকে সরাসরি নিচে পড়ে যান ২ ফোটোগ্রাফার। পরিস্থিতি দেখে রীতিমতো মাথায় হাত দেবের! তবে ঘাবড়ে না গিয়ে দ্রুত প্রচার থামিয়ে নিজে তাঁদের উদ্ধারে এগি য়ে আসেন তারকা। তাঁর এই উপস্থিত বুদ্ধি আর সহমর্মিতা দেখে স্তম্ভিত স্থানীয় জনতা। তাঁরা ঠিক আছেন আশ্বস্ত হওয়ার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন দেব।

এদিন দেবের প্রচারসূচি ছিল ঠাসা। বনগাঁ দক্ষিণ, বসিরহাট দক্ষিণ, বারাসাতের অশোকনগর, দেগঙ্গা এবং সবশেষে কলকাতার বেলেঘাটা। প্রতিটি কেন্দ্রেই দেবের রোড-শো বা জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। কোথাও মানুষ বাড়ির ছাদ থেকে আবির ছুড়ছেন, কোথাও আবার ‘পাগলু’ গানের তালে নাচছেন সমর্থকরা।

বিরাজমান ‘দেব’ ম্যাজিক:

ভোটের রাজনীতিতে দেব কেবল একজন সাংসদ নন, তিনি টলিউডের সুপারস্টারও। আর তাই তাঁর প্রচারে রাজনৈতিক উত্তাপের চেয়েও বেশি ধরা পড়ল অনুরাগীদের আবেগ। একদিকে জ্ঞান হারানো ভক্তকে অফিসে ডাকার প্রতিশ্রুতি, আর অন্যদিকে পড়ে যাওয়া চিত্রগ্রাহকদের পাশে দাঁড়ানো— দেব বুঝিয়ে দিলেন কেন তিনি আজও বাংলার মানুষের ‘হার্টথ্রব’।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe